ঘুমের মধ্যে রক্ত হিম করা চিৎকার শুনে চোখ মেলে জানালা দিয়ে বাইরে তাকালাম,পুরাই অন্ধকার। একটু ধাতস্থ হতে বুঝলাম এটা বাইরে থেকে না রুমের ভিতরে থেকে আসছে। আস্তে করে বেড থেকে নেমে গিয়ে রুমমেট কে জিগাইলাম কি হইছে ….?
রুমমেট : চোখ মুখ কালো করে বলে বাজে স্বপ্ন দেখছি।
আমি: “অ “বলে আবার নিজের বেডে আসলাম, ঘুমাবো।
রুমমেট :তুমি জানো আমি কি দেখছি…?
আমি:না আমি তো দেখি নাই,আপনি দেখছেন। (আমি যদিও জানি এমন কিছু, যা শুনলে মিজাজ খারাপ হবে,কারন উনি পরীক্ষা বিষয়ক স্বপ্ন বেশি দেখেন )
রুমমেট : আমি দেখি পরীক্ষা হচ্ছে সবাই দেখে লিখছে। আর আমি বসে আছি।
আমি: কেন আপনি নকল পান নাই….?
রুমমেট :না তা নয়। আমার সব কমন পরছে কিন্তু আমি লিখতে পারছিনা……..
আমি: তার পর সময় শেষ, আপনি খাতা জমা দিয়া আমার ঘুম হারাম করা চিৎকার দিলেন।
রুমমেট :আমি এখন সবাই কে ফোন দিয়ে শুনব কে কতগুলা পড়লো।
আমি: হ্যা গুড আইডিয়া, আশা করি রাত তিনটা দশ অব্দি সবাই জেগেই থাকবে।
বি:দ্র:১: প্রত্যেকটা বই / সাজেশন উনার ভাজা ভাজা অবস্থা।
বি: দ্র:২:উনি এবার গ্রাজুয়েশন শেষ করছেন।
বি:দ্র: ৩:এতো কম আত্মবিশ্বাস ও আত্মবিশ্বাসী মানুষ নিয়া দ্যাশ কেমনে স্যা স্যা করে আগাইয়া যাই তা ঠিক বুঝতে পারছি না।
আপডেটঃ সে আজ ভালো এক্সম দিছে। শুধু চার নাম্বার এর আন্সার করতে পারে নাই বলে এমন ভাবে মন খারাপ করে আছে যে দেখলে মনে হবে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে।
সোনেলায় স্বাগতম ।
প্রথম পোষ্ট পড়েই তো হাসতে হাসএ শেষ হয়ে যাবার অবস্থা।
সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
রাত তিনটা দশে সবাই জেগে থাকবে — হা হা হা হা
এতো কম আত্মবিশ্বাস ও আত্মবিশ্বাসী মানুষ নিয়া দ্যাশ কেমনে স্যা স্যা করে আগাইয়া যাই তা ঠিক বুঝতে পারছি না – ঠিক বলেছেন, এই ধরনের মানুষ দিয়ে আসলে কিছু হবেনা এদেশের।
নিয়মিত লিখুন
শুভ কামনা ।
নিয়মিত লিখবো ভাইয়া । ধন্যবাদ আপনাকে 🙂
হাসতে হাসতে হার্ট এ্যাটাক করলে কিন্তু সব দায়ভার আপনার। ভালো লিখছেন, সোনেলায় স্বাগতম।
আপনি হার্ট এটাক করলে আমার পরের লেখা পড়ে হাসবে কে? সো পরের লেখা টা পড়ার জন্য হলেও বেচে থাকেন 😛
অনেক মজা পেলাম আপনার লেখা পড়ে। চরম বিনোদনের জন্য হোস্টেল লাইফ খুবই দরকার।
আপনাকে সোনেলায় স্বাগতম আপু। লিখুন নিয়মিত এমন।
ধন্যবাদ আপু। হোস্টেল লাইফ আসলেই মজার। আরো মজার ঘটনা আছে। শেয়ার করবো কিছু কিছু 🙂
সাত সকালে খুব মজাদার একটি লেখা পড়লাম।ভাল হয়েছে ।
মজা তো কেবল শুরু ভাইয়া। আরো আছে 🙂 ধন্যবাদ আপনাকে।
প্রথম পোষ্ট দিয়ে তো ফাটিয়ে ফেললেন আপু। এমন পোষ্ট দিয়েন মাঝে মাঝে। এত কষ্টের জীবনে হাসি আনন্দ আসলে পাইনা তেমন। সবাই হাসাতেও পারেননা। আসুন এখানে নিয়মিত। ধন্যবাদ এমন পোষ্টের জন্য।
ফাটানোর অনেক বালী আছে ভাইয়া। কষ্টের জীবনে হাসি আনন্দের আসলেই প্রয়োজন আছে। ধন্যবাদ ভাইয়া 🙂
যেভাবে আপনি রুমমেটকে উত্তর দিচ্ছিলেন, তাতে মনে হয় রুমমেট আপনার জীবনকে তুলা তুলা করে দিয়েছে। কি যে করবে এরা পরীক্ষা পাশ করে ? ব্যাপক মজা পেলাম আপু। এমন মজা আনন্দ চাই নিয়মিত 🙂
আসলেই তুলা তুলা করে দিয়েছেন উনি। আনন্দ নিয়ে হাজির হবো মাঝে মাঝে। ধন্যবাদ ভাইয়া।
আমার পি এ টি সি ট্রেনিং এর ইঞ্জিনিয়ার রুমমেট জর্জ বার্নাড শো এর নামই শোনেননি জীবনে। এরাই দেশের চালিকা শক্তি।
আপনার রুমমেট জর্জ বার্নাড শো !! বলেন কি ভাইয়া ? তার কথা শুনতে চাই । ধন্যবাদ ভাইয়া 🙂
হি হি আপু, খুব মজা পেয়েছি। চার চারটি নাম্বার মিস হওয়া কি কম কথা? 😀
আসলেই আপু, জাতিয় শোক দিবস পালিন করা উচিৎ এ জন্য 🙂 ধন্যবাদ আপু।
ধন্যবাদ।
আপু, প্রতিটি মন্তব্যের নীচে জবাব লেখা আছে, জবাবে ক্লিক করে লিখুন, এরপর মন্তব্য জমা দিন। তাহলে সবাইকে আলাদা আলাদা ভাবে জবাব দিতে পারবেন। আপনি মন্তব্য লিখুন এ লিখেছেন।
পেরেছি ভাইয়া। বুঝতে একটু সমস্যা হয়েছিলো 😛
হুম স্বাগতম সনেলায়।
পড়ে হাসি পায় এটায় মানসিক ব্যায়াম হয়। সুন্দর লেখেছেন ।
ধন্যবাদ ভাইয়া, হাসিতে আয়ু বৃদ্ধি পায় 🙂
তাও ভালো আমার রুমমেট বড় ভাইটার মত “পড় পড়” করেন না।
ঐ বড় ভাই পুরো দুই মাস ভেজে ফেলেছিল আমারে, পুরো দুইমাস পর শান্তির ঘুম পেয়েছিলাম।
আপনার ভাগ্য তো ভালোই ভাইয়া 🙂 ধন্যবাদ।
It was like some kind of pain, আর আপনি কিনা বলছেন ভাগ্য 🙁
এটা তো এক ধরনের কেয়ারনেস ভাইয়া 🙂
দেখতে দেখতে কিভাবে তোমার একবছর হয়ে গেলো সোনেলায়
সময় কত দ্রুত চলে যায়।
এই একবছরে সোনেলার অপরিহার্য একজন হয়ে গিয়েছো।
মেহেরী তাজ হীন সোনেলা ফাকা ফাকা লাগে।
আনন্দ উদ্দামতায় পুর্ন একজন মানুষ তুমি
ব্লগকে আনন্দে পুর্ন করে রাখো।
এভাবেই থাকো সোনেলার একজন হয়
আমাদের সবার চোখের মণি হয়।
শুভ বর্ষপুর্তি -{@
শুভ কামনা।
এই তো সেদিন সোনেলায় এলাম। তাতেই এক বছর হয়ে গেলো।
ধন্যবাদ দাদা। 🙂
শুভ বর্ষপুর্তি বন্দুক ওয়ালী (3 -{@
আপু আজ একটা বিশেষ দিন তাই বেচে গেলেন তা না হলে ঠাস ঠাস গুলি করে দিতাম। :p
ধন্যবাদ আপু। 🙂