স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবিঃ প্রিয় গান


আবার আমি উঠে দাঁড়াই
আঁধারের মাঝে আলো ছড়াই
দেখি যেন তোমার ছাঁয়া
ডাকছ নতুন দিনে আমায়।।

হয়তো হেমন্তের কোন এক সকালে
যাবে চলে তুমি আমায় ফেলে
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি।

গানের খাতা ধুলো পড়া
লিখতে বসি নতুন কথা
স্বপ্নের মাঝে ছবি আঁকি
যেথায় আছি শুধু তুমি-আম।।

ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি।

হয়তো যাবে তুমি আমায় ভুলে
ঝাপসা হব আমি তোমার চোখে
ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই
সূর্যকে বলে দিও সকাল যেন না আসে
স্বপ্নে দেখব আমি শুধু তোমার ছবি
দেখতে চাইনা তোমার চলে যাওয়া আমি।।

* শিল্পিঃ ফুয়াদ ফিট সুমন ও অনিলা
* এ্যালবামঃ এখন আমি

কিছু একটা লিখবো ভেবে সোনেলায় আসা আজ।আমার কাছে নাকি তাঁর আদর আহ্লাদে জমা সব প্রশ্ন ।  হঠাৎ পাওয়া গানটির মাঝে উত্তর আছে হয়ত।

মোট পড়েছেনঃ ৩,১৩৪জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. অনেক অনেক দিন পর দারুণ গান শুনলাম , আগে শুনিনি।

    গানে গানে আদান প্রদানের রীতি এখনও চালু দেখে ভালই লাগে।
    চলুক আরও।

    1. কবুতর আগে চিঠি আদান প্রদান করতো। একজোড়া তেমন কবুতর খুবই প্রয়োজন ভাইয়া আমাদের। গানটি ঐ দিন শুনলাম এক বাসায়, ভালো লেগেছে বলে পোষ্টই দিয়ে দিলাম।

  2. গানটি প্রথম শুনলাম, ভালো লাগলো খুব। লিংকে গিয়ে মিথুনের কিছু লেখা পড়লাম, আপনারও। শুভেচ্ছা আপনাদের জন্য। দাওয়াত যেনো পাই 🙂

  3. গানটি প্রথম শুনলাম
    কথা গুলো বেশ সুন্দর
    আর ছবিটা অনেক সুন্দর।

    “ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগেই”  —  দারুন
    হেমন্ত আসলে কি হবে ? ঝাতি জানতে চায়

    1. ‘ হয়তো হেমন্তের কোন এক সকালে
      যাবে চলে তুমি আমায় ফেলে ‘ এই আসংকা না আসে , যদি এমন হয়, তাই খুম পরিয়ে দিতে বলেছি তাঁকে। আমি তাঁর চলে যাওয়াটা দেখতে চাইনা ভাইয়া।
      ঈদ মুবারক ভাইয়া।

  4. গানটি এই প্রথম শুনলাম, খুব সুন্দর। ছবিটা পোস্টটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেকগুন।
    আপনিই আবার তাকে ছেড়ে চলে যেয়েন না যেন। সময় এই শব্দতে বিশ্বাস নেই আমার। ভালো থাকুন দুজনেই।

    1. তাকে ছেড়ে যাবার প্রশ্নই আসেনা আপু।আমার স্বপ্ন সে,এজন্যই নিজের নামই রেখেছে সপ্ন।আমি যাবোনা,যদি কোনোদিন সে যায়,তখন এই স্বপ্নের মৃত্যু হবে। গানটি আমার অত্যন্ত প্রিয়।

        1. কিছু গান নতুনই থাকে।তবে শ্রোতার চাহিদা মত থাকে।নতুন পোষ্ট দেবো।আপনাদের সামনে লিখতে সংকোচ লাগে।কি লেখি আমরা 🙁

  5. আপনার ব্লগটি তো বেশ ইন্টারেষ্টিং। গানটি শুনছি এখন, ভালো লাগছে খুব। লিংকে গান এবং আর একজন ব্লগারের লিংক 🙂 পড়তে হবে তাঁর ব্লগও -{@

  6. অনেক দিন পর সোনেলায় এলাম, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিলাম না, আপনার নিকটাই চোখে এলো। এ গান টির চাইতে সুন্দর শুরু আর কি দিয়ে হবে? অনেক সুন্দর গানটি। ধন্যবাদ আপনাকে। ভালো আছেন? 🙂

মন্তব্য করুন