সখী তোমায় অভিনন্দন

বন্যা ইসলাম, সোনেলা ব্লগে তিনি পরিচিত বন্যা লিপি নামে। তার আরও একটি নাম আছে, ময়না-১ 🙂

আজকের শুভেচ্ছা বিভাগের পোস্ট তাকে নিয়েই। এইতো সেদিন এলেন সোনেলার উঠোনে। লিখেছেন যত না, তার চেয়ে বেশি মন্তব্য দিয়ে উৎসাহিত করেছেন সহ ব্লগারদের। তিনি অন্য সবার লেখা পড়ে বুঝে তবেই লেখা আনুযায়ী মন্তব্য করেন। সমালোচনা মূলক মন্তব্য তিনি আশা করেন সবার কাছ হতে, যারা সোনেলার ফেইসবুক গ্রুপ নিয়মিত দেখেন সেখানে তিনি সমালোচনা মূলক মন্তেব্যের পক্ষে অত্যন্ত জোড়ালো এবং যুক্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন।  স্বভাব সুলভ আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন উঠোন বাসির মন। তার অকৃপণ মনোভাব আমরা দেখেছি শুরু থেকে আজ অব্দি।

সোনেলা যখন বিরোধীদের প্রচন্ড আক্রমণের শিকার হয়েছিলো, সেই আক্রমণ থেকে বাদ পড়েননি তিনিও। নিজের বিচক্ষণতার প্রমাণ রেখেছেন ঐ দুঃসময়ে। প্রতিবাদের ঝড় তুলেছেন বিরোধীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে। অথচ ঐ সময়ে অনেকেই ভুল বুঝে সোনেলা ত্যাগীদের খাতায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে সামান্যতম দ্বিধা করেননি।

তার পঞ্চাশতম পোস্ট পূর্ণ হলো। অর্ধ শততম পোস্টের জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয়মুখ বন্যা লিপিকে। অতি শিগরিই তার লেখা শত থেকে হাজারে পৌঁছাক এই শুভ কামনা। 🌹🌹

মোট পড়েছেনঃ ১,৪৬৭জন আজ পড়েছেনঃ ০জন

৬৯টি মন্তব্য

  1. অর্ধ সেঞ্চুরী পোস্টের জন্য প্রিয় বন্যা লিপিকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
    বন্যা লিপি তার লেখনী দিয়ে বুঝিয়েছেন যে তিনি সোনেলার কত বড় সম্পদ।
    সহ ব্লগারদের প্রতি তার সহমর্মিতা উদাহরন যোগ্য,
    তার তুলনা হয় কেবল তার নিজের সাথেই।

    সাবানা ইয়াসমিন, এমন শুভেচ্ছা পোস্টের জন্য আপনাকেও শুভেচ্ছা।

      1. সখি, তুলনা টুলনা কিছু নয়।ভালবাসো তাই এমন মনে হয়।
        আমি খুবই অভিভূত। তোমাকে হাজারো ধন্যবাদ এমন পোস্টের জন্য ভালবাসা জেনো অবিরাম। ❤❤❤❤

    1. আমি অভিভূত এই শুভেচ্ছা পোষ্টের জন্য।
      সোনেলা আমার ভালবসার ঘরবাড়ি। এ উঠোনে সামিল হতে পেরেই আমি তৃপ্ত।
      দোয়া করবেন যেন আমি আমার যোগ্যতা অনুযায়ী সবসময় সবার সাথেই থাকতে পারি।
      জিসান সাহেব আপনাকে অসংখ্য শ্রদ্ধা এবং ভালবাসা। আপনার জন্যই আমাকে এনেছিলেন এই উঠোনে। আপনার যোগ্য সন্মান যেন রাখতে পারি সেই দোয়া করবেন।
      শুভ কামনা। সুস্থ্যতা কামনা করি সর্বাঙ্গীণ।

  2. হাফ সেঞ্চিরির মিস্টি বিতরন আজ। বন্যা আপু আপনার দ্রত সেঞ্চুরি আশা রাখি। আপনি ভাগ্যবতি।সোনেলা উঠন সবার লিখুন।শুভেচ্ছা অবিরত।

    1. শততম পোস্টের অপেক্ষা করেন ভাই, মিষ্টি হাফসেঞ্চুরিতে একটু কম লাগবে। শততম হলে রস মালাই খাওয়াবো।দোয়া করবেন। ধন্যবাদ জানবেন ।

  3. এই তো সেদিন এলেন। এরই মাঝে অর্ঊশত পো! বাহ্, আরো লিখুন আরো এগিয়ে যান। আর হ্যাঁ, এভাবেই গঠনমূলক মন্তব্য নিয়ে আমাদের পাশে থাকুন।

    1. *অর্ধশত পোস্ট
      কোন এক বিচিত্র কারনে বানান পুরোটা লেখার পরেও পরের শব্দটাতে গেলেই আগের শব্দের শেষের বর্নটা কেটে যায়। ফলে ভুল বানান দেখায়। ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

  4. দেখলাম কেউ মন্তব্য দেইনি আমিই ফাস্ট না জিসান ভাইয়া হইয়া গেল। আমি লেখার আগেই ভাইসাহেব লেখেক্সহেন কিন্তু পোস্ট ছাড়েন নাই আমি ছাড়তে ছাড়তেই তার আগেই এক্সহেড়েন। শুভেচ্ছা ফাস্ট হয়ার দরুন।

      1. ময়না নামটি দিয়েছিলো সোনেলার এক প্রতিভাধর ব্লগার। তাকে ভালোবেসে আমি নাম দিয়েছিলাম নীলকুড়িঞ্জী। সে এখন আর ব্লগে আসেনা, কিন্ত তার ভালোবাসায় দেয়া নামটি ভুলতে পারিনি আজো। আমায় যখন ময়না নাম দেয়া হলো, তখন বন্যা বলেছিলো তারও ডাক নাম ময়না। তখন আমরা দুজনে ময়না ভাগ করে ১, ২ হয়ে গেলাম।

        কিছু স্মৃতি খুব কস্টের হয়। চোখে জ্বালা ধরে যায়। শুধু ভোলা যায়না। নীলকুড়িঞ্জী যেখানেই আছে, সে যেনো ভালো থাকে। তার প্রতি শুভ কামনা।

  5. ৫০ তম পোস্টের জন্য অভিনন্দন প্রিয় বন্যা লিপি আপুকে।
    সাবিনা আপুর সাথে সম্পূর্ণ একমত আমি, বন্যা আপু ব্লগের দুঃসময়ে আমাদের সাথে কাঁদ মিলিয়ে লড়েছিলেন, একবারও বিচ্যুত হননি উনার নীতি থেকে, এই জন্য অবশ্যই আমার সাধুবাদ থাকবে আপুর জন্য, সাথে কৃতজ্ঞতা।

    1. বন্যার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। সোনেলাকে আগলে রেখেছিলো দুঃসময়ের সাথী হয়ে।

      ধন্যবাদ ভাইজান। আপনিও আমাদের আগলে রেখেছেন সকল পরাশক্তি থেকে। 🙂

    2. ইঞ্জা ভাই, মানুষের বিবেক হলো সবচে বড় আদালত। আর একটা বিষয় নিজের কাছে নিজের জবাবদিহিতা। আমি জানি আমি কি করছি,কেন করছি,কেন করবো? এই বিষয়গুলো নিয়েই আমি নির্ধারন করতে পিছপা হইনা। সোনেলার বিরোধী দলের কোপানলে আমিও যখন পড়লাম, আমি আশ্চর্য হয়েছি। আমি আপনাকে বলেছিলাম, ‘কথিত সন্মানিত পোস্টদাতার বক্তব্যের কোনো ভিত্তি নেই’ হাজারটা প্রশ্ন আমার মনেও এসেছিলো। উত্তরগুলো নিজের মতো করেই নিয়ে নিয়েছিলাম।

      আমার একটা অতি প্রিয় ডায়ালগ আছে ভাই, আমার বন্ধুদের সাথে প্রায়ই উচ্চারন করি * আমি প্যারা নেইনা, প্যারা কেটে বাদ দেই* আমাকে হ্যাজার্ড করার অপশন আমি নিজ হাতে কতল করি। তো বুঝতেই পারছেন,আসলে আমি কি বোঝাতে চেয়েছি? অন্যের দিকে দোষী আঙুল তোলার আগে নিজের কর্তব্যটুকু বোঝা উচিত সবার।আর এ কথা সবার ক্ষেত্রেই প্রযোয্য।

      আপনারা সবসময় পাশে থেকে উৎসাহ যুগিয়েছেন বলেই আমি লিখতে পেরেছি এ পর্যন্ত। আশা করি আগামীতেও পাবো এমন করে পাশে। আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা শুভেচ্ছা শুভ কামনা।

  6. বন্যা আপুকে অভিনন্দন জানাচ্ছি। এত অল্প সময়ে তিনি সোনেলাকে যেভাবে আপন করেছেন সত্যিই তার তুলনা নেই। তার লেখায় জীবনবোধের যে ছাপ পাওয়া যায় তা খুব কম লেখকরই লেখায় দেখি।

    বন্যা আপুর জন্য অনেক অনেক শুভকামনা।

    1. তৌহিদ ভাই, সব ভালবাসার মানুষ এখানে। সোনেলাকে আপন না করে কই যাবো? অজস্র শুভ কামনা ধন্যবাদ জানবেন। অনুপ্রেরনা চাই সবসময়।

    1. জ্বী উকিল সাহেবা, সে হাফ সেঞ্চুরি পেরিয়ে সেঞ্চুরি করে ফেলবেন যখন তখন। আপনার কোয়ার্টার সেঞ্চুরি কখন করবেন? ততোদিন পর্যন্ত আমি ব্লগে থাকবো বলে মনে হয়না। একটু হাত চালান প্লিজ, তাহলে আপনার শুভেচ্ছা পোস্টটা খুশি মনেই দিয়ে দিবো। 🙂

      শুভ কামনা আর ভালোবাসা অবিরত শবনম ❤❤

      1. ময়না-২ তুমি যাও কই? সোনেলা ছেড়ে যাবার কথা ভুলেও মনে আনবেনা খবরদার। দেখা যাবে তাহলে ময়না-১ ও থাকবেনা আর সোনেলা ব্লগে। জোড়া ময়না যে একই সময়ে ব্লগে ইন করেছিলো!!
        কোথাও যাওয়া হবেনা তোমার সাবিনা।

    2. শবনম আপু,অসংখ্য ভালবাসা শুভেচ্ছা জানবেন। আপনাদের প্রচন্ড ভালবাসাই আমাকে এ পর্যন্ত এনেছে। সবসময় এমন উৎসাহটুকু চাই।সবসময় ভালো থাকবেন।

    1. অনেক অনেক ধন্যবাদ সোয়েব ভাইয়া। শুভ কামনা অফুরান রইলো বন্যার জন্যে। তার সুনিপুণ লেখায় সোনেলার দ্যুতি ছড়াক এই কামনা করি। 🌹🌹

  7. মাত্র পঞ্চাশ!!
    শত বা দু’শত নিয় কেন তাই ভাবছি।
    অভিনন্দন আপনাকে বন্যা, অল্প সময়ে এতটা দূর-পথ অতিক্রম করার জন্য।
    আপনার মইয়না-২ ভাল করে মন দিয়ে লেখাটি লেখেন নি!!

    ধন্যবাদ কবিতা-জি।

    1. মহারাজ, সময়টা যাই হোক, হয়তো এই সংখ্যা আরো আগেও সম্পূর্ণ হতে পারতো।তা সত্য। শত ঝঞ্ঝা উপেক্ষা করে করে লিখছি। এই আমার স্বান্তনা। আপনাদের অনুপ্রেরনা পাচ্ছি বলেই হাফ সেঞ্চুরি টা করতে পারলাম এতটা সময় ধরে।
      এমনি সাথে /পাশে পেলে ইনশাল্লাহ্ হয়ে যাবে শতক সেঞ্চুরি।
      ধন্যবাদ জানবেন।
      শুভ কামনা।

    1. অনেক অনেক ধন্যবাদ সুরাইয়া পারভিন আপু। আপনাকেও স্বাগতম সোনেলা উঠোনে। এমনি করে পাশে থাকবেন ইনশাল্লাহ্ লিখবো আমার সাধ্যানুযায়ী।
      শুভ কামনা জানবেন।

    1. রিফু,আমি যারপরনাই চমৎকৃত হয়েছি তোমাকে ব্লগে দেখে। জানামতে তুমি লেখালিখির সাথে যুক্ত নও। তবুও তুমি ব্লগে এসেছো দেখে ভালো লাগলো।অন্তত পড়ার ব্যাপারটা জানি আমি তোমার। প্রচুর পড়তে তুমি।তবে শুধু পড়ার জন্য ব্লগে আইডি খোলার কোনো দরকার পড়েনা। এটা তুমিও জানো। এসে যখন পড়েছো আশা করবো তুমি আমাদের লেখা পড়ে মন্তব্য করবে গঠন মূলক। আমরা উৎসাহ পাবো আরো একটু ভালো লিখতে।
      তোমাকে অসংখ্য ধন্যবাদ।
      শুভ কামনা শুভেচ্ছা।
      ভালো থেকো সবসময়।

  8. ফজলে রাব্বী সোয়েব, অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহ প্রেরনায় অবশ্যই চেষ্টার ত্রুটি থাকবেনা ইনশাল্লাহ্।
    শুভ কামনা, শুভেচ্ছা।

  9. অভিনন্দন। উপরের ছবিটি অনেক সুন্দর। আপনার কমেন্টও চমৎকার। লিখাও অসাধারন। তাড়াতাড়ি সেঞ্চুরি করেন। সাথে আছি।
    শুভকামনা

    1. মুক্তা আপু, উপরের ছবিটা সাবিনা ম্যাম আমার টাইমলাইন থেকে সংগ্রহ করেছেন আমার অজান্তেই। আমি নিজেই চমকে গেছি পোস্ট দেখার পরে। এত পুরোনো ছবি!!!!!
      ৩০ বছর আগের ছবি ওটা। বুঝতেই পারছেন কিশোরি বয়সের ছবি এটা।

      আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালবাসা। পাশে পাচ্ছি বলেই লেখা এগিয়ে চলবে ইনশাল্লাহ্। শুভেচ্ছা শুভ কামনা জানবেন।

    1. শাহরীন আপু, আপনাকে অসংখ্য ভালবাসা। এমন উৎসাহ চাই সবসময়। লেখা চলবে ইনশাল্লাহ্। যদিও আপনি আমাকে উদ্দেশ্য করে বলেন নি। তথাপি জবাব আমি দিলাম।
      ময়না-সখী তুমি কই?
      শাহরীন আপু ধন্যবাদ আপনাকে।
      শুভ কামনা।

  10. আমার অনেক ব্যস্ততার মাঝে বেশি পড়ার সুযোগ পাই না। আর কোন লেখা না পড়ে না বুঝে মন্তব্য করা আমার ধাতে যায় না। দুঃখিত আপু। তবে মনে রাখবেন আমি যে লেখাটায় মন্তব্য করেছি, সেটা অবশ্যই পড়েছি এবং খুব ভালো ভাবে অনুধাবন করেছি। ধন্যবাদ।

মন্তব্য করুন