জীবন

  • এই স্বার্থপর শহরে এখনো কিছু বোকা মানুষ আছে। যারা এখনো এই শহরের বাস্তবিক রুপ এখনো দেখেনি। বুকভরা ভালবাসা আর শূন্য পকেট
    নিয়ে তারা এখনো ভালবাসে যাচ্ছে সেই শহরের স্বার্থপর কিছু মানুষকে। তাদের ভালবাসার কোন দোষ নেই,এই শহরের কোন দোষ নেই,দোষ আমাদের। কারন আমরা আমাদের মনে একটা লেখা সেভ করে রেখেছি। তা হলো, লাভ আর ক্ষতি। এই নিজের লাভ, আর অন্যের ক্ষতির পিছনে ছুটতে ছুটতে আজ আমরা ক্লান্ত হয়ে গেছি।অন্যের অনুভূতি আজ আমরা সহজে বুঝতে পারি,কিন্তু সহজে সেই অনুভুতির লালন পালন করতে পারিনা। অন্যের কান্নায় আজ আমাদের কষ্ট হয়,কিন্তু সে কষ্টের কারন শোনার মতো সময় আজ আমাদের নেই। তাই আজ সবাই আমরা নিঃস্বার্থভাবে থেকেও সবচেয়ে বড় স্বার্থপর হয়ে গেছি।

    আসলে জীবন বদলে গেছে। তার সাথে বদলে গেছে ছুটে চলা সময়টাও। সময়টা আগে এতো ব্যাস্ত ছিলো না,এতো অস্থির ছিলো না। কিন্তু জীবনের সাথে তাল মিলিয়ে সেও বদলে গেছে।

    ছোট ছোট বিষয়গুলো আজ কিছু মনে হয়না। সবার নজর বড় কিছুতে। বড় কিছুর পিছনে ছুটে তা হাসিল করতে না পারলে আমরা অসন্তুষ্ট। জীবন তখন আমাদের কাছে বোঝা হয়ে যায়।

    জীবন আজ তার গতিতে চলছে,কিন্তু সেই গতিতে নিজেকে তাল মিলিয়ে চলাটা অনেক বেশি কষ্টের। কিন্তু তারপরও জীবন বাজি রেখে আমরা ছুটতেই আছি। কি লাভ এতো কিছু করে? জীবনকে সুন্দর করতে যদি জীবনেই অসুন্দর হয়ে যায় তাহলে সেই সুন্দর জীবন দিয়ে আমি কি করবো? আমি সাধারণ জীবনের মাঝে একটা সুন্দর জীবন চাই।

    ব্যাস্ত সময় পার করতে গিয়ে যদি নিজেকে সময় দিতে না পারি তাহলে কি হবে আমার ব্যাস্ত সময় পার করে? সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে আমাদের, কিন্তু জীবনের সাথে তাল মিলিয়ে,সেটা জীবনের সীমা অতিক্রম করে নয়।

    আজকে আমরা যা ভুলে গেছি,তা মনে করে দেখো, সেখানে ভালবাসা ছিলো, সময়ের ব্যাস্ততা ছিলো না,আমরা ভালো ছিলাম। মনে করার চেষ্টা করো,আর আবার সেখানে ফিরে যাও। শুরু করো নতুন এক জীবনের। ভুলে যাও সব ব্যাস্ততা, ব্যাস্ত হয়ে উঠো জীবনকে উপভোগ করতে,ব্যাস্ত হয়ে উঠো এই ব্যাস্ততাকে ভুলে যেতে। তবেই সে জীবন আসলেই সুন্দর জীবন হয়ে উঠবে।

মোট পড়েছেনঃ ১,২৯১জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. “বুকভরা ভালবাসা আর শূন্য পকেট নিয়ে তারা এখনো ভালবাসে যাচ্ছে সেই শহরের স্বার্থপর কিছু মানুষকে। তাদের ভালবাসার কোন দোষ নেই,এই শহরের কোন দোষ নেই,দোষ আমাদের। কারন আমরা আমাদের মনে একটা লেখা সেভ করে রেখেছি। তা হলো, লাভ আর ক্ষতি। এই নিজের লাভ, আর অন্যের ক্ষতির পিছনে ছুটতে ছুটতে আজ আমরা ক্লান্ত হয়ে গেছি।অন্যের অনুভূতি আজ আমরা সহজে বুঝতে পারি,কিন্তু সহজে সেই অনুভুতির লালন পালন করতে পারিনা। অন্যের কান্নায় আজ আমাদের কষ্ট হয়,কিন্তু সে কষ্টের কারন শোনার মতো সময় আজ আমাদের নেই। তাই আজ সবাই আমরা নিঃস্বার্থভাবে থেকেও সবচেয়ে বড় স্বার্থপর হয়ে গেছি।”
    ————— ভাল লাগলো।

  2. আজকে আমরা যা ভুলে গেছি,তা মনে করে দেখো, সেখানে ভালবাসা ছিলো, সময়ের ব্যাস্ততা ছিলো না,আমরা ভালো ছিলাম।

    আমরা সত্যিই ভালো ছিলাম।

    বেশ ভালো লাগলো।

  3. আপনার ভাবনাকে সম্মান জানাচ্ছি। নিজেকে ভালোবাসতে হবে সবার আগে। তবেইনা অন্যদের ভালোবাসা দেয়া বা পাওয়া যাবে। তবে আফসোস!! চাইলেই অনেক কিছু করতে পারিনা আমরা।

    আপনার লেখার মতন নিজের জীবনেকেও পরিচালনা যদি করতে পারেন তবে আপনিই প্রকৃত মানুষ হবেন নিশ্চিত।

    ভালো থাকবেন।

  4. ” ব্যাস্ত সময় পার করতে গিয়ে যদি নিজেকে সময় দিতে না পারি তাহলে কি হবে আমার ব্যাস্ত সময় পার করে? সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে আমাদের, কিন্তু জীবনের সাথে তাল মিলিয়ে,সেটা জীবনের সীমা অতিক্রম করে নয়।”

    এই ভাবনাটুকু উপলব্ধি করা খুব জরুরী। নয়তো দৈনন্দিন জীবন যাপন একঘেয়েমির কবলে পরে অতিষ্ঠ হয়ে যায়।

    অনেকদিন পর ব্লগে দেখে ভালো লাগছে। নিয়মিত হচ্ছো না কেন?

  5. ব্যস্ততার জন্য নিজেকে সময় দেয়া হয় না বহু বছর,
    ছোট লেখাটি মনে দাগ ফেললো।
    নিজকে সময় দেয়ার চিন্তা করব আজ হতে,

    শুভ কামনা।

  6. তাই আজ সবাই আমরা নিঃস্বার্থভাবে থেকেও সবচেয়ে বড় স্বার্থপর হয়ে গেছি।

    আসলে তাই মন চায় কিন্তু হয়তো উপায় নেই।চমৎকার লেখা। জীবনের এ পিঠ ওপীঠের দৃশ্য চিত্ররায়ণে চমকৃত হলাম।

  7. বর্তমান সময়ে প্রেক্ষাপটে দুর্দান্ত বাস্তবতা সত্য তুলে ধরেছেন। সত্যিই তো কি লাভ এই অসহ্য সুখের পিছনে ছুটে যদি ভালো ভাবে বাঁচতেই না পারি।

    চমৎকার লিখেছেন

  8. কোনো একদিন ভেবেছিম নিজের জন্য কিছুটা সময় নিজেকে নিজে ভালোবাসি।কেনো যানি অন্যকে ছাড়া আমি আমিই নই।
    একটি হাসি আমার সুখের রসদ একটি শব্দ আমার বাঁচার রসদ।তাই নিজেকে আর ভালোবাসা হয়ে ওঠেনি কোনোদিন।

    বাস্তবতাকে তুলে ধরতে চেয়েছো। জীবনে ছুটলেই হবেনা। অপ্লেই যে জীবনের সুখ সুন্দর লিখেছো।
    বহুদিন পর তোমার লেখা পড়ে ভালো লাগলো।

  9. সবকিছু চটজলদি বদলানো সম্ভব নয়। প্রথমে সচেতনতা গড়ে তোলা তারপর বদলানো। সেটা সময় নিয়ে করতে হয়। খুব ভালো লাগলো।

    1. জি ভাই। রাতারাতি ইতিহাস গড়া যায় না। আর পরিকল্পনা করেও ইতিহাস বদলা যায় না। এর জন্য দরকার একটা সুযোগ।যা কাজে লাগাতে হয়।

      ধন্যবাদ
      ভালো থাকবেন

মন্তব্য করুন