আমরা –

আমরা কোনোদিন প্রেমে পড়িনি একে অপরের-
তবুও কি অমোঘ টান পরস্পরে !
ভালো-মন্দের ভাগাভাগি না হলে প্রাণ চলেনা ।

আমরা ছুঁতে চাইনি কখনো একে অপরকে
তবুও, অস্পর্শের অটুট এক স্পর্শে জড়িয়ে রেখেছি অক্লান্ত
নিজেদের,
ছাড়াছাড়ি হলেই শ্বাসে শ্বাসে সংঘাত ।

আমরা ‘ভালোবাসি‘ বলিনি একবারো
তারপরো
এক আকাশ মমতা বুকে ধরে
একে অপরের মুখে চেয়ে ভালো থাকি
প্রতিজ্ঞা করি ভালো থাকার ।

মোট পড়েছেনঃ ৭৮৮জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. এমন ভালোবাসা বস্তবে সম্ভব কিনা বুঝতে পারছিনা ,
    হয়ত সম্ভব , হয়ত না
    তবে কল্পনা করতে দারুন লাগে ।

    এমন সম্পর্কের সন্ধানে কাটিয়ে দেয়া যায় একটি গোটা জীবন ।

      1. ফাকিবাজি কই?!! কিছু কিছু কথা আছে যার জবাব হয়না, বা যা শুনে মুচকি মুচকি একটু হাসি দেওয়াই সুন্দর। তাইই তো করেছি 🙁

  2. মনে হয় প্রেম বা ভালবাসা কাকে বলে তা জানা ছিল না… তাই হয়ত প্রেমে পড়া মনে হয়নি অথবা ভালবাসি বলা হয় নি… !!
    আদি কালের ভালবাসা এতে রয়েছে ! মুখে প্রকাশ হয়নি, তবে মন-প্রাণ থেমে থাকে নি !!

    জটিল লিখেছেন, আপু ! (y) (y)

    1. কিছু কিছু সম্পর্ক আসলে এমন একটা অদ্ভুত সূতোর উপরে এসে আটকে যায় যে এক্সময় ঐ সূতোটাই প্রাণ হয়ে যায়।

      কিছু কিছু কথা তাই উহ্যই থেকে যাওয়াই ভালো। যে কথা বলায় সাবলিলতা ক্ষুন্ন হয় তা না বলা থাকাই ভালো। 🙂

  3. আমরা ছুঁতে চাইনি কখনো একে অপরকে
    তবুও, অস্পর্শের অটুট এক স্পর্শে জড়িয়ে রেখেছি অক্লান্ত
    নিজেদের,
    ছাড়াছাড়ি হলেই শ্বাসে শ্বাসে সংঘাত । —— এতসুন্দর কথায় কি লেখা যায় আপু ?

  4. সুন্দর এই ভালোবাসা | প্লেটোনিক প্রেম বুঝি একেই বলে | ভালোবাসা ঈশ্বর ( Love is God ) হয়ে দেখা দিয়েছে এই না বলা অনুচ্চারিত বাণীতে |
    লেখনীর ছত্রে ছত্রে, সুন্দর শব্দ বিন্যাসে, ভালোবাসার এক মধুর রূপ দেখলাম |

মন্তব্য করুন