গান-১০৩


সুখ নাইরে আমার সুখ
মন বেচিয়া দুঃখ কিনছি
এটাই আমার সুখ
প্রেম বিরহের বসত বাড়ি
আমারই তো বুক

মন মহলে তোমার ছবি
যতন করে সাজানো
মন বিরহী স্বপ্ন আঁকে
তোমায় নিয়ে এখনো
প্রেম কাননের ফোঁটা ফুলে
দেখি তোমার মুখ

কোন আকাশে মনের ঘুড়ি
আবার তুমি উড়াও
প্রেম কাননের পঞ্চবাণে
আবার কারে পোড়াও
প্রেম নারকীর খেলা খেলে
আর ভেঙ্গো না বুক

মোট পড়েছেনঃ ৯০৯জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

    1. আমি গান গাইতে পারি না।। এটা আামার বড় দুঃখ।। আপনার যদি কেউ পারেন তবে গাইতে পারেন।।
      এমন উৎসাহ আজকাল কেউ দেয় না।।
      ধন্যবাদ।। -{@ (y)

  1. রকিব ভাইয়া আপনি একটি গান রেকর্ড করে you tube এ আপলোড করুন প্লিজ । আমার খুব আপনার গান শুনতে ইচ্ছে করে । (y) (y)
    লীলাদির মত আমারও এক দাবি।

    1. ভাইয়া যদি গাইতে পারতাম গান
      তবে জোরাতো প্রাণ।।
      বিধাতা দেয় নি মোরে
      সেই সম্মান।।

      ভাই আমি গান গাইতে পারি না।। পারলে অবশ্যই দিতাম।। -{@ (y)

মন্তব্য করুন