আজ তার জন্মদিন

আজ তার জন্মদিন।

অমাবস্যাতিথির ঝড়ো বাতাসে মায়ের কোল জুড়িয়ে আজকের এই দিনে যে শিশুটি নশ্বর পৃথিবীতে এসেছিলো তার আজ জন্মদিন। দুরন্ত শৈশব থেকে মধ্যবয়সের যুবকে পরিণত হওয়া সোনেলার সোনালি ঘন্টিবাদকের আজ জন্মদিন।

ব্যক্তিগত অভিরুচির মুল্য তাকে যাচাই করেনা আর, ব্যক্তিগত অনুরাসের আগ্রহ তাকে সাজিয়ে তোলেনা আর। নিজের মনের মত করে পছন্দ করা,বাছাই করা,সাজাই করার অধিকারগুলিকে যাকে এখন ভাগাভাগি করে নিতে হয় সবার সাথে সেই নিরীহ একরোখা চাপাস্বভাবে রাগী মানুষটির জন্মদিন আজ।

নদী যেমন সামনের দিকে সোজা চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে,তার জীবনপথ সরল সোজা পথে চলেনি একসময়। জীবনবাঁকের প্রতিটি খাঁজে যাকে বিদগ্ধ হতে হয়েছে, বন্ধুরতায় অতিক্রান্ত পথকে যে জয় করছে প্রতিনিয়ত সেই মানুষটির জন্মদিন আজ।

পতন বাঁচিয়ে যে লিখে যায় বৈষ্ণবী গান, জীবনের গতি অবগতির ঘাতপ্রতিঘাতে যে রয়েছে আজও শিরদন্ডায়মান। গর্জনে ও গানে,তান্ডবের তরল তালে অগ্নিনিঃশ্বাসের জলপ্রপাতে এক আঁজলা জল দিয়ে নিজের পিপাসার্ত হৃদয়কে ভালোবাসার শীতল অনুভবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছ তোমরা যারা,সেই সুরশিল্পীর জন্মদিন আজ।

সমতলে কিংবা দুর্গম অরণ্যের যাত্রীবেশে, নিয়ন আলোর ঝলমলে শহরের রাস্তায় একাকী পথিক হয়ে কিংবা তপ্ত মরুভূমির একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে নিরন্তর ছুটে চলা সেই বেদুঈন – তাকে কি ভূলে গিয়েছ তোমরা? আজ যে তার জন্মদিন।

অন্তরে ছন্দ জাগিয়ে,গুরু লঘু নানান ভঙ্গিতে যাপিত জীবনের বেশকিছু তৈলচিত্র এঁকে যে গদ্যে,পদ্যে,একান্ত অনুভূতির ডায়েরীতে রচনা করে চলেছে নিজের কাব্যকথা। চিরকালের স্তব্ধতায় আর চলতিকালের চাঞ্চল্যতা দিয়ে সে মঞ্চস্থ করেছে এক আবেগী পথনাট্য। যার শেষ উক্তিটি ছিলো-

“তবু যা সম্বল আছে তাই দিয়ে,
       একালের ঋন শোধ করে অবশেষে-
             ঋণী তোমাদের রেখে যাবই আজ।”

সেই মানুষটির জন্মদিন আজ।

শুভ জন্মদিন হে সোনেলার সোনালি ঘন্টিবাদক। 

মোট পড়েছেনঃ ২,৫৮১জন আজ পড়েছেনঃ ০জন

৫৪টি মন্তব্য

  1. শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, সোনেলার সোনালী ঘন্টিবাদককে।
    পুরো লেখায় ফুটিয়ে তুলেছেন আদ্যোপান্ত নিজেকে।
    অবাক করা বিষয় হলো,আজ আপনার এই বোনটিরও জন্মদিন। তো একই সাথে আমরা একে অন্যকে উইশ করতেই পারি।
    অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন জীবনের বাকি সব দিন 🌷🌷🌷🌷🌷💮💮💮💮💐💐💐🌸🌸🌹🌹

    1. আজকের দিনে আপনারও জন্মদিন ভাবতেই ভালো লাগছে আপু। ভাই বোনের একই দিনে জন্ম!! এই লেখা আপনাকে উৎসর্গ করলাম।

      শুভ জন্মদিন।

      1. আমিও অবাক এই অক্টোবর মাস তো ভীষণ জ্বালায় আছে।
        কারণ,ভাইয়া ওরফে দুলাভাইয়ের জন্মদিন ও ভাবি ওরফে আপুর জন্মদিন এবং এমনকি তাদের বিবাহবার্ষিকী সব এই অক্টোবর মাসে।
        আমার জন্মদিন, বড় আপুর(বন্যা আপু) জন্মদিন এই অক্টোবর মাসে ।

        দারুণ

      1. জন্মদিন এর তারিখটা ব্লগের ইনফোতে লিখে রাখা ভালো তৌহিদ ভাই।
        আজকে আপনার জন্মদিন, তা ফেইসবুকের নোটিফিকেশনেও পেলাম না।
        জন্মদিন জানা থাকলে পোষ্ট আমরাও দিতে পারতাম।

        ভালো থাকবেন ভাই।

      2. ফেসবুক এন আই ডি ভেরিফায়েড বলে সার্টিফিকেট বার্থ ডে সেখানে দেয়া আছে। আর আমি সব জায়গাতেই ডেট হাইড করে রেখেছি। জীবন থেকে আরও এক বছর চলে গেলো। এই কষ্টেই জন্মদিন কাউকে জানাতে চাইনা।

        আপনার অনুভূতিকে সম্মান জানাচ্ছি ভাই। ভালোবাসা জানবেন।

  2. গুণগ্রাহী লেখা।
    আর এই গুণগ্রাহী সোনেলার ঘন্টিবাদকের জন্মদিনে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
    গুণগ্রাহী মানুষের স্মৃতি জড়িয়ে থাকে তার কর্মে জন্মে নহে।
    শুভকামনা দাদা।

  3. আজতো দেখছি শুভ জন্মদিনের হিড়িক পড়ে গেছে।
    তৌহিদ ভাইয়া
    শুভ জন্ম জন্মদিন
    বন্যাপু
    শুভ জন্ম জন্মদিন
    গোলাম সারোয়ার ভাইয়া
    শুভ জন্ম জন্মদিন….

    সবার মঙ্গল কামনা ও শুভেচ্ছা।

  4. ঘন্টিবাদকে জন্মদিনের শুভেচ্ছা,
    তা কত নম্বরের দিন তা কিন্তু বলেন-নি।
    প্রতিটি জন্মদিন আনন্দ দিন যদিও জীবনের মহা মূল্যবান একটি বছর খুইয়ে বসি নিজের অজান্তে।
    তবুও জীবন, এইতো জীবন।

  5. সোনেলার ঘন্টিবাদককে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা শুভকামনা, শুভ জন্মদিন ভাই, ভালোবাসা জানবেন।
    ভাই কেক কই, কেক ছাড়া জন্মদিন কি আর ভালো লাগে?

  6. ছবির শারীরিক কাঠামো বা স্টাকচার দেখে মনে হয় জিসান ভাইয়ের অবিকল। তাই যদি হয়, বা নয় হয়; তবু জানাই জন্মদিনের অনিঃশেষ শুভেচ্ছা! শুভ জন্মদিন বন্ধুসহযাত্রি!

  7. যে লেখনি মহান সৃষ্টিকর্তার সহায়ে আত্বজ ,লেখনি বহিরপ্রকাশ তা সবার অন্তরে বাজে, সেই লেখককে কি মানুষ ভুলেও যেতে পারে! ভোলেনি সোনেলাপাতা। তাই উজ্জ্বল নক্ষত্র ধ্রুব জ্বল্মান, সবার চোখের পাতা। আপনার তুলনা এখানে আপনিই তৌহিদ ভাই। আল্লাহ আপনাকে রাখুক সবার মাঝে জ্বলমান।

মন্তব্য করুন