হাহাকার করা তীব্র যন্ত্রণার সাথে মিশিয়ে টুকরো টুকরো আবেগ
তোমাকে দেবো।
সঙ্গে দক্ষিণা বাতাসের প্রশান্তিমাখা আদর,
আর জড়িয়ে নেবো কোমলতর আহ্লাদী মায়ায়।
উষ্ণতা, আদর, মায়া-ভালোবাসা সবই তো পেয়েছো
কোথাও না কোথাও
আজ সেসব তোমাকে আমি দেবো,
কেন জানো?
ধ্যৎ বোকা বলতে হবে?
তোমার নিখাঁদ সত্যি তোমাকে পেতে চাই বলে,
দেয়া-নেয়ায় ভেসে যাবে, ডুবে যাবে
মিশে যাবে চেয়ে না-পাওয়ার দীর্ঘশ্বাস—
ভালোবেসে দেখো আমায়,
পূর্ণ অধিকার এখানে তোমার।
হ্যামিল্টন, কানাডা
১৯ এপ্রিল, ২০১৫ ইং।
এটি বংলা বছরের আমার লেখা প্রথম কবিতা।বাসের মধ্যে বসেই লিখে ফেললাম আজ।
কবিতার সাথে মোবাইলে তোলা নীল ঘাস ফুলের ছবি ফ্রি…………
মোট পড়েছেনঃ ৬৮৯জন
আজ পড়েছেনঃ ০জন
সুন্দর ছবি..
প্রেম মাঝে মাঝে হঠাৎ করেই মনের মাঝে ঝড়বিহীন তোলপাড় শুরু করে দেয়..আপনার বাংলা বছরের প্রথম কবিতা দারুন হয়েছে..কবিতার মাঝে নিরব তোলপাড়ের আভাস পেলাম 🙂
নিরব তোলপাড়! বাব্বাহ্ সুন্দর দুটি শব্দে বুঝিয়ে দিলেন সব 🙂
🙂
🙂
“তোমার নিখাঁদ সত্যি তোমাকে পেতে চাই বলে,
দেয়া-নেয়ায় ভেসে যাবে, ডুবে যাবে
মিশে যাবে চেয়ে না-পাওয়ার দীর্ঘশ্বাস—”
বেশ ভালো লেগেছে…
নীল ঘাসফুল আগে কখনো দেখি নি, দেখাও হয়ে গেল… আচ্ছা, আর কি কি রঙের ঘাসফুল আছে?
ধন্যবাদ কৃন্তনিকা।আর আছে সাদা,হলুদ,হালকা গোলাপী। আরো কিছু থাকতে পারে।কতটুকুই আর দেখেছি জীবনে।
ভালোবেসে দেখো আমায়,
পূর্ণ অধিকার এখানে তোমার।’’——— ইস কি সুন্দর লেখাগো আপু, কত আত্নবিশ্বাস লুকিয়ে আছে লেখার ভাঁজে ভাঁজে
হ্যা, পূর্ন অধিকার আছে 🙂 ধন্যবাদ নীলা
আহ্ আপু,মন ভাল হয়ে গেল।
ভালবাসার এমন নিখাঁদ প্রকাশ মনকে ভিজিয়ে দিল।
মন ভালো করতে পেরে ধন্য হলাম মৌরিন……
যিনি এসব পাবেন, তিনি তো জগতের সেরা ভাগ্যবান। অএক সুন্দর।
নীল গাসফুলের দিকে তাকিয়েই আছি।
কিন্তু পাবেন কে,তাইতো জানিনা 🙂 সাদা ঘাসফুলের ফটো তুলেছি দুদিন আগে।
নব বর্ষের শুভেচ্ছা দিদি।ভাল লেগেছে কবিতাটি।
শুভেচ্ছা আপনাকেও।ধন্যবাদ মনির……
আমাকে নিয়ে এমন করে ভাবার মত কেহ কি আসবেনা আমার জীবনে? 🙁 কোথায় পাবো তাকে? 🙁 কবিতা পড়ে আমার মন খারাপ হয়ে গিয়েছে হতাশায় 🙁
আসবে অবশ্যই আসবে ছোট ভাই।অপেক্ষা করো 🙂 মন খারাপ ভালো হয়ে যাক।
দোয়া করবেন আপু।
আচ্ছা দোয়া করে দিলাম 🙂
ভালোবাসা কথা গুলো এত সুন্দর করে কেউ বলতে পারে…………?? আপনি পারছেন……… সুন্দর আপনার লেখার ধরন……… সত্যি বলতে কি………… এমন করে কাউকে ভালোবাসার কথা বলার লোভ হচ্ছে………… শুভ কামনা
বলে ফেলুন কাউকে…… ধন্যবাদ আপনাকে।
কবিতা এখন দেখছি নৈমিত্তিক সহযাত্রী বাসারোহির।
চালু থাকুক।
বাসে বসে একা কাজ হীন সময় অসহ্য।তাই কবিতা লেখার অপচেষ্টা 🙂 চালু থাকবে।
তুমি টা দেখছি বেশ ভাগ্যবান, বাসের মধ্যেই জুড়ে বসেছে। 🙂
আদর, মায়া-মমতা, আবেগ আর তীব্র হাহাকারে মেশানো কবিতা দারুন আপু। আমাদের সারা বছর যাক এমন এমন কবিতা পড়ে।
কিন্তু সেই ভাগ্যবানকে দেখতে পেলাম না আজো।তবে সারাক্ষণ জুড়ে থাকে 🙂 ধন্যবাদ ……শুন্য
দেয়া-নেয়ায় ভেসে যাবে, ডুবে যাবে
মিশে যাবে চেয়ে না-পাওয়ার দীর্ঘশ্বাস—
আহা প্রেম
🙂 ধন্যবাদ শিমুল
বাংলা বছরের প্রথম কবিতায় অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম আপু।
শুভেচ্ছা সীমান্ত
🙂
🙂