সোনা-ধানের মাঠে

 

এই যে চকিতের অজস্র বৃষ্টিতে
ডুবে গেল, হোঁচট খেল, কত শত জলের-বাড়ি,
অবোধ মনের অজ্ঞাতসারে;

দুলতে থাকা ম্লান কাশফুলের দীর্ঘশ্বাসে
শব্দহীন স্তব্ধতা নেমে আসে, নিঃসঙ্গতার অন্ধকারে,
নিঃশব্দতার সরব মুহূর্তের অবিরাম পদক্ষেপে;

স্বপ্ন-আঁকা স্তিমিত অলস চোখ চেয়ে থাকে
নির্ঘুম প্রতীক্ষায়, উর্বর রক্তিম ঠোঁটের নির্ভীক আভাসে;
ক্লান্ত-অতৃপ্ত-রাত্রি বিষণ্ণ মুখে শিশির ভেজা সকাল খোঁজে
প্রাণপণে, কাঁচা-সোনা রোদে , সোনা-ধানের নির্জন মাঠে।

মোট পড়েছেনঃ ৭৯৫জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. “দুলতে থাকা ম্লান কাশফুলের দীর্ঘশ্বাসে
    শব্দহীন স্তব্ধতা নেমে আসে, নিঃসঙ্গতার অন্ধকারে,
    নিঃশব্দতার সরব মুহূর্তের অবিরাম পদক্ষেপে”
    ———— ভাল লাগলো।

  2. মাঝখানে দু’দিনের বৃষ্টিতে যেন সবকিছু ধুয়ে মুছে গেলো। হয়তো মুছে গেলো কিছু শুভ্রতা, অজানা ভয়, কিছু ক্লান্তি। তবুও নতুন করে আবার মেনে নিয়েই সামনে এগুতে হবে। পিছু ফিরে দীর্ঘশ্বাস ফেলে আর লাভ কি?

    1. পেছনে থাকা ঘটনাগুলোই জ্বলজ্বলে সত্য, যা ছুঁতে পারি, ছুঁয়ে যায়।
      এমন করেই রৌদ্রের প্রত্যাশা আসে, আমরা রোদে ভিজি।

  3. স্বপ্ন-আঁকা স্তিমিত অলস চোখ চেয়ে থাকে
    নির্ঘুম প্রতীক্ষায়, উর্বর রক্তিম ঠোঁটের নির্ভীক আভাসে;

    লেখা পড়ে কেন জানি মনে হচ্ছিলো, ইস আমি যদি পারতাম এমন একটা লাইন লিখতে৷

    অসাধারণ ভাই। ভালো থাকবেন।

    ধন্যবাদ

      1. যে কয়জনের লেখা দেখলেই পড়ার লোভ জাগে, আপনি তাদের মধ্যে অন্যতম।

        ভালো লাগে ভাই, সময় পেলে আপনার ছয় সহস্রাধিক লিখার ভান্ডারে ঢুকে যাবো ইনশাআল্লাহ।

      2. শুনতে ভাল লাগল, পড়ে আনন্দিত হচ্ছেন,
        সময় পেলে ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন মাত্র শ’পাঁচেক লেখা।
        আবারও শুভ কামনা আপানার জন্য।

    1. দেখুন লেখার সাথে হুবহু মিলিয়ে ছবি দেয়া কঠিন বলেই জানি।
      এই একটি অংশ বৃষ্টি আর শেষে সকাল/সকালের ধান ক্ষেত।
      দুটোর মিলে ছবি খুঁজে পাইনি, তাই বৃষ্টি সহায় করেছি ছবিতে।

      এখন আর আপনার তিন্দিন লাগার কথা না!
      চিল্লাইয়া কন, ঠিক না বে-ঠিক!

      1. আসলে এত্ত ছবির ভিড়ে খুঁজে পাওয়া কঠিন।
        হ্যা, রোদ উঠেছে আল্লাহ চাহেত ক্যামেরা নিয়ে ধানসিঁড়ির কাছে ছবি চাইতে যাব।

  4. স্বপ্ন গুলো পুড়ে যায় অভিযোগের আগুনে
    হেমন্ত-বৃষ্টি অক্ষম সে আগুন নেভাতে,,
    জ্বালা ধরা চোখ আর পুড়ে যাওয়া মনে
    আক্ষেপণ জেগে থাকে…

  5. দুর্দান্ত শব্দ চয়ন
    অনবদ্য উপস্থাপন

    অনাকাঙ্ক্ষিত বৃষ্টি যেনো ম্লান করে দেয় হেমন্তকে ঘিরে দেখা কৃষকের সমস্ত স্বপ্ন।

    1. তাইতো! কিন্তু আপনি ছাড়া কেই তো কখন ও এমন করে প্রশংসা করে না, করেও-নি!
      সত্য বলছেন! আমার ভক্ত আছে! আপনার দিকে ফুল-চন্দন ছুড়লাম।
      ইমিটেশন কিন্তু দেখতে ঠিক-ঠাক সোনার-ই মতন! চিল্লাইয়া কন, ঠিক না বেঠিক!

      অনেক ধন্যবাদ, সেলিবেরিটি-কে।

মন্তব্য করুন