চল আজ না হয় একটু বন্য হই অন্যরকম আচরণে মাতি
মহুয়ার গন্ধে বিবাগী বাতাসে উড়িয়ে দেই শব্দের ভান্ডার
জীবন আর সভ্যতাকে ঘিরে বয়ে চলা গল্পের ফাঁকে ফাঁকে বলি দুজনার না বলা কথা।
চল আজ আবার শৈশবে ফিরে যাই, বাঁধ ভাঙ্গার আওয়াজ তুলি
বন্য হাসির উচ্ছলতায় মাঠ কাঁপিয়ে গোধুলী বেলায় ঘরে ফিরি।
কুহকী রাতে জোছনা স্নান শেষে আদিম উম্মাদনায় মেতে উঠি
না না বাঁধা দিস না নির্বোধ ভালোবাসা কোন বাঁধা মানে না
খুনসুটি ছেড়ে এই বুকে ডুব দিয়ে চুপটি করে থাক বসে
তবেই না তুই সুখ পাবি।
মোট পড়েছেনঃ ৬৪৯জন
আজ পড়েছেনঃ ০জন
কৈশোরে যাওয়া যায় , কিন্তু আদিমতাকে না বলুন 🙂
ধন্যবাদ
এমন করে ফিরে যেতে পারলে মন্দ হয় না ।
ভাল হয়েছে ।
মন্তব্যর জন্য ধন্যবাদ
সুন্দর কবিতা এবং ইচ্ছে ।
পাশে থাকার জন্য ধন্যবাদ
অজস্র ধন্যবাদ
বন্য হাসির উচ্ছলতায় মাঠ কাঁপিয়ে গোধুলী বেলায় ঘরে ফিরি।
সুন্দর ইচ্ছে (y)
অশেষ ধন্যবাদ
এত সুন্দর কবিতা পোস্ট দিয়ে বৈশাখী ঝড় হারিয়ে গেলো নাকি ?
হারিয়ে যাই নি। বেঁচে থাকার তাগিদে কিছুটা দূরে গিয়েছিলাম