অপেক্ষা-প্রতীক্ষার ভাঁজে-ভাঁজে নিরুদ্দিষ্ট কবিতারা

 

হৃদয়-গভীরের-গহীনে অব্যক্ত সুর/কথার ছলে
কবিতারা উঁকি দেয়, অসামান্য নিষ্ঠার হেয়ালী-পরায়ণতায়;
বাগজালের বাগবিস্তারে তাদের ছুঁতে পারি না, এড়াতেও পারি না,
হাতছানি!! সে-ও তো থেমে নেই;
নেই, প্রতিভার আলোকসামান্যতা, তা-ও বুঝতে পারি।
খর-বাস্তবতায় মিষ্টি রঙের অনুভূতিটুকু-ও হৃদয়ের সোনা-মুখে
তুলে নিলে ছাইমাটি ছাইমাটি হয়ে ওঠে,
অনুপুঙ্খানুপুঙ্খ-বিবরণে ধরা দিচ্ছে না, হাঁপিয়ে /লাফিয়ে ওঠা মন;

সূক্ষ্মাতিসূক্ষ্ম-অনুভূতি-আশ্রয়ী অন্তহীন-বর্ণনা-অর্চনায় গা –এলিয়ে
দূরে বসে খেলা করে/খেলা দ্যাখে ওরা;
চমৎকারিত্বে ঠাসা অনুপম মুহূর্তগুলো ধোঁয়াশা অন্ধকারে অপ্রতক্ষ্যতার
পলকা-আড়ালে মৃদু-মধুর গরবিনী/বিষাদময়ী গুঞ্জন তোলে।

এক প্রগলভ রুদ্র-নিশাচরের প্রবল বাকস্ফূর্তিতে
ওরা কী সত্যি-ই কোন কবিতা!
সে কী কোন ধেয়ে চলা স্রোতস্বিনীর কল-গুঞ্জন!
ঝঞ্ঝা-ঝড়ের আগাম সতর্ক বার্তা!
অগাধ-সবুজের কোলাহলে উষ্ণ প্রস্রবনের মাদকতায়
বিনম্র আমন্ত্রণ! না-কী ব্জ্রবিহীন বিদ্যুতের চমক!

অস্তিত্ব-অনস্তিত্বের একরোখা শীতল কণা-কম্পন-কল্পনা
খুব-ই চেনা-অচেনার ধূসর ধূলিতে;
অজস্র চড়াই-উৎরাই স্বচ্ছ-অস্বচ্ছ উজ্জীবিত পর্দান্তরালে
সৌখিন/অভিজাত অ-বিলাসী সৌরভে।

মোট পড়েছেনঃ ১,৫২১জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

    1. আলবাৎ পারেন/জরুর পারেন, আপনি তো কবি।
      তুলোধুনাটুকু হাতে রেখেই সমালোচনা/জমালোচনা/কমালোচনা/আলুছানা করতেই পারেন।
      নিন, শুরু করে দিন এবার-এবেলা, কোমর বেঁধে!

      1. এসব কি লিখেছেন? এত্তো কঠিন শব্দ দিয়ে কেউ লেখে? আপনি কি আমাদের সব দাঁত একত্রে রাখতে দিবেন না? যুদ্ধ করতে চাইলে ডাইরেক্ট ঘোষনা দিলেইতো হয়, গেলে প্রাণ যাবে। দাঁত নিহত করতে চাওয়ার মানে কি???

      2. মন্তব্য এড়িয়ে যাওয়ার চমৎকার তারিফ-যোগ্য বুদ্ধি!!
        এখানে একটিও অপ্রচলিত শব্দ নেই।
        দেখুন, আপনার/আপনাদের মত সুন্দর করে না লিখতে পেরে কিছু অন্দিসন্ধি তো বের করতেই হয়!

  1. ওয়ার্ড গেম খেলতে হবে, তাহলে শব্দরা বাক্সবন্দি হবে।তখন আপনি মনমতো সাজিয়ে কবিতা বা ছন্দ মিলিয়ে নিবেন। প্রচণ্ড অনুভূতির অণুরনণে,আবেগ কে সঙ্গে নিয়ে, প্রকৃতির শান্ত অবস্থায় লিখে ফেলুন দারুণ একটা কবিতা।
    আপনার ছোট ছোট বিপরীত শব্দ বাক্যকে করেছে মাধুর্য্যমন্ডিত। ভালো লাগলো।

    1. তখন আবার বলে বসবেন, এমুন লেখা তো হাত ব্যাগের তলানিতে কত্ত পড়ে আছে।
      এইটা কুন ল্যাখা হইল!
      যাক তাও তেতো মুখ করে হলেও ভাল বলেছেন, এই-ই অনেক।
      অবশ্য-ই ধন্যবাদ।

মন্তব্য করুন