নির্বাণ প্রত্যাশা

 

অ-ঘুমের স্থূল শরীরী নিশীথ-স্বচ্ছ-স্বপ্ন
হৃদয়ান্তরালে কানাকানি করে,
ছুটে আসে ছায়া-কায়াহীন ভাবে দলে দলে;
সঞ্চারিত হয় না অতীন্দ্রিয় চক্ষু
চেতন অবচেতনে, নির্বাণ প্রত্যাশায়,
স্মৃতি-বিস্মৃতির পাতালে।

হেমন্ত হাওয়ার আমন্ত্রণে দাঁড়িয়ে আছি নির্লিপ্ত প্রাঙ্গণে
অনাত্মীয়তার দায় নিয়ে, অনুর্বর পরাভবে;

হে সত্য,
আলোকিত কর আমার তীব্র অনুজ্জ্বলতা
জোনাক-জ্বলা রাত্রিতে জোনাকির ভালোবাসায়।

মোট পড়েছেনঃ ৭৫৮জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. হে সত্য,
    আলোকিত কর আমার তীব্র অনুজ্জ্বলতা
    জোনাক-জ্বলা রাত্রিতে জোনাকির ভালোবাসায়।

    শেষের প্যারায় বাজিমাত। দারুণ উপস্থাপন

মন্তব্য করুন