অন্ধকারের অনন্ত-নিদ্রাই যদি জীবনের সার-বস্তু!
কী আর হবে এতো সব ভেবে-ভুবে!!
উড়িয়ে দেব জীবন-ফানুস অগ্নি-বিহীনতায় ভর করে;

হিসেবের খাতার একরাশ যোগ-বিয়োগ
কাটাকুটি, এক ঝটকায় ঠেলে-ফেলে
ভীম-বেগে জেগে উঠলে কেমন হয়? কী হয়?

শহুরে-আদিখ্যেতার নিত্য টানাপড়েন
রাজ-পথ গলি-পথ গলি-গুপছিতে অযুত সম্ভাবনার
অশ্বডিম্বের কাব্য-কথন!
শরমের মুণ্ডু ফাটিয়ে এক চিলতে জ্যোৎস্না-মশারির
ফাঁক গলিয়ে ভাষাতীত ভয়ের আতঙ্কিত জীবন।
চোরাগোপ্তা হামলায়।

শুমার করে দেখেছি মোক্ষলাভের নুন্যতম আশার রেখায়
দিব্যজ্যোতি চকিতে কোথাও ঝলক তুলছে না।
অতএব অনাবৃত জ্ঞানাতীত মস্তকে, সুপ্রভাত
হে নিঃশব্দের দেবতা দূরের কুহক, রমণীয় বেশে।

৮৫১জন ৬৭৭জন

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ