রুমমেট বিড়ম্বনা

ঘুমের মধ্যে রক্ত হিম করা চিৎকার শুনে চোখ মেলে জানালা দিয়ে বাইরে তাকালাম,পুরাই অন্ধকার। একটু ধাতস্থ হতে বুঝলাম এটা বাইরে থেকে না রুমের ভিতরে থেকে আসছে। আস্তে করে বেড থেকে নেমে গিয়ে রুমমেট কে জিগাইলাম কি হইছে ….?
রুমমেট : চোখ মুখ কালো করে বলে বাজে স্বপ্ন দেখছি।
আমি: “অ “বলে আবার নিজের বেডে আসলাম, ঘুমাবো।
রুমমেট :তুমি জানো আমি কি দেখছি…?
আমি:না আমি তো দেখি নাই,আপনি  দেখছেন। (আমি যদিও জানি এমন কিছু, যা শুনলে মিজাজ খারাপ হবে,কারন উনি পরীক্ষা বিষয়ক স্বপ্ন বেশি দেখেন )
রুমমেট : আমি দেখি পরীক্ষা হচ্ছে সবাই দেখে লিখছে। আর আমি বসে আছি।
আমি: কেন আপনি নকল পান নাই….?
রুমমেট :না তা নয়। আমার সব কমন পরছে কিন্তু আমি লিখতে পারছিনা……..
আমি: তার পর সময় শেষ, আপনি খাতা জমা দিয়া আমার ঘুম হারাম করা চিৎকার দিলেন।
রুমমেট :আমি এখন সবাই কে ফোন দিয়ে শুনব কে কতগুলা পড়লো।
আমি: হ্যা গুড আইডিয়া, আশা করি রাত তিনটা দশ অব্দি সবাই জেগেই থাকবে।

বি:দ্র:১: প্রত্যেকটা বই / সাজেশন উনার ভাজা ভাজা অবস্থা।
বি: দ্র:২:উনি এবার গ্রাজুয়েশন শেষ করছেন।
বি:দ্র: ৩:এতো কম আত্মবিশ্বাস ও আত্মবিশ্বাসী মানুষ নিয়া দ্যাশ কেমনে স্যা স্যা করে আগাইয়া যাই তা ঠিক বুঝতে পারছি না।
আপডেটঃ সে আজ ভালো এক্সম দিছে। শুধু চার নাম্বার এর আন্সার করতে পারে নাই বলে এমন ভাবে মন খারাপ করে আছে যে দেখলে মনে হবে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে।

মোট পড়েছেনঃ ৮৩৩জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. সোনেলায় স্বাগতম ।

    প্রথম পোষ্ট পড়েই তো হাসতে হাসএ শেষ হয়ে যাবার অবস্থা।
    সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
    রাত তিনটা দশে সবাই জেগে থাকবে — হা হা হা হা

    এতো কম আত্মবিশ্বাস ও আত্মবিশ্বাসী মানুষ নিয়া দ্যাশ কেমনে স্যা স্যা করে আগাইয়া যাই তা ঠিক বুঝতে পারছি না – ঠিক বলেছেন, এই ধরনের মানুষ দিয়ে আসলে কিছু হবেনা এদেশের।

    নিয়মিত লিখুন
    শুভ কামনা ।

     

  2. অনেক মজা পেলাম আপনার লেখা পড়ে। চরম বিনোদনের জন্য হোস্টেল লাইফ খুবই দরকার।

    আপনাকে সোনেলায় স্বাগতম আপু। লিখুন নিয়মিত এমন।

  3. প্রথম পোষ্ট দিয়ে তো ফাটিয়ে ফেললেন আপু। এমন পোষ্ট দিয়েন মাঝে মাঝে। এত কষ্টের জীবনে হাসি আনন্দ আসলে পাইনা তেমন। সবাই হাসাতেও পারেননা। আসুন এখানে নিয়মিত। ধন্যবাদ এমন পোষ্টের জন্য।

  4. যেভাবে আপনি রুমমেটকে উত্তর দিচ্ছিলেন, তাতে মনে হয় রুমমেট আপনার জীবনকে তুলা তুলা করে দিয়েছে। কি যে করবে এরা পরীক্ষা পাশ করে ? ব্যাপক মজা পেলাম আপু। এমন মজা আনন্দ চাই নিয়মিত 🙂

    1. আপু, প্রতিটি মন্তব্যের নীচে জবাব লেখা আছে, জবাবে ক্লিক করে লিখুন, এরপর মন্তব্য জমা দিন। তাহলে সবাইকে আলাদা আলাদা ভাবে জবাব দিতে পারবেন। আপনি মন্তব্য লিখুন এ লিখেছেন।

       

  5. তাও ভালো আমার রুমমেট বড় ভাইটার মত “পড় পড়” করেন না।

    ঐ বড় ভাই পুরো দুই মাস ভেজে ফেলেছিল আমারে, পুরো দুইমাস পর শান্তির ঘুম পেয়েছিলাম।

     

  6. দেখতে দেখতে কিভাবে তোমার একবছর হয়ে গেলো সোনেলায়
    সময় কত দ্রুত চলে যায়।
    এই একবছরে সোনেলার অপরিহার্য একজন হয়ে গিয়েছো।
    মেহেরী তাজ হীন সোনেলা ফাকা ফাকা লাগে।
    আনন্দ উদ্দামতায় পুর্ন একজন মানুষ তুমি
    ব্লগকে আনন্দে পুর্ন করে রাখো।
    এভাবেই থাকো সোনেলার একজন হয়
    আমাদের সবার চোখের মণি হয়।
    শুভ বর্ষপুর্তি -{@
    শুভ কামনা।

মন্তব্য করুন