শ্লীল অশ্লীলতা এবং নারী

নারী শরীর নিয়ে পুরুষের কল্পনার অন্ত নাই ।
নারীর শরীর বন্দনায় রচিত হয়েছে অনেক সাহিত্য । সেই সব সাহিত্যের পাঠক জনপ্রিয়তা ও কম নয় । জনপ্রিয়তার লাগাম ধরে লেখকও ধন মান দুইই অর্জন করছেন ।

শ্লীল অশ্লীল নিয়ে জ্ঞানীদের মাঝেই অনেক মত বিরোধ ।
মজার ব্যাপার হচ্ছে অশ্লীলতার মাপকাঠি যেন শুধু নারীর শরীর । পুরুষের শরীর নিয়ে তেমন অশ্লীলতা শোনা দূর্লভ । ।

অনেক প্রগতিশীলদের মতে শ্লীল অশ্লীল বলে কিছু নেই সব নাকি দৃষ্টি ভঙ্গির ব্যাপার । কথাটা একেবারে ফেলনা নয় । দৃষ্টি ভঙ্গির একটা ব্যাপার তো অবশ্যই আছে । তারপর আমরা আবার প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী । এই তত্বে বিশ্বাসী ।

আমাদের সবচেয়ে বড় সমস্যা হল আমরা কাজের চেয়ে সমালোচনা করতেই বেশী সময় নষ্ট করি ।

সব স্থানে নিজেকে বসিয়ে বিবেচনা করলে অন্যের ভুলটা সহজেই বোঝা যায় ।

সুন্দরী প্রতিযোগিতায় বা বিভিন্ন প্রদর্শনী তে নারীকে যেভাবে উপস্থাপন করা হয় তা অনেকটা পন্যের মত । আপনি হয়ত বলবেন এতে সমস্যা কি বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে । মডেলকে যতটা লোভনীয় করে উপস্থাপন করা যাবে আমরা ততই সফল । নাচতে নেমে ঘোমটা নিয়ে চিন্তা করলে চলবে না । কথা সত্যি । বেশ্যারা যদি সতীত্ব অটুট রেখে ব্যাবসা করতে চায় এটা হাস্যকর । আপনি যে প্রফেশনে আছেন সেটার সব দিক জেনে এবং মেনেই আপনি এসেছেন । ডাক্তার জানে দিন রাত পরিশ্রম করেও সামান্যতম অনিচ্ছাকৃত ভুলের জন্য মানুষ আপনাকে গালি দিতে ছাড়বে না । রিক্সা ওয়ালা সারাদিন রোদে বিষ্টিতে ভিজলেও কেউ অবাক হবে না ।

তাহলে শ্লীল অশ্লীল এর ব্যাপার টা ?

আরে ভাই আপনি এখনো ওটা নিয়ে ভাবছেন?
আচ্ছা বলুন তো অন্য মেয়েকে স্বল্প বসনে দেখতে আপনার ভাল লাগে । কিন্তু নিজের আপন কাউকে ঐ স্থানে দেখলে আপনার কেমন লাগবে ?

পোশাক টা হচ্ছে ব্যাক্তি স্থান কাল পাত্র বিবেচনায় যেটা সবচাইতে প্রয়োজনীয় সেটাই বেছে নিতে হবে । সুইমিং পুলে নিশ্চয়ই বোরকা পরে নামা যাবে না । আবার বাংলাদেশের কোন ধর্মীয় অনুষ্ঠানে নিশ্চয়ই সুইমস্যুট পরে হাজির হওয়া শোভন নয় । সকালে প্রাত ভ্রমণ করার ড্রেস অফিসে চলবে না । আবার কোট টাই পরে সকালে হাঁটা বা দৌড়ানো হাস্যকর । পরিবেশ বুঝে পোশাক নির্বাচন করতে হবে ।

আর নারী কে খাদ্যবস্তুর মত লোভনীয় ভাবার চল প্রাচীন কাল থেকে চলে আসছে । পুরুষ সব সময় হিংস্র ,বন্য ,নির্মম ,শক্তিশালী ,শাসক এর ভূমিকায় ছিল এখনও আছে । এই মধ্যযুগীয় ধারণা থেকে বের হতে একটু সময় তো লাগবেই ।

মোট পড়েছেনঃ ২১১জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. “পোশাক টা হচ্ছে ব্যাক্তি স্থান কাল পাত্র বিবেচনায় যেটা সবচাইতে প্রয়োজনীয় সেটাই বেছে নিতে হবে । সুইমিং পুলে নিশ্চয়ই বোরকা পরে নামা যাবে না । আবার বাংলাদেশের কোন ধর্মীয় অনুষ্ঠানে নিশ্চয়ই সুইমস্যুট পরে হাজির হওয়া শোভন নয় । সকালে প্রাত ভ্রমণ করার ড্রেস অফিসে চলবে না । আবার কোট টাই পরে সকালে হাঁটা বা দৌড়ানো হাস্যকর । পরিবেশ বুঝে পোশাক নির্বাচন করতে হবে । ”

    চমৎকার বলেছেন।

  2. পণ্যের প্রসার ঘটাতে গিয়ে পণ্যের বিজ্ঞাপনে পণ্য ব্যতীত বাকি সবই পণ্য হয়ে গেছে চুপিসারে। দৃষ্টি আড়ালের ভঙ্গী লুকাতে দৃষ্টিভঙ্গিরই পরিবর্তন হয়ে গেছে। আর সমাজ? সেটাকেই স্বীকৃতি দেবার মত সুশীল হয়ে উঠছে দিনকে দিন।

মন্তব্য করুন