কৌতুক ২, কাঁঠাল(ম্যাগাজিন)

  • আফগানরা যখন এদেশে আখরোট,খেজুর,কিসমিস বিক্রি করতে আসতো!সেই সময় গাছে কাঁঠাল ঝুলতে দেখে অবাক হয়েছিলো!এক বাঙালীকে জিজ্ঞেস করলো, “এটা কি?”বাঙাল বললো এটা আমাদের জাতীয় ফল,খুবই সুমিষ্ট !সেই সাথে শয়তানি বুদ্ধিও মাথায় আসলো!কেমনে ওর দাড়িতে কাঁঠালের আঠা মাখায় দেয়া যায়!আফগান খেতে চাওয়াতে ওর সুবিধাই হলো। বললো,খেয়ে দেখো!কিন্তু শিখালো না কীভাবে আঠা ছড়িয়ে খেতে হয়!আফগান কাঁঠালের মজা পেয়ে খেতেই থাকলো আর আঠা গিয়ে দাড়ি,মোচ সবখানে জটা পাকিয়ে দিলো।ছাড়ানোর চেষ্টা করেও পারলোনা!

এই সময় রাস্তায় এক জটাধারী এক বাউল যাচ্ছিলো।ওকে দেখে বললো,”তুম ভি কাঁঠাল খায়া!”

মোট পড়েছেনঃ ১,৩৭৯জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. আপু হাসতে হাসতে মইরা যামু। কাঁঠালের আটা অনেক ত্যান্দর জিনিশ।
    তবে আর একটু বড় করেরে গল্পের লিখলে ভালো হতো। ফেসবুকীয় লেখার মত হয়ে গিয়েছে। এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। ভাই হিসেবে এটুকুতো আমি বলতেই পারি তাইনা?

    রমজানের শুভেচ্ছা জানবেন।

  2. কাবলীওয়ালাকে উপযুক্ত শিক্ষা দিয়েছে বাঙাল। বেটা সুদখোরের কাঠাল খাওয়ার শখ। এবার বুঝুক মজাটা। হাসছি আর লিখছি আপু। সেহরীর আগে ভালো একটা বিনোদন পেলুম। মাহে রমজানুল মোবারক।

  3. মুক্তা আপু, আপনি ম্যাগাজিনের জন্য একটি রম্য আগে দিয়েছেন। একটি বিভাগে একের অধিক পোস্ট দেয়া যাবেনা। আর কৌতুক কে রম্য লেখা বলতে নারাজ আমি। এটা আমার ব্যক্তিগত অভিমত, তবে আমি ভুলও হতে পারি। শুভকামনা।

মন্তব্য করুন