নির্বীজ হৃদয়ের হাহাকার

 

পায়ের নীচে দুলে দুলে চলা আলো
ক্রমাগত পিছলে পিছলে যায়
থিতু হয় না, স্থিরতায়-ও যায় না।

অমোঘ-আলোর টানে কেউ প্রতারিত হয়,
কেউ জীবনে ফিরে আসে, ফিরে ফিরে আসে
ফিরে পাওয়ার আনন্দ-বিভোরতায়, বেঁচে যায়;

অপ্রলম্বিত জীবনে পিছলে যাওয়া আলো-ইশারার
সময় জ্বরে, কুড়ে কুড়ে যেতে যেতে, ছিঁড়ে ছিঁড়ে ফেলতে
হঠাৎ জ্বলে-ওঠে আলো-প্রেমের আগুন,
মুহূর্ত টপকে বোবা-কালা হয়ে প্রতীক্ষার অন্ধত্বে
নিস্তব্ধ নিঃশেষ হয়ে গেলে
পিছলে যাওয়া বিরল-আলো ছুটে পালিয়ে যায়;

লটকে থেকে থেকে হঠাৎ নাই হয়ে যাওয়া
উরু-মেলে ডিঙ্গানো বেড়ার ওপাশে বিকারের অট্টহাসি
নির্বীজ হৃদয়ের বিনিদ্র জানালা জুড়ে, স্বল্পতম সময়ে,
নিষেধের-লাল-চোখ ঐ জ্বলে উঠলো বলে।

মোট পড়েছেনঃ ৯৬৬জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. শুভ সকাল.ভাইয়া…
    নির্বীজ হৃদয়ের বিনিদ্র জানালা জুড়ে, স্বল্পতম সময়ে,
    নিষেধের-লাল-চোখ ঐ জ্বলে উঠলো বলে।
    ভালো লাগলো,আপনার জন্য ভালোলাগা রইলো
    শুভ কামনা

      1. ছায়া বসত করে কায়ার মাঝে
        ছায়া হারায় অবারিত আলোয়,
        পিছলে যাওয়া ছায়াতে অপূর্নতার সাক্ষী হয়ে
        রচনা করে ছায়া-কাব্য।
        কৃষ্ণচূঁড়ার পথ জানে কতটা আলোয় ভেসে ছিলো মায়ার আদলে অন্তহীন ছায়ারা,
        ছায়ার রঙ নেই, শুধু পড়ে রয় রক্তহীন ফ্যাকাশে চক্ষুদ্বয়।
        ছায়া-চোখ ! হতে পারে লাল নীল সবুজ….

      2. ছায়া কাব্য ছায়া হয়েই রয়ে যায় অধরায়
        দূরতম ছায়া পথের কাব্য হয়ে,
        আলো-ভাসা ছায়াপথ আলোহীনতায় খেই হারায়,
        নিভে যাওয়া নির্জনতায়।

  2. পায়ের নীচে দুলে দুলে চলা আলো
    ক্রমাগত পিছলে পিছলে যায়
    থিতু হয় না, স্থিরতায়-ও যায় না।

    কতটা গভীরতায় ভাবেন আপনি।আসলে তাই নিজের ছায়াকে কখনো ধরা যায়না।

  3. অমোঘ আলোর টানে প্রতারিত হচ্ছি প্রতিনিয়তই। তবে মাঝেমধ্যে ফিরে আসাটা প্রদীপের আলোর মতন টিমটিমে।
    নির্বীজ হৃদয়ের জানালা দিয়ে নিষিদ্ধতার আগমন যে আলো জ্বেলে যায় সে আলো ক্ষনিকের নয় কি?

মন্তব্য করুন