হায়রে প্রেম

শিরার অনুকম্পন

তোমাকে নির্দিষ্ট করিয়া আঁখি,
অনিমিষের দৃষ্টিতে বদ্ধ করিয়াছি।
অনিলের স্পন্দনের প্রসন্নতায়
শিরার অনুকম্পনের নিপুণতায় তৃপ্ত।

ভেদশুন্যতা করিওনা শোভায়
সুশোভিত বপনে তুষ্টির প্রেমের আগোরি।
সুহৃদের অনুরাগে করিয়াছি
অন্তরে সংগুপ্ত সন্নিধানের অন্বেষনে।

নিবীতে তোমায় পড়িয়াছি গলেতে মালা,
নিবার্পিত হয়েছে দিপ্তী জ্বেলে আবিষ্ট নিঃসহায়।
অভিনিবিষ্টে আমি তোমাকে করিয়িছ আপন,
ভালভাবে জালিয়েছি হৃদয়ে
তোমারই যৌবনের প্রদীপন।

কুন্ঠাহীন ব্যাকুলতায়
নৃপতিকে করিওনা ক্ষরণ,
পরাক্রমে বিচেতনের স্ফলন ঘটিবে জনম।
মথিতে তুমি করিওনা বিমর্দন
এমনিতে আমি আছি তোমারই,
ভূষণ হবেনা ভেদ সৃষ্টিতে বিয়োজন।

রাখিয়াছি তোমায় ভাস্বর শিখায়
প্রসন্ন চিত্তের প্রীতিতে,
আভাময় পরিতৃপ্ত ভূষণ প্রিয়তার বিশ্বাসে।
অনুভূতির গাঢ়তা অন্তরের
গৃঢ় ভাব গ্রহনে থাকিবে,
শত ভাস্কর রচে বুদ্ধের শত জনমের রুপ।

মোট পড়েছেনঃ ৬৯৪জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. সম্পাদনার উইন্ডো খুজে পেলাম না। তাই ক্ষমা চাচ্ছি।
    এই কবতা খানি আমমার লেখা নয়। যার লেখা তারে আমি চিনি না।
    সে আমাকে খুব ভালবাসে এত্ত ভালবাসে যে প্রতিদিন একটা করে কবিতা আমার ইনবক্সে পাই। আহারে মোর প্রেম প্রত্যাশী দেখা দেও মনু ;( (-3 ;(

  2. অনেক কঠিন কবিতা। আপনি তো অনেক সৌভাগ্যবান ভাইয়া। ব্লগার সজীব বলেছেন তাকে চিনিয়ে দিতে। হিহিহি এই কাজটা কক্ষনো করেন না ভাইয়া। যা করার আপনাকেই করতে হবে। বাকিগুলো ও পড়তে চাই।

  3. পুরানো কবির পাল্লায় পরেছেন মনে হয় ? 🙂
    ভাগ্য বটে আপনার।
    লিখুক আরো, প্রেমে ডুবে যাক সে।
    আমরা শুধু পড়তে চাই তাঁর প্রেমময় কবিতা।

    রেগুলার শেয়ার দিয়েন ।

  4. শূন্য ঠিকানা চাইলে দিতে পারি। কিন্তু মাগার আমারে পাকে ফেললেই মুশকিল। যাক এখন তো গলা বাজী করে বলতে পারি আমি কি ডরাই সখি কত আছে আমার গোপী।

      1. আমড়া কি খারাপ নাকি? আমড়া কত মানুষের জীবিকা, কত মানুষ পাগলের মত আমড়া খায়, আর একটু টক মিষ্টি দেখে মেয়েরা বেশী খায়। :p (3 ভালবেসে ছোট ছোট কামর দিয়ে,
        এটা দেখতে সুন্দর, সহজে বহন যোগ্য। জীসান ভাইয়ে এলাকা আমড়ার জন্য বিখ্যাত।
        যদিও আমড়া কাঠের ঢেকি মানে কি যেন ভুলে গেছি 😀

  5. রাখিয়াছি তোমায় ভাস্বর শিখায়
    প্রসন্ন চিত্তের প্রীতিতে,
    আভাময় পরিতৃপ্ত ভূষণ প্রিয়তার বিশ্বাসে।

    অসাধারণ উক্তি মনে দাগ দিয়ে গেল।

     

     

মন্তব্য করুন