আলোকিত সন্ধ্যা

নির্ঘুম রাত্রি শেষে ঘোলাটে সকাল এসে জানান দিলো, আজ ভালো থাকবে না তুমি..
কেন? জানতে চাইতেই উত্তর এসেছে..
আজ ভাল্লাগেনার দিন।

তাই বুঝি! বেশ আজ নাহয় ভাল্লাগেনার সাথেই দিন কাটাবো।
শুনে তার সেইকি হাসি! সত্যি বলছো? আজ আমায় নিয়েই থাকবে?

তারপর থেকে ভাল্লাগেনার সাথেই সময় কাটাচ্ছি। ও কিছুক্ষন পরপর এসে দেখে যায়.. আমায় জিজ্ঞেস করতে ভুলেনা। এখন কি করছো? কার সাথে আছো? ভালোবোধ করছো কি?

তাকে কি করে বলি, ভালো নেই আমি। তুমি সময়ে-অসময়ে এসে উঁকি দাও বলেই সকালটাকে ঘোলাটে মনে হয়। উজ্বল রোঁদের মাঝেও বৃষ্টির দেখা মেলে, আর বেলা গুলো কাটে সময়ের বালুঘড়ির ছন্দে।

এখন উঠতি বিকেল। ভাল্লাগেনা বসে আছে শিয়রের পাশেই। চুপচাপ নিঃশ্বাস-প্রশ্বাসের তালে জানান দিচ্ছে তার উপস্থিতি। আমি অপেক্ষা করছি, এক আলোকিত সন্ধ্যার। যখন ভালো লাগা এসে বলবে ” ভালো আছো? “..

মোট পড়েছেনঃ ১,৪৫৯জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. ভাল্লাগে না,,,,
    আমারও সারা বিকেল,সারা সকাল।
    ভালো লাগাকে আমার কাছে পাঠিয়ে দিয়েন।
    শুভকামনা।
    হিং টিং ছট।দ্রুত আপুর মন ভালো করে দিয়ো আসো।

  2. শিয়রে-ই যদি থাকে এমন ভাল্লাগেনা
    ভালো লাগার ঠাই হবে না আর এ-তল্লাটে,
    তাও ভাল চুপি চুপি চুপের নিঃশ্বাস,
    উথলে ওঠেনি হারিয়ে দিগ্বিদিক।

  3. কিছু সসময় ভাল্লাগেনা নিয়েই থাকতে হয়। ইচ্ছে না থাকলেও মেনে নিতে হয়। আলোকিত সন্ধ্যারা একরাশ ভালোলাগা নিয়ে আসুক আপনার কাছে।

    শুভকামনা রইলো ☺

    1. আমিও তাই বলি। ভাল্লাগেনার সাথে মাঝে মধ্যে সময় কাটানো ভালো। এতে ভালো লাগার গুরুত্ব বাড়ে।

      ধন্যবাদ তৌহিদ ভাই। শুভ কামনা 🌹🌹

  4. যে কোন কিছুকেই ভালোবাসার অদ্ভুত ক্ষমতা থাকে অনেকের,
    লেখার চরিত্রে এমন একজনকে ফুটিয়ে তুলেছেন,
    অনিচ্ছুক হলেও ভালো লাগেনার সাথেও সে থাকতে পারছে,
    ভালো লাগেনা আনন্দিতও এতে।
    ভালো লাগা এসে গেলে কি এত ভালো লেখা আসবে?

    শুভ কামনা।

    1. ভালো লাগা আর না লাগা দুটো একই মুদ্রার দুইপিঠ। একটা নিলে অপরটি এমনিতেই চলে আসে। হু, উপলব্ধিই বটে..

      শুভ কামনা 🌹🌹

  5. ভাললাগেনা প্রসুন সকালেই। আবার সঙ্গীও এই মুহুরতে ভাল্লাগেনার পাশে থেকে দিন পার করলেন। যাক এইমুহুরতে সুজন পেয়ে সুন্দর সময় পার করলেন। ভাল লাগল। শুভ কামনা ।

    1. যে আপন হয়ে পাশে থাকে তার মতো সুজন আর হয়না। ভালো মন্দ সব মেনে নিয়েই খুশি থাকতে হয়, সুখী হতে হয়।

      শুভ কামনা মজিবর ভাই। ভালো থাকবেন। 🌹🌹

  6. ভাল্লাগেনা” অগনিত পাখা বিশিষ্ট পাখি, যে একবার পাখায় ভর দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যেতে পারে। একি সাথে অনেকের উপর ভর করতে সক্ষমহয়।

    কিছু বিষন্ন সময়ে সে আমার উপরেও ভর করে।

মন্তব্য করুন