পথের দিশা

মন বলে এদিক চল
পরিস্থিতি সেদিক।
এদিক ওদিক দুদিক মিলে
জীবন দিক বেদিক!

উত্তরে দমকা হাওয়া,
দক্ষিণে ঝড়
পূর্বে চলে উজান ভাঁটি
পশ্চিমে নিশ্চল।

এদিক ওদিক মন ছুটে যায়
আমি টেনে ধরি,
মাতাল হাওয়া পূবের কোণে
আমি তর্পে মরি!

কোথায় আছে পথের দিশা
কেউ জানে না হায়,
পথ খুঁজে ক্লান্ত বিকেল
আমি অসহায়!

মন বলে এদিক চল
পরিস্থিতি সেদিক।
কোনদিকে জীবন গড়ায়
কোনটা যে সঠিক।

২১/১২/১৮

মোট পড়েছেনঃ ১,৩৪৬জন আজ পড়েছেনঃ ০জন

৩৪টি মন্তব্য

  1. খুব সুন্দর হইছে নীরা। এইটা আমাদের নিত্যদিনের মনের অবস্থা। হিমশিম খাইতাছি টানাটানিতে 🙂
    দারুন। তোমার কাছ থেকে ছন্দ শিখবো। 🙂

    1. আপনারা আমার মত ছোট মানুষের লেখা পদেন, এই ঢের। আমার কী ধৃষ্টতা, আপনাদেরকে কিছু শেখাবো! বরং আপনাদের লেখা পড়ে নিত্যদিন অনেক কিছুই শিখি।

      1. তুমি বয়সে অনেক ছোট হলেও তোমার লেখার যেই ধার, ভাবনাচিন্তার যেই ম্যাচিউরিটি, তা আমাকে দিয়ে কখনোই হবেনা। লেখালেখিতে তুমি আমাদের অনেকের চাইতে বুড়ো 🙂

  2. ছন্দে ছন্দে বলে গেলেন
    সত্য কিছু কথা
    দ্বিধার ভেতর হাঁটা যেন
    জীবনেরই প্রথা!

    আমি, আপনি, তারা, সবাই
    এই রোগেতে ভুগি,
    চেয়ে দেখুন দ্বিধাহীনরাই
    বাজায় ডুগডুগি।

  3. ছন্দে ছন্দে লিখে ফেললে জীবনেরই দ্বন্দ্ব
    অযথা কিছু টানাপোড়ন
    বন্ধুর হয় যে জীবনের পথ তাকে টেনে ধরা খুব কঠিন।
    বেশ লাগলো পড়ে।

মন্তব্য করুন