কবিতা আমার…

কবিতা আমার

প্রাণের খাবার, মনের ক্ষুধার

অতৃপ্ত আহার।

কবিতা আমার

রন্ধ্রে রন্ধ্রে, নিউরনের সেলের প্রাণ ।

কবিতা আমার

কথায়-চলায়, বলায়-কওয়ায়

খাওয়ায়-দাওয়ায়!

কবিতা আমার

রাতের সঙ্গি, নিঝুম রাতের

নির্ঘুম যাত্রী !

কবিতা আমার

পাপের মোচন, অসাধ্য হয়

তাতেই সাধন !

কবিতা আমার

মনের ভাষা, সুখের স্বপ্নে

প্রাণের আশা ।

কবিতা আমার

দুখের শান্তি, নিসর্গ দিনের

পরম প্রাপ্তি !

কবিতা আমার

দিনের আলো, সবুজ মাঠের

খোলা দিগন্ত !

মোট পড়েছেনঃ ৭১১জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

    1. প্রকৃত কবিতা প্রেমিকরা কিন্তু কবিতা প্রচুর পড়ে…আমার জীবনে আমি এই জিনিসটাই পড়িনি তেমন…বাকি সব পড়েছি…সুতরাং আমি সেই কবি নই।
      অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে এই মন্তব্য পাওয়ার জন্য… 🙂

মন্তব্য করুন