বিশ্ববাসী দেখেছে প্রথম বিশ্বযুদ্ধ,
দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ!
আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধ,
আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ!
যতসব যুদ্ধ হয়েছে বিশ্বে,
স্বার্থই ছিল শীর্ষে!
মরেছে মানুষ বুলেটের বিষে,
তাতে যুদ্ধবাজের কী যায় আসে?
কিন্তু মানবতার যুদ্ধ দেখেনি,
মানবতা পুনরুদ্ধার হয়নি!
অসহায় মানুষের হাসি ফোটেনি,
যুদ্ধে মানবতা মুক্তি পায়নি!
বেধেছিল ইরাক ইরান যুদ্ধ,
ফিলিস্তিন ইসরাইল যুদ্ধ!
আফগানিস্তান, লিবিয়া, সিরিয়ার যুদ্ধ,
মরেছিল শিশু, কিশোর, বৃদ্ধ।
রাশিয়ায় সংঘটিত হয়েছিল গৃহযুদ্ধ,
দ্বিতীয় কঙ্গো যুদ্ধ!
চলছে রোহিঙ্গা নিধনের যুদ্ধ,
বিশ্ব এখন মিয়ানমারের উপর ক্ষুব্ধ!
উপকূলে রোহিঙ্গাদের নির্মম আর্তনাদ,
বেঁচে থাকার স্বাদ!
এনিয়ে চলছে বিশ্ববাসীর প্রতিবাদ ,
কেউ জানাচ্ছে মিয়ানমারকে সাধুবাদ।
আবার শুরু হোক মানবতার যুদ্ধ,
যেখানে মানবতা রুদ্ধ!
বস্ত্রহীন শিশু কিশোর বৃদ্ধ,
চলবে ক্ষুধা নিবারণের যুদ্ধ!
শুরু হোক লড়াই গুলিবর্ষণ,
বন্ধ হোক গনধর্ষণ!
সেখানে চলুক প্রতিরোধ, বোমাবর্ষণ;
ধ্বংস হোক অত্যাচারীদের সিংহাসন!
নিশ্চিত হবে মানবতার জয়,
অত্যাচারীদের হবে পরাজয়!
মানবতার সৈনিকদের হবে বিজয়,
ক্ষমতা লোভীদের হবে ক্ষয়!
এবার হোক বিশ্বের শেষ যুদ্ধ,
বিশ্বশান্তি মানবতার যুদ্ধ!
অসহায় মনুষের বাঁচার যুদ্ধ,
মানবতার যুদ্ধ! মানবতার যুদ্ধ!
ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে
যতসব যুদ্ধ হয়েছে বিশ্বে,
স্বার্থই ছিল শীর্ষে!
মরেছে মানুষ বুলেটের বিষে,
তাতে যুদ্ধবাজের কী যায় আসে?
আপনার কবিতার লাইনই চমৎকার ও অর্থবহ।
মন্তব্য দানে ধন্য করলেন দাদা। আপনাকে অজস্র ধন্যবাদ শ্রদ্ধেয় মনির দাদা। আশা করি ভালো থাকবেন সবসময়।
মানবিক পৃথিবীর জন্য মানবিক মানুষের সংকট কমাতে হবে
অমানবিক মানুষের সংকট
আপনার মূল্যবান মন্তব্যে ধন্য হলাম শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন।
যতসব যুদ্ধ হয়েছে বিশ্বে
স্বার্থই ছিল শীর্ষে।
মানবিক বিশ্বে অমানবিক মানুষের সংকট কমাতে হবে।
শুভ কামনা দাদা।
অমানবিক মানুষের ভিড়ে মানবতা হারিয়ে গেছে অনেক আগেই, শ্রদ্ধেয় দাদা। এই সংকট আরও অনেক যুগ আগে থেকেই চলছে।
মানবতার সবচেয়ে বড়ো পরাজয় ঘটে প্রতিটি যুদ্ধে। যুদ্ধ নয় শান্তি চাই, এটাই এখন সব দেশের সব মানুষের প্রানের কথন।
ভালো থাকবেন দাদা, শুভ কামনা 🌹🌹
তাই আমি একটি শেষ যুদ্ধ কামনা করছি। তা হলো, মানবতার যুদ্ধ!
মূল্যবান মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ জানবেন।
হোক মানোবতার জয়।যুদ্ধ চাইনা শান্তি চাই। মানুষের বোধদয় হোক।খুব ভালো লাগলো প্রতিটি শব্দ পড়ে শিহরিত হয়েছি।
মানবতার জয় হবে, তা কি কখনো দেখে যেতে পারবো? মনে হয় না! তাই মানবতার যুদ্ধ কামনা করছি।
আপনার সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
যুদ্ধ হোক মানবতার যুদ্ধ ।কবিতাটি একটি সুন্দর বার্তা বহন করছে । সেটার মানবতার মুক্তি যুদ্ধের মাধ্যমে।
ধন্যবাদ দাদা 💕
যুদ্ধ চাই মানবতার যুদ্ধ। তা শুরু হোক যথাশীঘ্র!
মানবতা বিলুপ্তি ঘটেছে যুদ্ধে, একে অপরের দমন প্রকৃয়ার মধ্যে। কবিতার প্রতিটি লাইন নাড়া দিয়ে গেলো মনে দাদা।
সুন্দর লেখার জন্য ধন্যবাদ আপনার প্রাপ্য।
আপনার মূল্যবান মন্তব্যে ধন্য হলাম শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন নিশ্চয়ই।
মানবতার অবক্ষয়।।এর জন্য একটা যুদ্ধ দরকার।।
তা কখনো হবে কি? দেখে যেতে পারবো কি? মানবতার জয় হবে কি? অসহায় মানুষের মুখে হাসি ফুটবে কি? মানবতা মুক্তি পাবে কি?
যুদ্ধবাজরা মানবতার ধার ধারেনা। তারা দিতে চায় শক্তির মহড়া। আস্ত্রবিক্রি আর আধিপত্য বিস্তারের বিষয়টিতো আছে।
ভাল বিষয় নির্বাচন করেছেন।
ভাল থাবেন। শুভেচ্ছা!!
সুন্দর মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদের সাথে শুভকামনা। আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয়।
যে কোন যুদ্ধেই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় নারী এবং শিশুরা,
মানবতা যুদ্ধে পরাভুত হয়।
শেষ যুদ্ধ হোক মানবতার জন্য।
সময়ের দাবী এটি।
শুভ কামনা।
মানবতার যুদ্ধ চাই! তা কি কখনো দেখতে পারবো? মনে হয় না শ্রদ্ধেয় দাদা।
এ অনিঃশেষ যুদ্ধের কোন শেষ দেখতে পাচ্ছি না।
কবিতার শেষ ছত্রে প্রাণের দাবী।
চমৎকার লিখেছেন