গল্প

কানে এয়ারফোন গুজে গুনগুনিয়ে হেঁটে যাচ্ছে একটি মেয়ে
এ গল্পটা সেই মেয়েটির…
গল্পের কথা শুনেই ঠোঁট টিপে একটু হেসে উঠলো সে,
তবে কি তার কোন গল্প নেই?
হয়তো, নানান কৃত্রিম শব্দে যে গল্প লিখে যায়
তার জন্য এটাই শাস্তি, হয়ে থাক সে গল্পলেখক গল্পহারা।

আমি বরং তার পথের গল্পটা বলি…
এ উদোম পথে রাতবিলুপ্ত রাতকাহিনী লেখা থাকেনা
এ শুধুই পবিত্র ধারণে ভারী হয়ে যাওয়া চলন্ত পথ।
পথটির শুরু এক কাঠমল্লিকা গাছের তলায়,
আজ সে পথে অসংখ্য অজানা ফুলের বাহার,
ছায়া ছায়া মায়া মায়া ফুল পায়ে মাড়িয়ে তবু এড়িয়ে যায় মেয়েটি
তবে কি গল্প ফুরোলো পথের?

আমি না হয় পার্কের ঐ বেঞ্চটির গল্প বলি…
এক আধ ফোঁটা চোখের পানি তুচ্ছ সে বেঞ্চে
নির্নিমেষ যে ভিজে যায় বৃষ্টির অগণন খেয়ালিপনায়..
মাত্র কয়েকটি মূহুর্তে কি তার কোন গল্প হয়?

আজ তবে গল্প বলি তার গুনগুনানো গানের…
“বাঁচবো বলে হাঁটতে থাকি”
এবার ঠোঁট টেপা হাসি অট্টহাসি হয়ে ছড়িয়ে গেলো মেয়েটির পথে, বেঞ্চে,
ধুর, গানের আবার গল্প হয় নাকি?

ও পথ, বেঞ্চ, গান,
ও মেয়ে, ভালো আছো কি????

মোট পড়েছেনঃ ১,৩৫২জন আজ পড়েছেনঃ ০জন

৬৯টি মন্তব্য

    1. আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু কবি? ক-তে কখনোই বি-তে বলবেন না। এই শব্দে আমি লজ্জা পাই ভীষন কবিদের কথা ভেবে। আপনাকেও অভিনন্দন।

      1. যে পথ চিনে ফেলেছে তার ভাল না থেকে উপায় ই নেই।
        আপনার লেখা দেখি পাখা মেলে উড়তে শুরু করেছে!

        চাঁদ কে চাঁদ ই তো বলতে হয় জেনেছি,নাকি অন্য কিছু!

        1. এজন্যই পালাই পালাই করছে। হুম চাঁদকেই চাঁদ বলতে হয়, জ্বলজ্বলে অন্য কিছুকে নয়। লেখা দিয়েই পালিয়েছেন?

  1. শিরোনাম দিলেন “গল্প”, পড়তে গিয়ে দেখি জ্যান্ত কবিতা, আবার দেখি কবিতার ভিতরে আছে আস্ত একটা উপন্যাস। গুলাইছে পুরাডা কাঠমাথা, কাঠমল্লিকা শব্দটারে অনুকরণ করে কাঠমাথা বানাইছি। ভাই এমন একটা লেখা লেখতে কতদিন সময় লাগে? আমি জীবনেও পারতাম না।

    1. বলেন কি এতো কিছু কোথায় খুঁজে পেলেন? হাবিজাবি নামে কোন বিভাগ থাকলে এটা সেইখানে দিতাম। আর আপনি যে কি লিখতে পারেন তা কিন্তু প্যাচাল পড়েই বুঝেছি। জীবন তো সবে শুরু, এখনি মাথা কাঠ হলে চলবে না। প্যাচাল ২ দিয়ে ফেলেন।

  2. হাফ সেঞ্চুরির জন্য অভিনন্দন -{@

    গ্যালারীতে দাঁড়িয়ে তালি দিয়ে ফাটিয়ে দিচ্ছি
    ব্যাটটা উচু করুন এক হাতে, অন্য হাতে হেলমেট
    এরপর সেঞ্চুরির জন্য ঝেড়ে পিটান 🙂

    1. এখনি ফাটিয়ে দিলে হবেনা, অপেক্ষা করুন। হাফ সেঞ্চুরি করে কেউ এখন আর হেলমেট খোলেনা, একটা ভাব আছেনা? 🙂
      সেঞ্চুরি করতে চাই-ই, তাই ঝেড়ে পিটালে হবেনা, মাথা ঠান্ডা রাখতে হবে।
      সোনেলার জন্য জিসান ভাইকে ধন্যবাদ দিতে চাই, তার জন্যই যে আজ আমি সোনেলায়।
      অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া।

  3. ও পথ, বেঞ্চ, গান,
    ও মেয়ে, ভালো আছো কি????
    সত্যিই আপনি জিনিয়াস গল্পকে কোথায় কোথায় না দেখালেন আসলে সব কিছুরই একটি গল্প থাকে।

    1. হ্যাঁ সবকিছুরই একটা গল্প থাকে। আমি জিনিয়াস নই মোটেও, আপনাদের সবার ভালোবাসায় শুধু পাশে থাকতে চাই সোনেলার।

  4. আমার যখন কিছু দেবার থাকে না তখন মানুষকে একটা হাসি দেই কিংবা গান শোনাই – হয়তো পয়সা লাগে না বলেই। লেখাটি নিয়ে কিছু বলবার মত শব্দ পাচ্ছিনা। তবে মেয়েটির এয়ারফোনে একটা গান গুঁজে দিতে ইচ্ছে করছে আরও ভালো কিছু পাব ভেবে। শ্রেয়া ঘোষালের গলায়… মায়াবন বিহারিনী আমি নই…
    https://www.youtube.com/watch?v=Aem92aeVThg
    অভিনন্দন আপনাকে। -{@

    1. অনেক ধন্যবাদ আপনাকে অরণ্য। শ্রেয়ার এই গানটি আমারও পছন্দের। একটা হাসি আর গাওয়া গান পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়না বলেই হয়তো দেন। প্রান উচ্ছল থাকুন এমন সবসময়, শুভ কামনা।

      1. “একটা হাসি আর গাওয়া গান পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়না ” – এভাবে আমি অবশ্য ভাবিনি কখনও। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা আপনার জন্য – আপনার মেয়েটির জন্যও।

      2. “একটা হাসি আর গাওয়া গান পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়না” – এভাবে আমি অবশ্য ভাবিনি কখনও। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা আপনার জন্য – আপনার মেয়েটির জন্যও।

  5. যেমন ই থাক ও বেঞ্চ
    ভালো নয়তো খারাপ
    যেমন ই থাক মেয়ে
    সুখ কিংবা দুখের কারাগারে
    গল্পের বর্ননা ভালো লাগেনি কেননা গল্প টি যে লেখকের নিজের, কাটা গায়ে নুনের ছিটা দিলাম, দয়া করে পুরো গল্পটাই বলুন, না হলে একশো তে নব্বই পাওয়া এ লেখাটির 90 এর 9 কেটে দিতে পারি।

    1. ৯০ থেকে একবারে শুন্যে নামিয়ে দেবেন? 🙁
      গল্পটা হয়তো পুরোই বলে ফেলেছি, কিংবা আসলে কোন গল্প হয়তো নেই।
      সুন্দর একটা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে স্পন্দন।

    1. মেয়েটিকে কি খুব দুখী মনে হচ্ছে? 🙂 না, না। মেয়েটির সাথে আলাপ করে পুরো গল্পটাই বলবো আবার। যে থমকে থাকে সেই-ই দুখী। চলতে পারলে আর ভয় কি?

  6. পড়লাম
    বুঝলাম ভালোভাবেই।

    ভালো থাকা, সুখ এগুলো আসলে বিমুর্ত এবং আপেক্ষিক বিষয়
    ভালো থাকা এবং সুখের জন্য হাহাকার থাকাটা খুব জরুরী
    নইলে যে পথ থেমে যাবে
    থামা যে চলবেনা
    পথের নাম বহুদুর।

    ভালো থাকুক গল্পের মেয়েটি,তার বেঞ্চ,গান।
    শুভ কামনা।

    1. গল্পের মেয়েটি ভালো আছে বলেই মনে হচ্ছে আমার। দেখি তার সাথে কথা বলতে পারি কিনা 🙂
      ভালো থাকা এবং সুখের জন্য হাহাকার থাকা জরুরী নয়, জরুরী বেঁচে থাকা। একটু ভালোভাবে বাঁচতে পারলে আর কি চাই? সুখ আসলেই আপেক্ষিক, তার জন্যে এতো হুতাশ করবার কিছু নেই। আমি কিন্তু অনেক সুখী মানুষ। দেখবেন, আবার সুখী মানুষের জামা চেয়ে বসবেন না 🙂

  7. পথ/কাঠমল্লিকা/মায়া
    বেঞ্চ/আধ ফোঁটা চোখের জল/খেয়ালীপনা
    গান/অট্টহাসি—সব মিলিয়ে সেই মেয়েটি, সময়ের গতিময়তায় একদিন সবকিছুই গল্প হয়ে যায়…
    ভালো লেগেছে আপনার গল্পটা (y)

    অন্যদের মন্তব্য থেকে জানতে পারলাম এই পোস্টের মাধ্যমে হাফ সেঞ্চুরী করেছেন–
    অনেক অনেক অভিনন্দন -{@

  8. ইদানিং বেঞ্চ,কাঠমল্লিকা ফুলের কথা পড়ছি কয়েকটি পোষ্টে।কিন্তু দুখের বিষয় হচ্ছে আমি এই ফুলটিই চিনিনা।বেঞ্চ অবশ্য চিনি 🙂 জগতের সমস্ত কাঠমল্লিকা প্রেমি সুখী হোক।লেখার বিষয়ে মন্তব্য করার মত যোগ্যতা আমার নেই আপু। অর্ধ সেঞ্চুরি পোষ্টের জন্য অভিনন্দন -{@

    1. কাঠমল্লিকা ফুল চেনেন না বলেই আপনার হার্টের এই অবস্থা, বুঝেছেন? অভিনন্দনের জন্য অবশ্যই ধন্যবাদ কিন্তু মন্তব্য না করে ছুতো দিয়ে পাশ কাটিয়ে চলে গেলে তো হবেনা।। লেখা ভালো না লাগলে অন্য কথা। সজীবের যোগ্যতা প্রশ্নাতীত এবং প্রমানিত।
      আপনাকে কাঠমল্লিকা দেখাতে ইচ্ছে করছে কিন্তু উপায় কি?

  9. ও মেয়ে, ও মেয়ে
    ভালো আছো কি না এখন জানতেও চাই না,
    এয়ার ফোনের গুনগুনানিতে
    ঠোঁটের ঝোলানো মিস্টি হাসিতে তা দেখেই ফেলেছি।
    বলি, এত হাসি পেলে কোথায় ?
    এই পাথুরে বাতাসে?

    1. মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে খুব খুশি, তাইতো কোথায় পেলে এত হাসি?
      পাথুরে বাতাসে কোন আগমনী বার্তা পেয়েছে কিনা কে জানে…

  10. মেয়েটি মুখ টিপে কী ভাবছে তাই আমিও ভাবার চেষ্টা করছি।
    দুই-তিনবার পড়লাম।
    গল্পহারা গল্পকারের চারপাশে কাঠমল্লিকা,বেঞ্চ,গান সবাই যে গল্পের ঝুড়ি সাজিয়ে যাচ্ছে।একের ভিতরে অনেক গল্পের গন্ধ পেলাম যেন।
    শেষে এসে মেয়েটির অট্টহাসি আমার কানেও এলো যেন।
    আর পথের ধূলায় রেখে যাওয়া ছায়া ছায়া মায়া মায়া ফুল পায়ে মাড়িয়ে তবু এড়িয়ে যাওয়া মেয়েটি পথের সেই ফুলগুলো কুড়িয়েই যেন কত কী বলে যাচ্ছে অনেক কিছুই না বলে…।
    অনেক ভাল লাগলো আপু বরাবরের মতই। 🙂

    1. হ্যাঁ, প্রত্যেকেরই তো একটা করে গল্প থাকে, মেয়েটির হাসি আপনার পর্যন্ত পৌঁছেছে এতেই আমি অনেক খুশি। লেখাটি ওটুকুই চেয়েছিলো। অনেক ধন্যবাদ প্রিয় আপু।

    1. আমি তো মাস্ত আছি। কিন্তু এতোদিন পরে এসে আমাদের খোঁজখবর নিলে তো হবেনা। শুধু একদিকে ব্যস্ত না থেকে একটু এদিক ওদিক নজর দিলে কি এমন ক্ষতি হয়? আরেকজনকেও তো দেখিনা এক বছর।

  11. ও মেয়ে, ভালো আছো কি???? —— তা আর জিজ্ঞেস করতে হবে না।
    লেখা ও মন্তব্যের ঝুড়ি দেখেই টের পাচ্ছি। গানের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমাদের জন্য এমন সহজ করে লিখবেন সব সময়। ৫০টি লেখা কেউ লিখতে পারে আমার বিশ্বাস করতে ইচ্ছে করে না নিজের কথা ভেবে।আমার বিড়ালের কী করলেন আপনারা?

    1. আপনি এখনো বিড়াল খুঁজে পাননি? তাহলে এত্তোদিন করলেন টা কি?
      আমি তো আরো ভাবলাম আপনি এবার বিড়াল আর তার আন্ডাবাচ্চা সহ ফিরবেন 🙂

  12. আমার মন্তব্য করার জায়গাই তো খুঁজে পাচ্ছিনা।শেষ পৃষ্ঠায় যা একটু পেলাম,মনে যেসব কথা এসেছে লেখা পড়ে তা দেখি অন্য সবাই লিখে ফেলেছে :p হাফ সেঞ্চুরির জন্য অভিনন্দন আপু -{@

    1. হা হা, নারে ভাইয়া, সে যে কোথায় পালালো !!! এবার ধরতেই হবে তাকে, নইলে হৃদয়ের স্পন্দন মনে হচ্ছে আমাকে ছাড়বে না 🙂

    1. দৌঁড়ে চলা কিংবা শংখচীল, শালিখের মতো উড়ে চলা সবকিছুর লক্ষ্য এক, জীবনে বেঁচে থাকা। মনের আনন্দে দৌঁড়াও।

  13. সেই আগের মতোই ভালো লিখেন, লেখাটা বুঝেছি তা বলবো না তবে ভালো লেগেছে অনেক। সাধ্য নেই লেখার মূল চাবার তবে কিছুটা অনুভব করা নিলাম, পথ বেঞ্চ, গানের সাথে সম্পৃক্ত সেই মেয়েটির গল্প। কৃত্তিম শব্দ, রাতবিলুপ্ত রাতকাহিনী!! বেশ শব্দের সাথে শব্দ জুড়তে জানেন আপনি। দারুন!

    অর্ধশত নয় শতকে গেলেই শুভেচ্ছা জানাবো।

    1. আপনি সেই আগের মতো করেই ভালো মন্তব্য লিখেন। তেমন কিছু নেই আসলে লেখাটিতে, সবকিছুরই একটা গল্প থাকে, এটাই বলতে চেয়েছি।
      আমার কাছে একটা লেখাই শতকের আনন্দ দেয়, সে আপনি শুভেচ্ছা দেন আর না দেন। সুন্দর মন্তব্যটির জন্য ধন্যবাদ।

মন্তব্য করুন