মেগালোডান

পাগলা জাঈদ ৫ ডিসেম্বর ২০১৪, শুক্রবার, ০৭:১২:১৮অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

আজ এতকাল পরে
দু’টি কথা বলে গেলে হৃদয়ের ঘরে,
যেন মোজান্মিক ছুঁয়ে গেল আরব সাগর
ব্যাথা ঝর-ঝর
ঝিঙের মাচায় গড়া ময়না’র ঘর।

সে দোলায় দুলে যাই ভুল
বুকের জমানো স্মৃতি প্রেমের মাশুল,
এক আকাশ ভালবাসা কৃষ্ণ গহবরে
উঁকি দেয় ফের আজ এতকাল পরে।

জয় হোক ভালবাসা জয় হোক ক্ষোভ,
প্রনয়ের লোভ,
আমি যাব আলপথ ধরে,
অপেক্ষা -তুমি আসবে,
আজকের বাদে ঠিক বহুকাল পরে।

৭১৩জন ৭১২জন

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য