যে গান শুনেনি কেউ

 

হে ক্লান্ত পাখি
একটি গান শুনিয়ে যাও
ফিলিস্তিনের রক্তাক্ত প্রান্তরে
যে রমণী কেঁদে ছিলো আকাশ ছুঁয়ে
যার আঁচল থেকে জন্মেছিল
জ্বলন্ত বারুদের রক্ত গোলাপ
ঢেউয়ে ঢেউয়ে উঠে ছিল বেদনার সুর
সেই বিষণ্ণ সুরে আমারে কাঁদাও।

হে ক্লান্ত পাখি
একটি গান শুনিয়ে যাও
যে গানের তরঙ্গে কেঁপে
পাহাড়ে পাহাড়ে ক্ষুধিত হয়েছিলো
পৃথিবীর প্রথম শিলালিপি
পর্বত প্রকোষ্ঠ ভেঙে
গলে গলে পড়ছিল রক্ষীতা নদী
সে নদীর মহামায়ায় আমারে ভাসাও।

হে ক্লান্ত পাখি
সুরের সন্ধ্যা হয়ে আমারে ভাসাও
যে গান শুনেনি কেউ কোনওদিন
সেই গান আমারে শোনাও ।

দালান জাহান
সখিপুর

মোট পড়েছেনঃ ৯৭৮জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. হে ক্লান্ত পাখি
    সুরের সন্ধ্যা হয়ে আমারে ভাসাও
    যে গান শুনেনি কেউ কোনওদিন
    সেই গান আমারে শোনাও ।

    আমিও শুনতে চাই কবি। তা কি কোনদিন কান পেতে শুনতে পারবো?

    1. সুরের সঙ্গমে গর্ভবতী বীণা
      পিপাসিত ধর্মালয়ে
      আজও গান গেয়ে হেঁটে যায় বিপ্লবী মার্ক্স।
      সূর্যফুল সূর্যফুল রোদনে রোদনে সূর্যমুখী হও
      ঐ সমুদ্রের কান্না উলঙ্গ করে একমুঠো জল
      পাগলিনীর গর্ভাশয়ে সে গান আজও বাজে
      শুধু শব্দের অন্ধকারে
      আমরা আমাদের কানকে পাকস্থলী বলি।

      ধন্যবাদ দাদা। ভালোবা।

মন্তব্য করুন