
আমার মনের ত্রিসীমানায় তুমি যখন খুশি আসতে পার
তোমার জন্য একটা অবারিত আকাশ রেখেছি আমি
যার এককোণায় রেখেছি বৃষ্টি যাতে তুমি মনের মতো নাইতে পার
এক পাশে রেখেছি সকালের মিঠে রোদ তুমি খোলা পিঠে বসতে পার
আর একপাশে রেখেছি আমার লোমশ বুকের ভালোবাসা
ইচ্ছে হলে মাথা রেখে ঘুমাতে পারো।
আমার মনের ত্রিসীমানায় যখন খুশি তুমি আসতে পার
এখানে বাঁধা ধরার নিয়ম নেই
রাজনৈতিক হত্যা নেই, হরতাল নেই, অবরোধ নেই, গুম নেই
তুমি যখন খুশি আসতে পার।
মোট পড়েছেনঃ ৭১২জন
আজ পড়েছেনঃ ০জন
এমন ডাক শুনে না এসে পারবে না ।
এলে আমাদের জানাতে ভুল যেন না হয় ।
ভাল লাগল কবিতা।
শুভকামনা।
খুব সুন্দর
সে না এসে পারবেনা এবার 🙂 ভালো লেগেছে (y)
অনেক ভালো লাগলো। সে আসবেই…
অনেক সুন্দর
আমাকে ডাক দিল কে ভেতর পানে?
ওরা যে ডাকতে জানে।
সুন্দর এবং কোমল
এত আয়োজন নিস্ফলা হবে না আশা করি ।
(y) -{@ খুব মজা পেলাম হবে সব আশা রাখি
খুব ভালো লাগা কবিতা..
এটা কি রিপোষ্ট করেছেন ভাইয়া?
না এসে থাকা উচিৎ না , অবশ্যই আশা উচিৎ………… ভালো লেগেছে অনেক।
খুশি হলাম মন্তব্যে