ফেরা

কুমারী ঝর্না
ফিরে যাই ফিরে যাওয়া পথে ,
লাল বা নীল হাসি
পাতার মড়মড়ে শব্দে ;
পিপাসা ক্লান্ত বিকেল
অপেক্ষা ঘন রাত্রির ।

মোট পড়েছেনঃ ১,০০১জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. ফিরে যেতে চাইলেই কি ফেরা যায়
    তৃষ্ণার্ন্ত থাকলেই সব সময় তৃষ্ণা মেটে
    লাল বা নীল হাসি একদিন গলার ফাঁসি
    মনের ইচ্ছে কিংবা আবেগে..

    ভাল লাগল আপনার লেখা। ছোট হলেও অনেক গুলো কথার মিলনমেলা।

  2. ”পিপাসা ক্লান্ত বিকেল
    অপেক্ষা ঘন রাত্রির ।”
    মায়াকাড়া শব্দসমূহে দারুন কবিতা হয়ে ওঠা। কবিতা; বোধ এবং অনুভূতির একাকার অথৈ প্রান্তর। ভালো লাগে হারিয়ে যেতে।

  3. ছোট্ট হলেও কবিতার বয়ান অনেক শ্রুতিকল্পে আচ্ছন্ন হয়ে গেছে। কিছুটা জীবনানন্দীয়, কিছুটা বিষ্ণু দে, কিছুটা সুভাষ মুখোপাধ্যায়-এই তিনজনকেই স্পষ্টত আপনার কবিতার মাঝে দেখতে পাচ্ছি। লিখে যান অনেক ভালো করবেন। আপনার কবিতা বুননের হাত আছে বলতে হবে। শুভ কামনা।

    1. এ লেখাগুলো কবিতা হচ্ছে বা হবে তা মনে করি না ।
      কবিতাই লিখতে হবে তাও মনে করি না ।
      কবিতা কবিতায় থাকুক , আমি আমাতেই থাকি ।
      যা ইচ্ছে তা ই লিখি , কী হবে তা নিয়ে ভাবি না
      ভাবব ও না ।

মন্তব্য করুন