গ্রহান্তরে যাই

এসো তবে মঙ্গলে যাই/লাল সূর্যের আকাশবাড়ী/নিঃশ্বাসহীন বুকে ভেসে বেড়াই/
গরিমা ভাল নয় রাত/সন্ধাকৈবর্ত সেজেছি যখন/এক রহস্যময় জানা-অজানা প্রান্তরে/
উঁকি দিয়ে নীল আকাশ খুঁজি/নীল পদ্মের দেশে/ আহা! কর কী? অত কিনারায় যেও না/
পড়ে গিয়ে ভেসে রবে অজানার দেশে/ নীরক্ত বুকে তাজা রক্তের আস্ফালন/ বোঝে না সে
বোঝেনা কিছুতেই সে/
স্বপ্নের ছেঁড়া কাঁথায় শুয়ে জেগে থাকা অপেক্ষার দুরন্ত এক ঘোড়সওয়ার।

মোট পড়েছেনঃ ১,২৩৮জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. এঈ সুযোগ হারানো ঠিক হবেনা। এমন আমন্ত্রণ !!!!
    পৃথিবী রহস্য কি তবে জানা হয়ে গেলো?
    অনেকদিন এমন লেখা পড়িনি, এটাই মনে হলো।
    অপেক্ষা শব্দটা আপনার সাথেই যায় আসলে।

    1. আপনি ‘রাত’কে একটু বুঝিয়ে বললে হয়ত লাফালাফি একটু কমবে।
      মঙ্গলে গিয়েও লাফালাফি। কী না কী বিপদ!
      আপাতত গ্রহান্তরেই থাকতে চাই।
      মর্তে অজানা খুব বেশি,ঠিক পেড়ে উঠছি না।
      ধন্যবাদ মন দিয়ে পড়ার জন্য যা আপনি সবসময়ই করেন।

      1. এভাবে অজানার দেশে ভেসে বেড়ানোর সুযোগ পেলেও মন্দ হয়না কিন্তু, আপাতত লাফালাফি কম করতে বলার চেয়ে আমিও ভাবছি রাতের সাথে লাফালাফিতে যোগ দেব। নিরুক্ত বুকে তাজা রক্তের আস্ফালন !!! রাত কে তো দেখছি কোনভাবেই থামানো যাবেনা…

        1. তা আপনি ইচ্ছে হলেই যোগ দিতে পারেন ভোরের অনুমতি নিয়ে। অনুমতি পেলে আমাদের জানিয়ে দিয়েন, তখন না হয় ওদিকে সামান্য দৃষ্টি ফেলব আপনার অনুপস্থিতিতে।
          রাতকে থামানো যাচ্ছে না সত্যিই।

  2. কবে যে হবো ‘ শুয়ে জেগে থাকা অপেক্ষার দুরন্ত এক ঘোড়সওয়ার ‘ ? 🙁 লেখার মাঝে মাঝে / দিয়ে লেখাটিকে ভিন্ন ভাবে উপস্থাপন করলেন। ভালোই লাগছে 🙂

  3. কল্পনায় কতো কি যে নিয়ে আসেন! বাস্তবের চরকায় তেল দিতে দিতে ফুরিয়ে যায়, কিন্তু কিচ্ছু বুঝিনা।
    ভাবছি গ্রহান্তরে যাবো, রাত্রি সেজে, অন্ধকারের দরোজা খুলে। পথে যতো বাধা-বিপত্তি আসুক, অ্যালিয়েন জুটিয়ে নেবো। আর কিসের চিন্তা! 😀

মন্তব্য করুন