ফেরীওয়ালা

আমি ফেরীওয়ালা।

কষ্টের ফেরীওয়ালা ।

সুখেরও বটে !

আমি আমার কষ্ট বেচি,

বিনিময়ে সুখ নিই !

কখনো সুখ নিই ।

কখনো সুখের বিনময়ে

কষ্ট নিতে দ্বিধা করি না !

আমি দুঃখ নিলে যে সুখ পাই,

সুখ নিলে তার চেয়েও কম শান্তি পাই।

আমার কষ্টে যে আরেকজনের সুখ ঘটে !

তার সুখেই যে আমার সুখ ।

পাইনা তাতে হাজারো দুখ,

তবুও আমি সেই কষ্টই নিব !

আর যে সুখ আমি কিনি,

সেই সুখের অভিনয়ে আমি নিজেকে ব্যস্তই রাখি ।

আদতে তাতে দুঃখই থাকে !

আমার এই ফেরী করা ব্যবসায় আজ অনেক ক্রেতা !

সাফল্য কিসে?

সিংহভাগ দুঃখ গ্রহনে !

আজ এই ব্যক্তিগত ব্যবসায়কে

আমি উন্মুক্ত করবো !

ক’জন আছে রাজি অংশিদার হওয়ার?

সুখের বিনিময়ে দুঃখ নেওয়ার ব্যবসায়?

কেউ কি নেই সুখ ত্যাগ করে দুঃখকে বরণ করবে…??

মোট পড়েছেনঃ ৯৪১জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. কবি দুঃখ দুঃখ ভাব ঝেড়ে ফেলুন। একটা পিঁপড়াও যেন অকারণে আপনার দ্বারা আঘাত না পায় তা কিন্তু দেখে চলতে হবে। ক’দিন শুদ্ধিস্নান করুন। তার আগে শরীর থেকে কিছু ঘাম ঝরিয়ে ফেলুন। ভাল লাগবে। দেখবেন নতুন ব্যবসা মাথায় আসবে। লিখেছেন ভাল।

    1. সিহাব, লেখায় স্পেস কমালে ভালো লাগতো আরো। পেষ্ট করার পুর্বে এইচটিএমএল এ ক্লিক করে পেষ্ট করলে সিঙ্গেল স্পেস হবে। বুঝতে না পারলে বলুন, বুঝিয়ে দেবো।

মন্তব্য করুন