উন্নত জীবনের চাকচিক্যে ধাধিয়ে গেছে চোখ
নিঃশব্দ শ্রবণ
নির্বাক কণ্ঠ
হৃদয় পুড়ে পাথর-কয়লা-ভস্ম
উন্নয়ন খামারে শুধু সুঁই আর সিরিঞ্জ
মোটা-তাজাকরণের ধুম- বানিজ্যিক উৎসব
প্রতিটি অপদৃশ্য লুকাতে
গোপনে তৈরি হচ্ছে অগণিত আঁধার
অপয়া সকাল-দুপুর-সন্ধ্যা
এভাবেই কালোছায়ার অন্তরালে
বেড়ে উঠছে আমাদের ভবিষ্যৎ
প্রজন্মগত সম্ভাবনা-
অন্ধ, বধির আর বিবেকশূন্য
মোট পড়েছেনঃ ৫৩৯জন
আজ পড়েছেনঃ ০জন
দারুন কবিতা…
প্রতিটি অপদৃশ্য লুকাতে
গোপনে তৈরি হচ্ছে অগণিত আঁধার। সত্যিই তাই ।
ধন্যবাদ… -{@ -{@