হলুদ সিগন্যাল…

স ০৪২৩৪০১।।
৫০ টাকার একটি প্রাইজবন্ড। যেদিন কেউ আমাকে প্রাইজবন্ডটি দিয়েছিলো, আমি তাকে বলেছিলাম এটি আমি কখনও হারাবোনা, অল্প বয়সের আবেগ, ২১ বছর আগের কথা। প্রিয় ডায়েরির ভাজে রাখা ছিলো, ডায়েরি সহ কখন, কবে সেটা হারিয়ে গেছে বলতে পারবোনা। হারিয়ে যাবার সময় মনে করে আমার মাথা থেকে নাম্বারটা নিয়ে যায়নি। মস্তিস্ক থেকে যদি কম্পিউটার তৈরি হয়, ফাইল ডিলিট অপশন থাকে, তবে এই মাথা থেকে কেনো তা করা যাচ্ছেনা? অপ্রয়োজনীয় ফাইলে মাথা ভর্তি, মায়া নামক ভুলে ঘর ভর্তি, এই সব জ্যামের জন্য কোন ট্রাফিক রুলস আছে? হলুদ আলোর সতর্কবার্তা, সময় এলো থামার?
বেছে বেছে ইনপুট সিস্টেম, ভাইরাস ফ্রি? হ্যাং হয়ে যাবার আগে সতর্কতা আবশ্যক 🙂

মোট পড়েছেনঃ ৭৪১জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. এত বছর আগের নাম্বার মনে রাখা কঠিন।
    মেমোরীতে একটু সার্চ দিয়ে দেখবেন নাকি, ডায়েরিতে কি লেখা ছিলো? পাওয়া গেলে কপি এন্ড পেস্ট করিয়েন।

    মায়া আপনার কাছে ভুল নাকি?
    তাহলে ডিলিট দিতে কোন লাইটের দরকার হবে না।

    1. কিছু মায়া অবশ্যই ভুল, আবার মায়ার জন্যই কিন্তু জীবন এতো মায়াবী… ডিলিট দেয়ার অপশন আপনার জানা আছে নাকি? আমার কিন্তু নেই 🙂 মেমোরি তে আপনিও একটু সার্চ দিয়ে দেখুন না, ছোটবেলার অনেক কিছুই পাবেন, তবে সব যে প্রকাশ করা যায়না এটাও কিন্তু সত্যি । শুভকামনা ভাইয়া।

  2. আহা… ২১ বছর আগের নাম্বার এখনো মস্তিস্ক থেকে ডিলিট হয়নি ! আমার তো কিছুই মস্তিস্কে সেভ থাকে না… অটো সিস্টেমে ডিলিট হয়ে যায় … :p

    1. এরকম অনেক কিছুই ঢুকে আছে, মস্তিস্কে আর জায়গা কোথায়? ডিলিট তো পরের কথা এখন আর কিচ্ছু মনে রাখতে পারছিনা, নতুন করে ফরম্যাট যদি দেয়া যেতো !!! অনেক ধন্যবাদ আপু। নিয়মিত আসলে কি হয়?

মন্তব্য করুন