লিখার জন্য ভাবছি অনেক
লিখবো অনেক আজ
কলম খাতা সবই আছে
মাথায় পড়েছে বাজ।
বিদ্যা বুদ্ধি অক্কেল জ্ঞান
হারিয়ে অনেক আগে
চেষ্টা করলেও ফল নেই তার
জ্ঞানের অভাব হলে।
ভাবছি অনেক করবো কি আর?
কোথায় জ্ঞান মিলে
দিবা নিশি একটু হলেও বইয়ের সাথে বসে
ছেলে বুড়ো সবার শিক্ষায় জ্ঞান মিলে।
ভাইটি আমার ছোট হলেও অনেক ভুল ধরে
হাসতে হাসতে চোখের জল ঝরণার মতো ঝড়ে
এখন আর দুঃখ নেই তাকে মানুষ করে।
দুঃখ যার গলার মালা
চোখ যে তার ঝরণার ধারা
তিল তিল করে গড়বি যাকে
দুঃখ দেবে সেই তোকে
ভাবছি না—হোক সে সুখী
দুঃখ যার চিরকালের, থাক না তার।
ছোট্ট তারা ভুল করেছে কান কথা শুনে
চোখের আড়াল হবো যেদিন
ভাববে তারা হারিয়ে সেদিন
পড়বে তাদের অনেক মনে, দুঃখটাকে সঙ্গে নিয়ে।
মোট পড়েছেনঃ ৮৪৭জন
আজ পড়েছেনঃ ০জন
এখন ই হারিয়ে যাওয়ার কথা ভাবা কী ঠিক?
সুখ দুঃখ নিয়েই জীবন ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
মাথায় বাজ নিয়েও লেখা ভাল হয়েছে ।
মনে হয় প্রথম পড়লাম আপনার লেখা ।
এই ব্লগে আমি নতুন তাই হয়তবা, যদি শব্দনীড়, বন্ধুব্লগ আর প্রথম আলোতে থাকেন তাহলে হয়ত পড়েছেন।
কবিতায় ভালোলাগা ।
অনেক অনেক ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।
দুঃখ যার গলার মালা
চোখ যে তার ঝরণার ধারা
তিল তিল করে গড়বি যাকে
দুঃখ দেবে সেই তোকে
ভাবছি না—হোক সে সুখী
দুঃখ যার চিরকালের, থাক না তার। – ——-
অনেক সুন্দর কথামালা
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জিসান শা ইকরাম ভাই।
অন্যকে সুখী দেখার মধ্যেই প্রকৃত সুখ ।
ভাল লাগল ।
তা ঠিক বলেছেন কিন্তু এখন অন্যের উপকার করতে গেলে কষ্ট বেশি করে আসে যা হওয়ার কথা নয়।
ভালো লেগেছে খুব ।
জেনে ভাল লাগল, শুভকামনা রইল।