সবুজের জলছবি

 

সমাগত রৌদ্রোজ্জ্বলে সবুজ আরও গাঢ় সবুজ হয়ে
পাতার ভাঁজে ভাসছে, এখন এখানে,
এ-প্রভাত-সূর্য, প্রভাতের সূর্য কোথায় ছিলে?

ইন্মুল বিরহ-বিষাদে পরিস্রুত, বিনির্মাণের পরিচর্যায়
উজ্জ্বল মুখশ্রীর অপার সৌষ্ঠব, প্রায় দৃশ্যমান অদৃশ্যতা
ঠেলে ফেলে, ছলনাময় রূপ-অপরূপে এক্ষণ উঁকি দিচ্ছে
সূর্যালোকে ডাকিনীর নির্জন-প্রকাশে।

আলোটুকু নিভে যাবে, বিষ-রেখা জমাট করে
রয়ে যাবে, ছুঁয়ে যাবে ,উত্তরাধিকারের সূত্রে,
আদরণীয় ক্রুদ্ধতায়।

মোট পড়েছেনঃ ১,০২৫জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. উত্তরাধিকার সূত্রেই রয়ে যাক তাতে ক্ষতি নেই, এটা পৃথিবীর নিয়মের মাঝেই পড়ে। সবুজেরা সুবজ হয়ে থাকুক হোক তা পাতার ভাঁজে ভাঁজে।

    দুদিন ঘাপটি মেরে থেকে এত্তো কুট্টি লেখা!

    1. এইডাই কুট্টি!!
      আপনাদের একটু রেস্টে রাখলাম, বলতে পারছেন না, মন্তব্য দিতে দিতে ক্লান্ত হচ্ছেন!!
      ধন্যবাদ দিলেই পারতেন।
      ক্ষতি অ-ক্ষতির কিচ্ছু না, বিষ তার নিয়মেই বয়ে যায়!! যে পথে যায়, সেই শুধু তা জানে/বুঝতে পারে,
      থাকুক সবুজেরা সবুজ হয়েই।

  2. প্রভাত-সূর্য, প্রভাতের সূর্য প্রভাতেই থাকে
    নিঝুম-রাতের অন্ধ ডাকিনীর বন্ধ দৃষ্টির অন্তরালে,

    ঘুম চোখের অ-ঘুমে, ঘন কূয়াশার ছদ্মবেশে
    ক্ষনজন্মা স্বপ্ন-সুখ গুলো ফিরে ফিরে আসে,

    মোহনীয় সূর্য-কিরণ সবুজ পাতার ভাঁজে ভাঁজে রেখে যায় অপ্রত্যাশিত আদরের ছোঁয়া।

    1. অন্ধ ডাকিনী-ও আগুন চোখে চোখ জ্বেলে রাখে
      নিঘুম রাতের পাহারায়! প্রভাত এড়িয়ে;
      বিবাগী স্বপ্ন, দূরে আরও দূরে ফিরে যায়
      কোলাহলের ভয়ে।
      পাতাদের উল্টো পিঠে আধার জড়িয়ে যায়
      বেলার অ-বেলায়।

  3. শেষটুকু বুঝিয়ে বলুন।
    আলো নিভে গেলে কোথায় রয়ে যাচ্ছে বিষ-রেখা হয়ে!
    ভেবেছিলাম একই সূর্য্য রোজ রোজ ওঠে। আজ ভাবালেন, প্রতিদিনের একটু একটু ক্ষয়ে যাওয়া সূর্যই হয়তো রেখে যাচ্ছে আলোর স্মৃতি, আবার জন্ম দিচ্ছে উত্তরাধিকারী।
    এসব ভাবার সময় কই পান এতো কবি?

    1. আপনাকে বোঝানোর সাধ্য কারো নেই,
      যে বুঝবে-না বলে করেছে ভীষণ পণ!!
      আলো নেভার প্রাক্কালে বিষ ফেলে রাখে, এই বিষ-ই আলোর উত্তরাধিকার।
      যা আমদের টেনে নিয়ে যায় অন্ধকার থেকে অতল অন্ধকারে!!
      আমি আর ভাবতে পারলাম কৈ!!
      আপনার হয়ে ভেবে দিচ্ছি, আপনাকে এগিয়ে রাখছি, যা ব্যস্ত আপনি!! ভাবনায়!!

  4. সবুজ আরও গাঢ় সবুজ হয়ে
    পাতার ভাঁজে ভাসছে
    আমার মনের ভাজে রয়ে গেলো।
    সবুজ আমার ওরে সবুজ আমার সবুজ দেশ
    মাঠের পরে মাঠ চলছে নেইকো মাঠের শেষ।

  5. কবির সবুজ শয্যায় ছড়িয়ে পড়ুক কচি রোদ্দুর
    ঘুম ভেঙ্গে জেগে ওঠা চোখে কিশলয় স্বপ্নগুলো দুরন্ত হয়ে উঠুক
    অক্ষরের বুকে আঁকিবুঁকির পালক উড়ে বেড়াবে এভাবেই
    সোনেলা উঠোনে
    এ নীড় আরোও সবুজ হোক।

মন্তব্য করুন