কঠিন

কখনো ব্যর্থতা হয় সাফল্যের আনন্দ,
কখনো মিথ্যে দেয় সত্যের সূচনা,
বৈচিত্র্যময় ভুবনে আমি একজনা!

জীবনটা বড় কঠিন,
অগোছালো স্বপ্নের বালুচর,
পরাজয় পথে খুঁজে চলে বিজয়!

কখনো সুখের ব্যর্তা শুনে হয় উচ্ছাসিত
কখনো গল্পের মতো অনাকাঙ্খিত,
আমি সত্য মিথ্যে বুঝিনা,জীবন..
বাঁচাতে চাই একমুঠো অন্ন!

কে দেবে এমন আশ্বান..
কে জাগাবে এ বিশ্ব ভুবনে বিশ্বাস,
এই উদ্দাম সময়ে আমার সর্বনাশ!

যা স্বপ্ন দেখেছি…
আজ হয়েছে বিপর্জয়,
কখনো কারো কথা শুনে,রাত হয় রেলস্টেশন!

সঞ্জয় রমালাকার //

মোট পড়েছেনঃ ১,০১৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. দাদা, জীবনের কঠিনতম বোধ নিয়ে যখন কলম চালাই বা চালাবো….. তখন তার অনুভবটুকু জড়িয়ে থাকে বাক্যে এবং আক্ষরিক শব্দে।
    আর তা যদি টাইপিং মিসটেকে ভুল বানান হয়!
    তখন লেখা কবিতা ছন্দ হারায়।
    বিষয়বস্তু নির্ধারন চমৎকার। বানান গুলো ঠিক হলে আরো সুন্দর লাগবে।
    শুভ কামনা।

  2. কে দেবে এমন আশ্বান..
    কে জাগাবে এ বিশ্ব ভুবনে বিশ্বাস,
    এই উদ্দাম সময়ে আমার সর্বনাশ!

    জীবন এমনিই। দিতে চায় না অর্জন করে অধিকার আদায় করে নিতে হয়। খুব ভাল।

  3. দাদা, আপনার লেখা ভালো লাগে। টাইপিং মিসটেকগুলো একটু দেখে নেবেন। ব্যর্থতা, বৈচিত্র্যময়, অগোছালো, ব্যথা, বিপর্জয় বা বিপর্জস্ত — এসব ।

  4. জীবনটা বড় কঠিন,
    অগোছালো স্বপ্নের বালুচর,
    পরাজয় পথে খুঁজে চলে বিজয়!

    কোথায় জয়, কোথায় বিজয়? আমি পরাজয় বরণ করেই বসে আছি। বিজয়ের সম্ভাবনা নেই বললেই চলে।

মন্তব্য করুন