তুই

তুই কি ভেবেছিস তুই আমায় আইসক্রিম না খাওয়ালে আমি একা একা খেতে পারবো না?
তুই বুঝি ভাবিস তুই ছাড়া আমি একা একা কোথাও যেতে পারবো না?
তুই কি ভাবিস তোকে ছাড়া আমি হাসতে ভুলে গেছি?

তুই কি ভাবিস তোকে ছাড়া আমার দাবা খেলার কেউ নাই?
তুই কি ভাবিস তোর সাথে খুনসুটি আমি খুব মিস করবো?
কি ভাবিস তোর পাগলের মত চিন্তাগুলো খুব মিস করবো?

আরে যা ভ্যাগ….. যার *তুই* নাই আমি তাদের মত হয়ে যাবো।
লাগবে না তোর ফ্রেন্ডশিপ।

মোট পড়েছেনঃ ৮১৯জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. পারছেন তো না! এই ফ্রেন্ডশিপই লাগবে। যত্ন নেওয়া উচিৎ এই বন্ধুত্বের। এ বন্ধুত্বের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। 🙂

  2. -{@ বন্ধুত্ত্ব গভীর হলে মান অভিমান চলে আসে আবার পরক্ষনে নিজের মনে অনুশোচনা জাগে…ও ভাবে না বললেও পারতাম।

  3. হুম, থ্রেট ভাল হয়েছে আপু।
    শুড়শুড় করে দু’দিন পরই দেখবেন আপনার বন্ধু আবার ভাব করতে চলে আসবেন।
    বন্ধুত্বে যতই ভাগ বলেন,আসলে ভাবই হয়ে যায় সবশেষে! 🙂

মন্তব্য করুন