জল সমুদ্রে

হে ইশ্বর,
তুমি ইশ্বর হলে কেন!
হলেই যদি,কোকিল চোখা জ্যোৎস্না হলে না কেন!
বুনো লতা পাতায় ঘেরা বন জ্যোৎস্না,
শুকনো নদী,পাথুরে পথ বা সুউচ্চ হিম শ্রেণি।
নিয়তির গুণটানা নৌকা
মাতাল মৃন্ময় নিঃস্পৃহতা
যন্ত্রণার ঝিনুক মুক্তো
নবান্নের শিশু,বন্ধ্যা নারী
শিশুর স্বর্গ-খিলান!

দেখ,
আমিও একদিন ইশ্বর হব
লাঠি চকলেটে মুখ লালের সুখ নিয়ে
ধীরে হেঁটে যাব ধীর পায়ে,রাজপথ বেয়ে রাখালের পিছু নিয়ে।

ইচ্ছে পূরণের বাতি হাতে
ডুব দেব জল সমুদ্রের অতলে
সত্যিই সত্যিই একদিন।

==============================================
সবাইকে অশেষ ধন্যবাদ,নিজ গুনে এতটা পথ পেরিয়ে সাথে এসেছেন বলে।
আমি নিজে হলে লম্বা দিতাম সেই কখন!

মোট পড়েছেনঃ ১,০৫৬জন আজ পড়েছেনঃ ০জন

৪৭টি মন্তব্য

  1. আমিও একদিন ইশ্বর হব
    লাঠি চকলেটে মুখ লালের সুখ নিয়ে
    ধীরে হেঁটে যাব ধীর পায়ে,রাজপথ বেয়ে রাখালের পিছু নিয়ে।
    আপনি লেখালেখির বাইরেই থাকুন, তবে এমন লেখা পাবো।
    ঈশ্বর, রাখাল শব্দগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। ভাগ্যিস বের হয়নি, নইলে এই লেখার কাছে এসে হেসে গড়াগড়ি দিতো।
    দেখ, একদিন আমিও ঈশ্বর হবো। একদিন আমিও ঈশ্বর হবো। ইচ্ছে পূরন হলে ঈশ্বর জিতে যাবে তো, এমন করে ঈশ্বর ভাবতে পারবেনা যে…

    1. আমাকে লেখালেখির বাইরে রাখার সুগভীর ষড়যন্ত্র ! তাও হয়ত ইশ্বরের(ঈশ্বর নয়)ইশারায়।
      নাহ, এবারে সত্যি সত্যি ইশ্বর হতেই হবে দেখছি।
      লিখতে পারিনা বলে কত কী শুনতে হবে কে জানে! ইশ্বর সাক্ষী থাকুক এহেন জাতীয় দুর্দিনের দুর্বিপাকে।

      1. ষড়যন্ত্র কে করছে তা দেখতে পাচ্ছি, এমন লেখা জমিয়ে রেখে বাইরে চলে যাওয়ার কথা বলা হচ্ছে। শুনুন, আবার এমন বললে ষড়যন্ত্রের কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও স্লোগান তুলবো, বলে রাখলাম। লিখতে পারেন না? তাও আপনি? এটা বলার জন্য আমাকে অপেক্ষা করতে হবে কয় জনম কে জানে… ইশ্বর হোন ঠিক আছে, তবে আমাদের দিকেও একটু নজর রেখেন, কোকিল চোখা জ্যোৎস্না হলে আপনাকে আবার কোন নিশিতে পাবে ঠিক নেই।

        1. বুঝি ভাই সবই বুঝি, লিখতে পারিনা বলে এমন ঝাড়ি দিচ্ছেন!
          একদিন আমিও ল্যাখক হব লিকে লিকে আকাশ বাতাস সব ভরিয়ে ফেলব।
          তখন আর কেউ কিচ্ছু বলতে পারবে না।
          শুধুই অপেক্ষা মাত্র।

        2. হি হি, আমি লেখক আর আপনি লিখতে পারেন না বলে ঝাড়ি দিচ্ছি, ভাবুন তো দৃশ্যটা। একা একাই ভাবুন। অন্য কেউ এই দৃশ্য ভাবলেই জোরে হেসে উঠবে। দেয়ালে লেখার অভ্যাস তো আগেই রপ্ত করেছেন এখন দেখছি আকাশ বাতাসও ভরিয়ে ফেলতে চাচ্ছেন। আমি চাইলেই তা পারবেন এও জানি, তাছাড়া ইচ্ছে বাতি যার হাতে সে সবই পারে।

  2. টেস্ট প্লেয়ারদের মতো ধিরে ধিরে হাফ সেঞ্চুরি করলেও আপনাকে অভিনন্দন, সৃষ্টি অল্প হলেও অনেক দামী। জল সমুদ্রের অতলে ডুবে যাওয়া, ইচ্ছে পূরনের বাতি হাতে। লেখাটা একটু মন খারাপ করিয়ে দেয়া।

    1. সময়দৈর্ঘ্যের আমলনামায় রেকর্ড করে হলেও হাপ(হাফ) চেঞ্চুরী আনন্দের অবশ্যই।
      আমার লেখা আর আরশোলার পাখি হওয়া একই মহামূল্যবান ঘটনা।
      তবে এমন করেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চালু থাকপে।
      অনেক ধন্যবাদ।

  3. অতল সাগরে ডুব দেওয়ার আগে ইচ্ছেগুলো পূরণ হোক, অনেক শব্দের অর্থই আমি জানি না কমেন্ট আর কিভাবে করি কন ! লাঠি চকলেটে মুখ লালের সুখ, কি আজব আজব কথা, পড়েইতো মাথা ঘুরাচ্ছে আপনি লেখার সময় ঘুরায়নি?

    1. আপনার মুখে চন্দন পড়ুক, ডুপ দিয়ে হলেও যেন ইচ্ছে পূরন হয়।
      এ সব আবজাব লেখা লিখতে মাথা লাগে না। মাথা না থাকার অনেক সুবিধে, যা খুশি লিখে ফেলা যায়।
      মাথা ঘুরান্টির কোন কারবার ই থাকে না।

  4. ইচ্ছে পূরণের বাতি হাতে
    ডুব দেব জল সমুদ্রের অতলে
    সত্যিই সত্যিই একদিন। – অসাধারণ!
    সেই দিনের অপেক্ষায় ই রয়েছি…

    শুভ সকাল।

  5. হাফ সেঞ্চুরির জন্য অভিনন্দন -{@

    গ্যালারীতে দাঁড়িয়ে তালি দিয়ে ফাটিয়ে দিচ্ছি
    ব্যাটটা উচু করুন এক হাতে, অন্য হাতে হেলমেট
    এরপর সেঞ্চুরির জন্য ঝেড়ে পিটান 🙂

  6. সত্যি কি ইশ্বর হওয়া যায়? ললিপপ খেতে খেতে ইশ্বর না হতে পারি মিষ্টি কন্ঠের কোকিল হবার স্বাদ কেমনে লুকাই….
    ভালো লেগেছে

  7. আপনি ইশ্বর হবেন নাকি? নাস্টেক ট্যাগ খেলেন বলে।এসব লেখা আবার বদ হজম না হয় অনেকের।উপমা গুলো এত ভালো লেগেছে, লাঠি চকলেট নিয়ে লাল মুখের সুখ……… অসাধারন।
    হাফ সেঞ্চুরী পোষ্টে অভিনন্দন -{@

  8. এমন লেখা লিখবার সময় ভাবনার কোন স্তরে বিচরন করেন তাই ভাবছি।

    কম লেখেন আপনি
    যেটি লেখেন তার রেস থেকে যায় মনে।
    অবশ্য মহামুল্যবান রত্ন কমই আসে আমাদের মাঝে
    যখন আসে দ্যুতি ছড়ায়।

  9. একদিনেই কেন সবাই হাফ সেঞ্চুরি হাঁকাচ্ছে? ;?
    বাই দ্যা ওয়ে অনেক অনেক অভিনন্দন -{@

    ইচ্ছে পূরণের বাতিটা কেমন দেখতে মন চাচ্ছে :p

    1. আমিও আপনার মতই ভাবি, এত্ত হাফ সেঞ্চুরির দরকারটা কি?
      সেঞ্চুরি হলেই ভাল হত।

      আমি নিশ্চিত আপনি দেখে ফেলেছেন, আপনি না দেখলেও ড্যামিশ দেখে ফেলেছে।

  10. হাফ সেঞ্চুরীর জন্য অভিনন্দন ভাইয়া! :c
    উপমা গুলো কী দারুন!!
    “কোকিল চোখা জোৎস্না”
    “বুনো লতাপাতায় ঘেরা বনোজোৎস্না”!!
    “লাঠি চকলেটে মুখ লালের সুখ”-
    বার বার পড়ছি,প্রতিবারই যেন একটু বেশি করে ভাল লাগছে!
    ইচ্ছাপূরন হোক।
    তবে…
    ইচ্ছাপুরনের বাতি হাতে ডুব দেয়া কি সম্ভব ঈশ্বর হলে?
    এরওর ইচ্ছা দিনরাত যে ঈশ্বরকেই পূরন করতে হয়। ;?

    1. মন দিয়ে পড়েন আপনি তা বুঝতে পারছি। অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।
      ইচ্ছে পুরন হলে ভালই লাগবে কিনতি ইচ্ছেরা ধরা দেয় না।
      ঈশ্বর নয় কিন্তু ইশ্বর।
      এবারে অনেক কিছুই সম্ভব।

    1. সবার সব ইচ্ছে পুরন না হলেও ওখানে কিছু ব্যবস্থা আছে।
      আপনি চেষ্টা করে দেখতে পারেন।
      আপনি আমাদের ফাঁকি দিচ্ছেন!

  11. হাফ সেঞ্চুরী পোস্ট করে ফেলেছেন? গ্রেট। অনেকদিন পর সোনেলায় এসে তাল হারিয়ে ফেলেছি। অনেক নতুন ব্লগার দেখছি, ভালো লাগছে।
    কিন্তু আপনার লেখা পড়ে ভাবছি এরকম আর না জানি কতো মিস করে ফেলেছি।
    জল সমুদ্রের অতলে কি আছে? কেনো যেতে চান?

  12. ‘ ইচ্ছে পূরণের বাতি হাতে
    ডুব দেব জল সমুদ্রের অতলে
    সত্যিই সত্যিই একদিন।’…… দিন ডুব,আমাদের জন্য মুক্তো তুলে আনুন 🙂 অর্ধ শতকের জন্য শুভেছা।

    1. ইচ্ছেদের সাথে রফা করে ফেলতে হবে, তাহলে ইচ্ছেরাই আপনাকে উৎরে নেবে।
      উহা কিন্তু কবিতা না কোন ভাবেই।
      আপনি আমাদের ফাঁকি দিচ্ছেন কিন্তু।

  13. এই কোন ইশ্বর! প্রথমে কি ইশ্বরের উপর অভিমান ছুড়ে দিলেন নাকি ইশ্বর আপনার কাঙ্খিত ইচ্ছের মতো হয়নি দেখে? গুণটানা নৌকা! আজব ভাবনা যদিও শব্দের কারসাজি।

    ভাইয়া রাখল ছেলে কিন্তু স্বভাবেই চঞ্চল ধীর পায়ে গেলে ক্যামনে হবে? তবে আপনার হবে তাও জানি, দৃষ্টিতেই সৃষ্টি হবে সকল পরিবর্তন!

    ইচ্ছেগুলো পূরণ হোক ডুব না দিয়েই, ডুব দিলে পাবো কোথায় সাঁতার জানি না।

    এখনি হাফ সেঞ্চুরীর অভিনন্দন জানাচ্ছি না, অনেকটা পথ সামনে বাকী রয়েছে ভাইয়া। আরো দেখেতে চাই দশক পেড়িয়ে অযুতের পান্থশালায়।

    1. ইশ্বরের সাথে গপ-সপ করি আর কি।
      ইচ্ছে পুরন হলে ভাল না হলেও সমস্যা নেই।
      হাফ সেঞ্চুরি করতেই জান বেরিয়ে যাচ্ছে তাই অন্য ভাবনা ভাবি না।

      1. প্রতি পঞ্চাশটি লেখার শব্দগুলো একলেখায় জুড়ে দিলে এমনি হবে, অবশ্য আমাদের উচিত প্রতি একটি লেখাকে ৫০টির সমতুল্য করে দেখে অভিনন্দন জানানো, বেশি বেশি পাবার উদ্দেশ্যে একটু কম জানাই আর কি।

মন্তব্য করুন