দুঃখ বন্দনা

দুঃখ, তুমি কঠিন সত্য !

তোমার আসাটায় আশা করা যায় না ।

তুমি আসো,

এসে বহুদিনের লালিত সুখকে ছারখার করে দাও !

তোমার রক্তাক্ত প্রান্তরে

সুখের রক্তশূণ্য মৃত্যু ঘটে !

সেই রক্তের লাল কণিকার উপস্থিতিতে

সুখের যে সুন্দর শুভ্র রঙ ছিল,

তাও রক্তিম হয়ে উঠে !

তুমি আসো,

বাতাসের চরিত্রে

শত বদ্ধতার আড়ালেও

ফাঁক-ফোঁকড় ভেদ করে !

তোমায় কোনো কিছুতেও চাপিয়ে রাখা যায় না,

যেন তুমি আসবেই !

এসে সুখের সাজানো সংসারকে সঙ্গিহীন সাঙ্গ কর,

লন্ড-ভন্ড করে দাও সবকিছু !

তোমার উপস্থিতি হয়তো ক্ষণিকের।

তবে উত্তাপ রেখে যাও

প্রচন্ড সাইক্লোণের মতোই !

দুঃখ, তুমি ধ্বংস !

নতুন সুখ সৃষ্টির পটভূমি !!

মোট পড়েছেনঃ ৭০৭জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. ‘এসে সুখের সাজানো সংসারকে সঙ্গিহীন সাঙ্গ কর’
    এই লাইনটা কেমন যেন ছন্দহারা হয়ে গেলো। এছাড়া সমগ্র কবিতায় আভিজাত্য আছে।
    শুভেচ্ছা -{@

মন্তব্য করুন