সাদা-কালোর রঙিন পৃথিবী

ফেসবুকে খুব কম যাওয়া হয়, তবে গেলে গুরুর ওয়ালে একবার ঢু দিয়েই আসি সবসময়। সেদিন ঢু দিতে গিয়ে তো রীতিমত ঢিশুম খেয়ে আক্কেলগুড়ুম অবস্থা। কে যেন আমার জিসু ভাইয়ার ছবির স্কেচ করেছে। কে সে রহস্যময়ী? (রহস্যময় হবার সম্ভাবনা খুবই কম, পুরুষরা আবার রহস্যের কিছু জানে নাকি? ) মন্তব্য খুঁজে জানলাম তিনি পরিচয় দিতে অনাগ্রহী। সন্দেহের ঘনঘটা বেড়ে গেলো। আমি হচ্ছি মিস তাজদি’র (ফেলুদা’র ফিমেল সংস্করণ) ডান হাত, তাই রহস্যের কূল খুঁজে বের করা চাই-ই চাই।
তবে গুপন কারন আরেকটা আছে, ক্যাম্নে যে বলি! তাহার লেডি কিলার হিরো হিরো টাইপের ছবিখানার দিকে কেউ নজর দিচ্ছে, ইহা আমি ক্যাম্নে সহ্য করি। কবে থাইকা লাইনে আছি, ভাউ পাত্তাই দেয়না 🙁
img073 (2) []স্কেচটা এতই সুন্দর হয়েছে যে স্কেচের সাথে মূল ছবিটা ফ্রি দেখানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে বোঝা যায় এইটা আসলেই জিসান ভাইয়ার ছবি।

ইন্টার পড়ুয়া আমাদের প্রিয় জিসান ভাইয়া
ইন্টার পড়ুয়া আমাদের প্রিয় জিসান ভাইয়া

কথা কিন্তু পেনসিল স্কেচ না, কথা অন্য খানে। সবে তো শুধু ছবি আঁকা দিয়ে শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে আরো কি কি দেখতে পারেন, তার একটা হালকা ট্রায়াল শো দেখি চলেন।

পথে ঘাটে নারীকূলের হাতে হাতে ঘুরে বেড়াবে তার পোস্টার
পথে ঘাটে নারীকূলের হাতে হাতে ঘুরে বেড়াবে তার পোস্টার
 বিলবোর্ড থেকে চোখ সরানোই যাবে না যেন। (কেউ গান গাই্তেও পারে, পরেনা চোখের পলক)
বিলবোর্ড থেকে চোখ সরানোই যাবে না যেন। (কেউ গান গাই্তেও পারে, পরেনা চোখের পলক)
ম্যাডোনা থেকে শুরু করে নারী সেলিব্রেটিদের বুকে থাকবে শুধু তারই ছবি।
ম্যাডোনা থেকে শুরু করে নারী সেলিব্রেটিদের বুকে থাকবে শুধু তারই ছবি।
ম্যাগাজিনময় তারই বন্দনা যেন চলবে অফুরন্ত।
ম্যাগাজিনময় তারই বন্দনা যেন চলবে অফুরন্ত।

…………………ইহা ট্রায়াল তাই আর বেশি কিছু দেখালাম না। সামনে ফুল ভার্সন আসতে পারে। কথা এখন একটাই আগাম আগাম, ও জিসান ভাইয়া, অটোগ্রাফ প্লিইইইইইইইইইইজ। 🙂

মোট পড়েছেনঃ ১,১০৯জন আজ পড়েছেনঃ ০জন

৮৬টি মন্তব্য

  1. আপনি তো দেখছি তাবৎ পৃথিবীর বিরল অসাধারন প্রতিভাধরদের এক অনন্য জন, (গুনিন কীনা জানি না) আপনি
    আমাদের পাশে রাখেন দেখে বুকের ছতিতে বিঘৎ আনন্দ, এ আনন্দ রাখি কোথায় ভাউ,
    সুবৃহৎ আইডিয়াবাজ আপনি, লিখতে গিয়ে শ্রমানুকুল্য পেয়েছেন বুঝতে পারছি।
    এত প্রাণ দিয়ে লেখে কিভাবে!!

    1. আমি আবার গুনী হইলাম ক্যাম্নে? এত্তো প্রশংসা শুনেতো ছিনা ফুলে গেছে দেড় হাত।
      শ্রম একটু দিয়াছি। আনন্দ সহকারে করিলে তাহা গায়েই লাগেনা।
      প্রাণ, সেতো আমার প্রাণ ভরেই আছে। 🙂
      কাউকে এভাবেই প্রশংসা করতে বুঝি? অনেন্নেক থাংকু। 🙂

    1. সজু ভাউ, সবাই রহস্যময়ীর দিকে ছুটলে আমাদের কি হবে গো?
      আপ্নিও তাহলে একটা অটোগ্রাফ আগেভাগেই দিয়ে রাখুন। পোড়া কপাল 🙁
      আরো অনেক ফরমেট আছে। সেইসব ফরমেট দেখালে জিন্দেগি তে আর চেলিব্রিটি হইতে চাইবেন না :p

  2. হা হা হা সকাল সকাল এই পোস্ট দেখে হাসতে হাসতে আমার পেটের কল কব্জা নড়ে গেছে শুন্যাপু!
    ওই রহস্যময়ীর কথা আমাদের জানতে দিলে তো জানব !
    ইশ কবে থেকে আমিও লাইনে আছি পাত্তাই দেয়না :p
    বুঝেছ এইবার আমরা তো ছবি আঁকতে পারিনা তাই আমাদের দাম নাই ;(

    1. মায়াপু চলো ছবি আঁকার ইশকুলে ভর্তি হই। লাইন বেশি লম্বা হইয়া যাইতেছে, ধাক্কা খেয়ে পড়ে না যাই।
      চলো চলো টাইম থাকতেই।

      1. শুন্যাপু তারচে ভাল আমরা নিরাপদ দূরত্বে থাকি | জিসানী কিন্তু সব দেখে! কখন আবার খড় কুটায় আগুন ধরায় না দেয় | রহস্যময়ী তো আড়ালেই থাকবে মাঝখান দিয়ে তুমি আর আমি তুলোধূনো না হই আবার ;?

        1. একদম ঠিক কইছো, আমার তো মনে পড়ে গেলো তোমার কথা শুনে, জিসান ভাই একদিন বলছিল, জিসানী নাকি ব্লগারের মত কথা বলে, আল্লাই জানে সেও ব্লগার কিনা।
          তুমি আমি চলো ফুটি। না বাপু, আমরা কারো লাইনে নাই, বিশ্বাস করেন।

  3. আপনি ওস্তাদের ডান হাত মানে কি? 🙁 🙁 := আমি ওস্তাদের শিষ্য। ওস্তাদের ডান হাত,বাম হাত সব আমি,তার আর কোন হাত এর দরকার নেই,মনে রাখবেন কথাটি আপু।

    1. ওস্তাদরে তেল দেয়া হচ্ছে যে বড়। আসুক আপনার ওস্তাদ, দেখুমনে সে কি কয়। হাত না দরকার না হইলে মাথা হমু, তাজুরে আমি ছাড়ুম না,আপ্নিও মনে রাইক্ষেন।

  4. :D)

    শুন্য আপু লেখো না লেখো না ঠিকই। আর লেখার পর নাড়ি-ভুঁড়ি পর্যন্ত লাফাচ্ছে হাসির চোটে। এই মানুষেরও আবার মায়াবীনি আছে ভাবতে গেলে মাথা আউলায়। আমি তো পাত্তাই দেইনি, সাধে কি আর নাত্নী ডাকে? 😀 :D)

    নানা জানে না আমি কত্তো সুন্দর স্কেচ আঁকি! কিন্তু আমি তো আঁকবো আমার “প্রাণের মানুষ আছে প্রাণে…” :p তার জন্যে। 😀

    1. এই মানুষের ও আবার মায়াবিনী আছে কি কও? তুমি তো তাইলে পোড়া কপালি হীরা চিনলা না। এখনো সময় আছে, যেইভাবে মেয়েদের বুকে হাতে হাতে ঘুরছে, হাত ফসকে যাবার আগে ধরো।
      তুমি স্কেচ আঁকো? ;? ছবিটা তুমি আঁকো নাইতো? ;?

      1. শুন্য আপু বাজার এখনও খারাপ হয়নি যে বুড়োকে বয়ফ্রেন্ড হিসেবে প্রোপোজ করবো। :p 😀
        স্কেচ আমি-ই এঁকেছি, পাগল করে দিয়েছিলো বলতে বলতে। কান আমার ঝালাপালা। শেষে বাধ্য হয়ে এঁকে দিলাম। বললাম ও নানা কাউকে বলোনা, আমি জানাবো :p

        1. ফেবুতে ছবিটা দেখেছি কিন্তু কিছু বলি নাই, ভেবেছিলাম এমন কিছু হতে পারে তাই বলার অপেক্ষা।
          স্কেচ করে করেছে তার কাহিনী তাহলে এখানে, যাক একটা সমাধান ত পাওয়া গেল। কি একটা কথা বলে না, সর্বগুনে গুনানিত্ব না কি যে? দেবীর দশ হাত, আপুর কয় হাত?

        2. আপুর যে কয় হাত আল্লাহ্ মালুম। তবে সন্দেহ আছে আপু এইটা আঁকছে কিনা। এক্টু আগে কইছে তার প্রানের মানুষের স্কেচ করবে। হুরুক্কু আর কুরুক্কু স্কেচ রহস্য রহস্যজনক 🙂

        3. শুন্য আপু অসহ্য মিথ্যা বলে সবসময় ধরা খাই। কি যে যন্ত্রণা। তবে আপু আমার ছবি আঁকা অসাধারণ। কাউকে দেখাই না, কারণ বিখ্যাত হবার ইচ্ছে নেই। প্র্যাক্টেক্যাল খাতা সাক্ষ্মী। 😀

          আনিছ ভাই আমার দুটাই হাত। আর আটটি হাত দেবীর কাছে দিয়েছি। 😀 :D)

        4. বিখ্যাত হওয়ার জন্য সোনেলা একটা বিরাট প্ল্যাটফরম :p
          আচ্ছা যাও, যা খুশি প্র্যাক্টিক্যাল খাতারেই দেখাও, আর নিজে দেইক্ষো প্রান ভইরা। আমরা তো ফাও। 🙁

  5. যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শীর ঘুম নাই। যাকে নিয়ে এত কথা,এত হাসি সেইজনা কোথায়?

    হাসিবার আগে ভাবিলাম ইহা করিবার চিন্তা কি করে এল মাথায়? বুড়োর ভাগ্য ভালো নইলে কেউ ত দেখল না এমন করে।

    (ফান করার জন্যই এমন ভাষার ব্যবহার )

      1. যত খুশি বেড়া তাই বলে ব এ বিন্দু আর ড এ বিন্দু র নিয়ে হেসে গড়াগড়ি খেলে কিন্তু খবর আছে। 🙁
        বেড়ানো স্বাস্থ্যের জন্য ভালো 🙂

  6. এই ছবি কার?
    এর সাথে বর্তমান জিসান শা ইকরামের কোন মিল নেই
    সুতরাং এটা জিসান শা ইকরাম না।

    ফেইসবুকে একটা স্কেচ অবশ্য দেখেছি,
    কিন্তু এই স্কেচ এর ফেইসবুকের স্কেচের কিছুটা ভিন্নতা আছে।
    বুঝলাম না, এটি কিভাবে হলো………

    1. তাইতো কিভাবে হইলো এটা। ;? তাজ তুই কই রে পিচ্চি ভূত? তুই না এলে রহস্য উদঘাটন হবেনা।
      জিসান ভাইয়ের আবার অতীত, বর্তমান, ভবিষ্যত কি? জিসান ভাই অলটাইম এমন। ফরএভার ইয়াং, মেল গিবসন 🙂
      কথা সেইটা না, কথা হইলো, অটোগ্রাফ দিন জলদি। যেইভাবে ফেমাস হয়ে যাচ্ছেন, লোকজন আপনার স্কেচ করা শুরু করেছে, পরে সোনেলা থেকে না গায়েব হয়ে যান। এখন আবার মুগ্ধতাকে নিয়েও পড়েছেন। 🙂

      1. এই স্কেচ টি যে আপনি এঁকেছেন,
        এটি প্রমান হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র

        কে যে ফেমাস হয়ে যাচ্ছে তাও সোনেলার মানুষ জন জানে
        আপনার কত প্রতিভা যে আমাদের জানার অপেক্ষায় আছে কে জানে?
        অটোগ্রাফের খাতাটি আপনার দিকেই ধরলাম 🙂

        মুগ্ধতা সারাক্ষন ঘিরে থাকে আমায়।

        1. এইসব কি বলেন? কোন প্রমান নাই। আদালত স্বাক্ষী, প্রমানে বিশ্বাসি। 🙂
          মুগ্ধতা আপনাকে ছাড়বে বলে তো মনে হচ্ছেনা। যেইভাবে রূপ বদল করে নানারূপে আপনাকে ধরছে। লেখাটি কিন্তু অসাম হয়েছে, অবশ্য সবই মুগ্ধতার গুণে :p

    1. আমিও সহমত ১০০%। ইয়ে মানে স্কেচে একটু একটু পিচ্চি পিচ্চি লাগছে না? আচ্ছা থাক, এইটা তোর আমার গোপন কথা।
      হ্যাঁ আমিও ১০০% সহমত দাদা ভাইয়ের সাথে। 😀

  7. এই পোষ্টের ট্রায়াল মন্তব্য দিলাম আগে
    এর মাঝেই নতুন পোষ্ট এসে গেলো…………

    আচ্ছা ফুল ভার্সনের জন্য অপেক্ষা করছি………
    ট্রায়ল এত মজাদার হলে ফুল ভার্সন কেমন হয় দেখতেই হয় 🙂

    1. ভাইয়া কেউ আমাদের ভ্রমণে নেয়না, তাই দুঃখে দুঃখের পোস্ট দিয়া দিলাম একটা।
      ফুল ভার্সনের সবচেয়ে মজার অংশটুকুই কিন্তু ট্রায়ালে দেখানো হয়। এরপর ফুল ভার্সনে দুঃখ বেদনা আসতে পারে। সহ্য হবেতো? 🙂
      ট্রায়াল মন্তব্যের পর ফুল ভার্সন মন্তব্যটা কবে পাবো মিয়াভাই?

  8. বেশ জমেছে তো আমার না থাকাতে। এত ডাকাডাকির কী হলো বুঝলাম না। মাথার চুল সব নীচে ফেলে একটা একটা গোনাবো। মনে থাকে যেন। মুখপুড়ি মজা দেখাচ্ছি একটু দাঁড়াও।

    1. কার মাথার চুল ফেলবে? তোমার? ইশ, কেমন দেখতে লাগবে তোমাকে? আচ্ছা তুমি সব চুল ফেলে দাও, এরপর তোমার মাথায় কয়টা চুল আমি গুনে দিবোনে :p
      আমিতো দাঁড়িয়েই আছি বংগ ললনা বনলতা, তবে তুমি দেরী করে ফেলেছ, ট্রেন চলে গেছে। 🙂
      মজা শুধু দেখাবেই, দেখবে না বুঝি?

  9. আমাদের জিশু ভাইয়া এখন মেয়েদের বুকে হাতে!আমরা তো তাহলে তার কাছে পাত্তাই পাবো না আর।লাইনে দাড়িয়েও তো কোন ভরসা পাচ্ছি না। ও শুন্য আপু কি হবে আমাদের? 🙁
    তুমি এত সুন্দর স্কেচ করেছো? কত কিছু পারো তুমি।অবাক হই তোমাকে দেখে। আরো কত গুন লুকিয়ে রেখেছো কে জানে। ফুল ভার্ষনটা দিয়ে দাও আপু :p

        1. 😀 থাক, লোভ দিস না। এলে রান্না করে খাওয়াবো যা।
          আর করেছি জুকিনি দিয়ে চিংড়ি মাছ। জুকিনি এখানে এসে প্রথম খেয়েছি, অনেকটা ঝিঙ্গার মত, তবে ঝিঙ্গা টেস্টি বেশি।

        2. তুই এতো দ্রুত ক্যাম্নে টাইপ করোস? আমি তো আঙ্গুল খুঁইজ্জা পাইনা। 🙁
          জুকিনি নিয়ে আসবো, তবে সত্যি বলতে আমার দেশের ঝিঙ্গে, পটল, কাকরোলের কাছে এগুলা কিচ্ছু না। এগুলো মিস করছি। ;(

        3. শীতকাল আইসা পড়সে… এখন সব্জির বাহার… চইলা আসো ডিসেম্বরেই \|/

          আপনি অনেক ধীরে টাইপ করি, তবে নেট স্পীড অনেক ভালো। এই মুহুর্তে 10MB পাচ্ছি বলেই দ্রুত যাচ্ছে :p

        4. 1.4 MB স্পীডে Fallout4 গেইম ডাউনলোড হচ্ছে আর 12 MB স্পীডে ব্রাউজিং এবং নেটের টোটাল স্পীড চেকিং বলছে গড় 89MB স্পীড ক্যাপাসিটিতে চলছি 😀 \|/

          আমার চুল যা আছে সব ছোট কইরা ফেলছি, পইড়া গেসে তাই যাতে নিজেও আর ফেলতে পারার জন্য :p

          একটা পোস্ট দাও শুন্যাপু…

        5. শেষ পোস্টের মন্তব্যে এখনো হাত দিতে পারিনাই দাদাভাই, সবাই আমারে পিটাইবো। দিবো কএকদিন পর।
          ৮৯ মেগা, বাহ্‌। এতো স্পিড? ডাউনলোড করতে গেলে ব্রাউজিং চলতোই না আগে।
          চুল ছোট করার উপকারিতা নিয়া তুই-ই একটা পোস্ট দে।

        6. কে কারে পিটাইবো??? তোমার পোস্ট আসে না আড্ডা দিয়ে তোমার সময় নষ্ট করি বলে সবাই আম্রে পিটানি দিবো… দেও পোস্ট দেও…

          এখানে ব্রডব্যান্ড স্পীড এখন অনেক উন্নত। টাকা দিলে ডাউনলোড স্পীড ১০০ এমবিতেও দেওয়ার সামর্থ আছে এখন এই দেশে…

          আমি রম্য লিখিতারি না… তুমি দেও…

        7. অ্যাঁ! প্রথম ঝর্ণা!! জলদি পোস্ট দেও। আমি আপাতত অফ যাই…পোস্ট এলে আবার শুরু।

          ভাবতাছি তোমার ঐখানের সবাইরে বাংলাদেশ টাইমের ঘড়ি দিয়া দিমু। তাইলে সব্দিন দেখা করা যাইবো :p

মন্তব্য করুন