আবোল তাবোল

*
মিসিং
যুগে যুগে কত কি বদলায়…!
ছোটকালে বন্ধুদের যেভাবে ‘ক্যাঁচকলা’ দেখাতাম।
সালমান খান সেটাকে ‘থামস আপ’ বানিয়ে দিল।
আর এই ডিজিটাল যুগে এসে…. জুকার সেইটারে বানাইলো লাইক ।
তোর লাইক চাইনা বাবা, আমার ক্যাঁচকলা ফিরিয়ে দে ……
মিসিং ক্যাঁচকলা…. 🙁

**
চিকিৎসা বিজ্ঞান
অনিদ্রা ?
রাতে হুতুম পেঁচার মতো বড় বড় চোখ করে ফেসবুকিং করেন ?
ঘুমাতে চেয়েও ঘুমাতে পারেন না ?
বাজারের নামি দামি ঔষধ আপনার কাছে মার খেয়ে গেছে ? কোন চিন্তা নাই….
.

.

.

.

.

.
আরে কিচ্ছু না, পেট ভরে আম খান। কথা দিলাম এক্কেরে উরাধুরা ঘুম হবে, চাইলেও চোখের সার্টার খোলা রাখতে পারবেন না। বিফলে পোস্ট ফেরত……

***
ওয়ালিনা বচন
মেয়েমানুষ বোঝো, মানুষ বোঝো না।
কাদামাটি চেনো, পাথর চেনো না।

****
দৃঢ়সংকল্প
পারলে আমার হয়ে এসো….না হলে তফাৎ যাও।
আমি অন্যের জমি বর্গা নেই না ।

মোট পড়েছেনঃ ৬৮৪জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. বাহ , দারুণ ।
    এমন সুন্দর লেখা মনে হয় এই প্রথম পেলাম ।

    পাথরে মাথা ফেটে গেলে ঠিকই চিনে ফেলবে ।

    আপনি দেখছি বিরাট জোতদার ! সব কিনে ফেলতে চান ? উপেনের দুই বিঘাও তো বাঁচবে না ।

  2. ওয়ালিনা বচন হেভভী পছন্দ হয়েছে । সবার ভাবসাব দেখে কিন্তু তাই-ই মনে হয়, বেবাক মেয়েদের বুইঝা ফালাইছে। :
    আপনি এতদিন কই ছিলেন? আমরা যে চোখে আন্ধার দেখছিলাম, এইবার জোড় আসছে মনে । সাবধান…
    পারলে আমার হয়ে এসো….না হলে তফাৎ যাও।
    আমি অন্যের জমি বর্গা নেই না । 😀

    1. আপনার মন্তব্যখানাও হেভভী পছন্দ হইছে । হুম – পারলে আমার হয়ে এসো….না হলে তফাৎ যাও।
      আমি অন্যের জমি বর্গা নেই না 😀

  3. পারলে আমার হয়ে এসো….না হলে তফাৎ যাও।
    আমি অন্যের জমি বর্গা নেই না …………… কবি একেবারে মনের কথা বল্লেন……অনন্য সাধারণ। -{@

মন্তব্য করুন