বিষণ্ণতা

অন্ধকারে আলোর ঝলকানি...
অন্ধকারে আলোর ঝলকানি…

পরিপক্ক একটা অপেক্ষা নিয়ে ঝিমোচ্ছে প্রেম।
প্রেম দেখতে কেমন?
নারী-নদী-আলো-ছায়া-বৃষ্টি?
নাকি পুরুষ-বিদ্যুৎ-আকাশ-মেঘ?
কবির কবিতা বলে যা রং ছড়ায়, তা-ই হচ্ছে প্রেম।
আর পরাজিত প্রেমিক-প্রেমিকারা বলে শুধুই খেলা।
এসব সত্যি নাকি মিথ্যে জানিনা কিছুই;
শুধু বলতে পারি,
একটি পরিপূর্ণ আবেগ অপেক্ষায় থাকতে থাকতে তারুণ্য কাল পার করে দিলো।
বোকা হৃদয়টা তারপরেও ভেবেই চলছে যখন তুমি আসবে,
ছাই রঙা মেঘের জলে তোমায় নিয়ে ভিঁজবো,
নাকি সন্ধ্যায় রূপালী বৃষ্টির জলে?

 

বিষণ্ণ সন্ধ্যা জানালার পিঠে ঝুলছে...
বিষণ্ণ সন্ধ্যা জানালার পিঠে ঝুলছে…

প্রশ্ন এবং উত্তরের মধ্যে অনেক দ্বন্দ্বের শুরু হয়।
নিজেকে বোঝাই, আর জমতে থাকে শীতল অভিমান।
কিন্তু ভোরের শিশিরের মতো অভিমানগুলো হাওয়ায় মিলিয়ে যায়
যখনই ভাবি তুমি তো আসবেই—
এই প্রতীক্ষায় বড়ো যন্ত্রণা,
বুকের ভেতরে যেনো কেউ খামচে ধরে রাখে
ব্যথায় নিঃশব্দ চিৎকার করে উঠি
আচ্ছা বলোতো জল গড়িয়ে না পড়লে তবে কি তা কান্না নয় ?
ওহ এতো প্রশ্ন করছি, তুমি তো শুনতেই পাচ্ছো না, কি করে উত্তর দেবে?
এলে দেখবে কেমন ছিলাম, আর কিভাবে আছি।

জানো না তুমি,
একটা বিষণ্ণ সন্ধ্যা জানালার পিঠে ঝুলছে সেই কবে থেকে—
আর আমি আলো জ্বালিয়ে ধরে রেখেছি।
.
.
হ্যামিল্টন, কানাডা
৮ জুলাই, ২০১৫ ইং।

দুটো ছবি-ই আমার বারান্দা থেকে তোলা আমার সেলফোনে। ঝড় আসার ঠিক আগে এমন একটি নীল সন্ধ্যা দেখেছিলাম জানালায় দাঁড়িয়ে, দৌঁড়ে তুলে ফেলি। আর তারপরেই ঝড়ের তান্ডব শুরু হয়। আর প্রথমটি ভর দুপুরের। অমনই ঝড় আসার আগে। একই আকাশ, একই ব্যালকনি আর একই সেল ফোন, কিন্তু সময়ের বদলে কেমন হয়ে যায়।

মোট পড়েছেনঃ ১,১৩১জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. এই লেখা পড়ছি যখন আমি ঢাকা থেকে বাড়ী যাচ্ছি। নিজেকে প্রশ্ন করছি প্রেম দেখতে কেমন? আমার মনে হয় প্রেম ধেয়ে আসা ঝড়। তবে এ ঝড়ে জানালায় দাঁড়িয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখেও বাচা যায় না আপি।

  2. পরিপক্ক অপেক্ষা ঝুনো নারকেল হয়ে খসে পড়ার আগেই যেনো পুর্ণতা পায় তাই চাই দিদি।
    লেখায় ভালোলাগা (y) আর দিদির জন্য ভালোবাসা -{@ (3

  3. বেেশ লম্বা কবিতা অনেক দম লাগে -{@ বেশ আবেগময় প্রেম জিজ্ঞাসসা প্রেমকে খোজা সত্যিই তাকে খুজে পাওয়য়া যায়? -{@

    1. নিঃস্বার্থ হলে প্রেম পাওয়া যায়। চাওয়া-পাওয়ার আশা শুরু হলেই পিছ’পা হয় মানুষ। কি জানি!

      ধন্যবাদ ভাইয়া কবিতাটি পড়েছেন। -{@

  4. একটি পরিপূর্ণ আবেগ অপেক্ষায় থাকতে থাকতে তারুণ্য কাল পার করে দিলো।
    বোকা হৃদয়টা তারপরেও ভেবেই চলছে যখন তুমি আসবে,
    ছাই রঙা মেঘের জলে তোমায় নিয়ে ভিঁজবো,
    নাকি সন্ধ্যায় রূপালী বৃষ্টির জলে?…… নীলা ভালো লিখেছেন।

    1. অসংখ্য ধন্যবাদ আপনাকে বন্দনা। আপনার নামটা আমার এক দিদির কথা মনে করিয়ে দিলো। নামটায় একটা আবেগীয় শক্তি আছে।
      আপনার জন্যে -{@

    1. ভাইয়া ভালোবাসা মানুষকে অনেক উঁচু মাত্রায় নিয়ে যায়। এই দিদিটাকে ভালোবাসেন বলেই তো ছবি এবং লেখা ভালো লেগেছে। -{@

  5. আবগে অপেক্ষা করতে করতে তারুণ্য পার করে দিয়েছে? হি হি হি। আমি তো বলি, কবে বুড়ো হবো। পাকাপোক্ত ঝুনো পাকা আবেগ দিয়ে এমন একটা প্রেম করবো না!!!
    সেতো এই এলো বলে, একটু অপেক্ষা।

  6. আপু আমি তো কবিতা লিখতে পারিনা। পারলে ঠিক আপনার মত করে কিছু লিখেই ফেলতাম।
    আসোলেই আপনি এতো ভালো কেমনে লেখেন?
    আবার ছবির ক্রেডিট টাও নিয়য়ে নেন….
    আমাদের জন্য তো কিছু রাখেন।

মন্তব্য করুন