কানা বাঙ্গালী

ওরে ও কানা বাঙ্গালী
চোখে মুখে তো কিছুই দেখোনি
হারিয়েছো বোধ শক্তি দিয়ে গুজবে কান
নিয়েছো নিরীহ প্রাণ
অমানবিক তুমি, পিশাচ মন তোমার
জীবনেও হবেনা মানুষ, হয়েছো আস্ত শয়তান।

ওরে ও কানা বাঙ্গালী
কেন তোদের ধর্ম ভুলে গেলি
মনুষ্য হত্যা মহা পাপ
শেখায়নি কি তোদের মা বাপ
তাই তো বলি তোরা আস্ত এক পিশাচ।

আরে ঐ কানা বাঙ্গালী
হৃদয় বলে তো কিছুই রাখোনি
শিক্ষা দীক্ষা হয়নি তো জীবনে
শিখতে পারোনি যা শিখিয়েছে গুরুজনে
যখনই দেখো মানুষের ঠ্যাং, মারো কষে এক ল্যাং।

কেরে তুই কানা বাঙ্গালী
জীবনেও মানুষ হওনি
কাজ নাই, কর্ম নাই শুধু ছড়াও গুজব
ওরে ব্যাটা পিশাচ তুই, রয়ে গেলি অবুঝ গর্দভ ।।

মোট পড়েছেনঃ ১,৫৯৩জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. দাদা, নিজের লেখনীতে এক নিদারুন বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। কি জবাব দেব সেই ছোট্ট বাচ্চাটির কাছে? এসব আর হুজুগ নয়, ইচ্ছেকৃত করা কাজ। এদের প্রত্যেককেই শাস্তির আওতায় আনতে হবে।

  2. মানুষ হয়ে মানুষ হলাম কই!
    এই শিশুটাকে যতবার দেখেছি ততবার চোখেরজল এসেছে।
    সত্যি নির্বাক নিস্তব্ধ।
    .
    এই মানুষরূপী হায়নাদের শাস্তি হোক।

  3. যুক্তিহীন গুজবে বিশ্বাস এনে মানুষ কত হিংশ্র হতে পারে, তা গত কয়েকদিনের ঘটনা সমুহ না দেখলে বিশ্বাস করতাম না।
    শিক্ষার হার যতই বৃদ্ধি পাক, আমরা অন্ধকারেই থেকে যাবো।

  4. সহ্য করতে পারছিনা ভাই। দেশে এসব কি হচ্ছে কি ভাবে সন্দেহ করে একজন মানুষকে গণপিটাুনি দিয়ে হত্যা করে। বড্ড অাফসোস এই কানা বাঙ্গালির জন্য। সুন্দর লিখেছেন।

মন্তব্য করুন