মুহূর্ত

মুহূর্তে মানুষের কত কিছুই যে ঘটে,

যা হবার-তা হবেই বটে!

চেনা যায় নাকো যখন বছরেও যাকে,

অচেনা হঠাৎ কেহ খুব চেনা ঠেকে!

মুহূর্তে  মুহূর্তে হায় কত কিছুই ঘটে!

চেষ্টায়ও যা তুমি পাবে নাকো

বৃথা কেন তারই পিছে দৌড়াতে থাকো?

যা পাবে তা তুমি জানবেনা আগে

ধৈর্য্যই তোমায় সব এনে দিবে ভাগে!

হাল ছেড়নাকো তুমি না পেয়ে পেয়ে

জীবন তখনই হবে তোমার একঘেয়ে।

মুহূর্তে যখন তোমার সব পাওয়া যাবে

অতীত তখন তোমার বিস্মৃতি হবে!

সুখের ভার অনেক বেশি যায় নাকো দেখা

স্মৃতির পাতায় তা হয় পেন্সিলে লিখা।

দুখের সময় স্বল্প তবু ভার কেন বেশি?

সেই পাতাটা লিখা হয় কলম-কালির বেশী!

মোট পড়েছেনঃ ৯১৬জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. চমৎকার কবিতা।
    না চাইতে যে সব পায় সে পাওয়ার তৃপ্তিটা বোঝে না।
    যার কোন দুঃখ নেই সে প্রকৃত সুখ উপলব্ধি করতে পারে না।

  2. দুঃখকে কাছে রাখতে চাই না, সুখকে ছাড়তে চাই না তাই সে তাড়াতাড়ি যেতে চাই না। তাই হয়ত এই পার্থক্য।
    খুব সুন্দর হইছে।
    শুভকামনা।

  3. খুবই চমৎকার কবিতা।লেখার লাইনগুলো আরো চাপিয়ে আনতে শিফট ধরে এন্টার দিবেন।তাতে লেখাগুলো আরো সুন্দর লাগবে।

মন্তব্য করুন