খোলা চিঠি

রঙ্গন
ঘরে ঢুকে যখন তোমাকে না দেখি বুকে তখন সাত সমুদ্র আছড়ে পরে।
পাঁজরে কিলবিল করে কবিতার পঙতি।
শিরা উপশিরায় তীব্র হয় একাকীত্বের হাহাকার,
আর-
গলার নিচে যেন আটকে আসে সম্পুর্ণ পাহাড়।
পাখি, তোমাকে না দেখলে দম বন্ধ হয়ে আসে।
পদ্মার মত গভীর দুঃখ আমাকে অন্ধ করে দেয়।
তুমি নেই!
আমি জ্বালাবো কাকে?
তুমি নেই!
তোমার ঝাড়ি শোনাবে কাকে?
তুমি নেই!
আমার ঘরে এখন ইঁদুরও নেই।
থাকবে কি করে?
ঘরেতো তুমি নেই,
তুমি নেই মানে খাবার নেই,
খাবার না থাকলে কি ইঁদুর আসবে কেন ?
পাখি, তোমাকে বুকে না জড়ালে
বুকটা মেঘনার চরের মত খা খা করে
তখন-
তোমার ভাবনা গুলো আমাকে অবশ করে দেয়
বুঝতে পারো?
কতটা ভালবাসি?
ইতি – তোমার পাখী।
মোট পড়েছেনঃ ২,৪১০জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. এ দেখছি ঝড়ো ভালোবাসা উথলে পড়ছে, পড়ুক।
    আমাদের জন্য কিছু রেখেছেন দেখে ভাল লাগছে।
    আহা, কতদিন পর ফিরে আসলেন মনে রেখে, মনে করে।

  2. অনেক দিন পরে আপনার লেখা পেলাম,
    শুভ প্রত্যাবর্তন।

    এমন ভালোবাসা বুঝতে পারবে অবশ্যই,
    খোলা চিঠি ভাল লেগেছে।

    ভাই, প্রফাইলে একটি ছবি দিয়ে দিয়েন।
    শুভ কামনা।

  3. দোয়া করি খোলা চিঠি পাখির কাছে পৌঁছে যাক। আর পাখি যেন এই চিঠি পড়ে তাড়াতাড়ি ফিরে আসে,,
    ঘরের ইদুর ঘরে ফিরে আসুক।

    চিঠি টা দারুণ হয়েছে। ভালো থাকবেন, শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন