কখনো//

বন্যা লিপি ২৫ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ১২:১৮:২৪পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

আকর্ণ তৃষ্ণায় উৎকন্ঠিত থাকে কর্ণ…
পায়ের আওয়াজ যদি আসে!
অলস দুপুরের চাদর ভর্তি আলস্যি
আর প্রিয় কবিতার প্রেম।
নিপাট শব্দেরা ফাঁকি দিয়ে যায় বারবার বাতাসের বায়নায়।
আঙুলগুলো ছুঁয়ে থাকে স্মৃতীর
ডায়েরী। চোখের কোনে জমে শরতের মেঘ ভাঙা বৃষ্টি!

কতটা সময় পেরোলে ফুরাবে
পথের দৈর্ঘ?
চৌকোনা কাঠের ঘরে পায়রার প্রহর গোনা। মেলতে চায় পাখনা মেঘ শেষের আকাশে।
আকর্ণ কর্ণ উৎকন্ঠায় গোনে প্রহর।
স্মৃতীর ডায়রীর পৃষ্ঠা
হলদেটে বিবর্ণ হবার আগে…
আরেকবার লিখতে চাই
গোটা কয়েক প্রেমের কবিতা।

৯২১জন ৮১৪জন

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য