মিথ্যে আলো

একদিন-
অনন্ত নক্ষত্র আকাশ
আর সূর্য সীমানা পেরিয়ে
শৃংখলার শিকল ভেঙ্গে
আরো কাছে এসেছিলাম।

ভরা পূর্ণিমায়-
আকাশ ভরা মিথ্যে আলোর
রূপালী আভায়
একটু সুসময় চেয়েছিলাম।

আমার ভাল থাকার
পুরোটা প্রহর জুড়ে
একটু সুসময় চেয়েছিলাম
তোমায় মিথ্যে বলে।

মোট পড়েছেনঃ ১,১০৭জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. ভরা পূর্ণিমায়-
    আকাশ ভরা মিথ্যে আলোর
    রূপালী আভায়
    একটু সুসময় চেয়েছিলাম।

    খুব ভাল লাগলো লিখাটি পড়ে কবি। শুভেচ্ছা জানবেন। শুভ সকাল। -{@

মন্তব্য করুন