সালঙ্কারা সোনেলা

সধবার বেশে এলে এই নীলাচলে
সবুজ-নীলের তিলক কেটে
বাহুল্য বর্জিত মেধহীন একহারা সূচী শুভ্র প্রসন্নতায়;
শ্বেত চন্দনের সুবাস ছড়িয়ে।
সদা বসন্ত সম্ভারের অলংকারে সত্তার গহীনে সোনেলা,
তোমাকেই বেসেছি ভালো তোমাতেই চিরদিন।

ধবল সাজ দেখে অন্ধকারে তাচ্ছিল্যের ফুঁয়ে
উড়ে গেছে ক্ষণিকের ছিঁচকে নির্লজ্জ চড়ুইয়ের দল,
মর,মরে ভুত হয়ে শ্মশানের এঁটোকাঁটা ঘেঁটে বেঁচে থাক্‌।
মরে বেঁচে থাক্‌ প্রেতিনীর লাথি-ঝাঁটা খেয়ে
ছাই-কালি মাখা নেংটো ভুত হয়ে।

প্রায় অদৃশ্য ক্ষুদে জাদুকরের জাদুর ছোঁয়ায়
যা চাই তা পাই,নিত্য নূতন কত কী! ধন্য যাদুকর,ধন্য সোনেলা।

চুপিসারে চোখ মেলে চোখ রাখি নিদ্রাহীন এ হরিণী চোখে
নীলাঞ্জনা সালঙ্কারা সোনেলায়।
‘এর আগে এমন সুন্দর দেখিনি তোমাকে’ সোনেলা !

মোট পড়েছেনঃ ৭১৩জন আজ পড়েছেনঃ ০জন

৪৩টি মন্তব্য

  1. সত্যি এ এক নতুন সোনেলা…

    ভালো লেগেছে এ কথা এমন সুন্দর করে প্রকাশ করার চিন্তা আসেনি। সোনেলা র প্রতি আপনার ভালোবাসা আগেও দেখেছি, আজো আবার দেখলাম। যেমন সাজেই থাকুক সোনেলা আমার সোনেলাই।

    সুযোগ পেলেই রাগ ঝাড়তে ছাড়ে না 😛

    1. আপনি চাইলে এর থেকেও সুন্দর করে বলতে পারবেন তা কিন্তু জানি। একক ঠিকানা। তাই ভালুবাসি। আরও অনেকেই বাসে মুখে বলে না হয়ত। বোঝা যায়। রাগ কোথায় দেখলেন ? এও ভালুবাসার বিশেষ প্রকাশ। আমি আবার চেপে-চুপে রাখতে পারিনা।

      1. মরে বেঁচে থাক্‌ প্রেতিনীর লাথি-ঝাঁটা খেয়ে
        ছাই-কালি মাখা নেংটো ভুত হয়ে।…… ভালোবাসার এহেম রূপে আমার বহুত ডর। 🙂

    1. আমারও মনের কথাটি বলেছেঅ।আমিও কবিদের খুব হিংসে করি , ভাবি কী করে এই ছাই-পাশ লেখা।
      জানেন , আমার খুব কবি হতে ইচ্ছে করে।

      আমরাও দাওয়াত চাই ,দিতে হবে।

  2. উফ্‌ এত সুন্দর করে কিভাবে যে লেখেন?
    সোনেলায় আমি একদমই নতুন।কিন্তু এই অল্পদিনেও সোনেলা আমার জীবনের একটা অংশ হয়ে গেছে।
    মনে মনে ভাবছি,কখনো যদি আপনার মত এমন ভাল লিখতে পারতাম!!
    সোনেলায় এসে রোজ সবার এত ভাল ভাল লেখা পড়ে আমি আর ছাইপাশ লেখার সাহস পাই না।আমার যে কি হবে!!! 🙁

    1. আমিও ভাবি নুসরাত মৌরিন  লেখে কী করে এত্ত সুন্দর করে । আমিও তেমন সুন্দর করে লিখতে চাই।
      চেষ্টা করে যাচ্ছি। দেখি পিছু নিয়ে কতটা কী করতে পারি। এ সব বলে না লিখে পার পারবেন না। দ্রুত অতি দ্রুত লেখা দিয়ে দিন ।
      আমরা সবাই সোনেলায় আছি এটিই আনন্দের ।

  3. সোনেলাকে নিয়ে এমন সুন্দর অনুভুতি ভালো লাগলো। এখন দেখতে খুব সুন্দর হয়েছে সোনেলা। সিম্পল এবং সুন্দর। সাদা পেইজ, কালো লেখা। রঙ হীন রঙ, আসল চেহারায়।

    ক্ষুদে জাদুকরকে শুভেচ্ছা ও অভিনন্দন দ্রুততার সাথে সোনেলাকে পাল্টে দিয়েছেন বলে। সুযোগ সন্ধানীরা মরে ভুত হোক। আমাদের চড়ুই পাখির দরকার নেই।

     

    1. জাদুর জন্য অবশ্যই ধন্যবাদ জাদুকরকে। সুন্দর ভাবে পাল্টে দিয়েছে আমাদের মনের মত করে। সোনেলা প্রীতিতে ভুগছি ।
      খুটে খাওয়া চড়ুইরা প্রেতনীর লাথি খাক্‌ দূরে গিয়ে ।

  4. সোনেলায় ছিলাম, আছি এবং থাকবো। না থাকলে এমন লেখা পড়বো কিভাবে ? যারা থাকেনা তারা এখানের কেউ না। তাদের নিয়ে আলোচনা করে সময় নষ্ট শুধু শুধু ।

  5. ব্লগারদের মতামতের ভিত্তিতে পাল্টে যাওয়া সোনেলাকে ভালোই লাগছে।

    আপনার সোনেলার প্রতি প্রমে মুগ্ধ আমরা সবাই।

  6. নিরবিচ্ছিন্ন সোনেলা প্রেম বিস্ময়কর।আপনি ও আপনাদের মতদের নিয়ে সোনেলা এগিয়ে যাবে দূর বহুদূর।
    এত্ত এত্ত আন্তরিকতায় মুগ্ধ আমারা সবাই।আপনার লেখা নিয়ে ‘আমার বলার কিছু নেই’ সেই গানটি হেড়ে গলায় গাইতে পারি।

    অবশ্যই আমরা কৃতজ্ঞ আপনার কাছে।

  7. চুপিসারে চোখ মেলে চোখ রাখি নিদ্রাহীন এ হরিণী চোখে
    নীলাঞ্জনা সালঙ্কারা সোনেলায়।
    ‘এর আগে এমন সুন্দর দেখিনি তোমাকে’ সোনেলা !___ এত সুন্দর করে লেখা !

  8. অনেক দিন পরে সোনেলায় এসে পরিবর্তন দেখে চিনতেই পারছি না। পরিবর্তন দেখে ভালো লাগছে খুব। আপনি খুবই চমৎকার ভাবে সোনেলার বর্তমান রুপকে নিয়ে লিখলেন। লেখা লেখির এখানে শুরু আমার, এখানেই শেষ হবে।

    1. তাদের আমিও ধন্যবাদ দেই। এবারের সাজ আমার খুব পছন্দ হয়েছে। আমি প্রায় আপনার মতি বলি
      এখানে শুরু না হলেও এটিই শেষেও। জলদি লিখতে শুরু করুণ।

মন্তব্য করুন