লুকোচুরি

থু থু দেইই ?
থু থু ফিকে দেব তোমার ঐ গোমরা মুখে
হে- আমার কালো রাত্রি ,
ভুলিনি চা-তে ভিজিয়ে খাওয়া লাঠি বিস্কুটের স্বাদ ।

দরজার ছিটকিনি তুলে – আমাকে
অনর্থক আটকে রাখা যায়নি , এখনও যেমন যায় না ।
নূপুর নিক্বণ – তানপুরা ,সারেঙ্গী , হারমোনিয়াম বা
বাতিদানের সব বাতি জ্বেলে
জোৎস্না স্নাত পেলবতায় এ সরোবরে ফাতনার লুকোচুরি !
কিছুতেই দিচ্ছেনে লিখে এমন দাসখত
হে-আমার আলোকিত অন্ধকার রাত্রি
হে-আমার অমানিশা ।

ছিপ-ছিপানো বৃষ্টিতে – ঠারে-ঠোরে ইতি-উতি উঁকি-ঝুঁকি দিয়ে
হাতছানি যতই দাও না কেন ।

মোট পড়েছেনঃ ১,৭৩১জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ‘ছিপ-ছিপানো বৃষ্টি ‘ বৃষ্টির এমন সুন্দর শব্দরূপ আমি এই প্রথম পড়লাম ।
    কোথায় এমন শব্দেরা থাকে অনুগ্রহ করে ঠিকানা বলে দিয়েন ।

    আপনার লেখা নিয়ে আমি কিছুই বলতে পারব না ।

    1. এমন বা এর থেকেও আরও সুন্দর শব্দ পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়ে আছে ।
      একটু সবুজ চোখে চারপাশে তাকান , উল্লম্ফ নৃত্যে বিশেষ সুবিধে হয় না ।

      বিশেষ কিছু বলতে হবে এমন কথা নেই ।
      নিয়মিত পড়লেই হবে ।

  2. ‘ছিপ-ছিপানো বৃষ্টিতে – ঠারে-ঠোরে ইতি-উতি হাতছানি
    যতই দাও না কেন ‘
    যে – বুকের পাটা নিয়ে আপনাকে হাতছানি দিতে পারে
    সে তো নমস্য , আল্লাহ্‌ তাকে হায়াৎ দরাজ করুক , সে যেন তাঁর মনে আশা পুরন করতে পারে ।
    সাহসীদের আমরা পছন্দ করি ।

  3. প্রথম ৪ লাইন পড়ে হোঁচট খেয়েছিলাম । শেষ ৬ লাইন পড়ার পরে যাকে বলে অভিভূত ।। কিছুতেই দিচ্ছিনে লিখে এমন দাসখত — হাতছানি যতই দাওনা কেন ।। দারুন ।।

    1. অনেক অনেক ধন্যবাদ মন দিয়ে পড়ার জন্য ।

      মন্তব্যের উত্তর কি এখন দিতে পারছেন ঠিক ভাবে আপনার পোষ্টে ?
      মোবাইলে একদম নীচে ডেস্কটপ এ ক্লিক করে তার পর চেষ্টা করে দেখুন ।

মন্তব্য করুন