১!

১

এক সংখ্যাটা কত বিচিত্র,তাই না? এটি মৌলিক নয়, আবার যৌগিক ও নয়। কখনো কখনো পরীক্ষায় দেখবেন ১ নম্বরের জন্য ফার্স্টক্লাস ছুটে যাচ্ছে! কখনো আবার ফোনের নাম্বার ডায়াল করতে গিয়ে ১ টি ডিজিট এদিক সেদিক হলেই ফোন চলে যাচ্ছে অজানা কিংবা ভুল নাম্বারে! ওপাশ থেকে আমার মত রাগী কোন মেয়ে ফোন ধরলে তো কথাই নেই! ধমকের কষাঘাতে জীবন ঝালাপালা হবে আপনার!

আবার ধরুন, ১ টাকা ভাংতি নেই অযুহাতে দোকানী আপনাকে একটি চকলেট ধরিয়ে দিলো! এই চকলেট ১০ টা জমিয়ে তা দিয়ে আপনি এক প্যাকেট বিস্কুট কিনতে যান, তারা দিবে না। কারন ১ এর পাশে একটা শুন্য ০ চলে এসেছে যে!

ধরুন আপনার ১ জন বৌ আছে। তা সত্বেও আবার সুন্দরী আরেকজন কলিগের সাথে বৈশাখ উদযাপন করতে গেলেন, তা কিন্তু হবে না। ঘরে ফিরে ঐ ১ জনের অগ্নি মূর্তি আপনাকে সারাক্ষণ তাড়া করে ফিরবে।

আবার দেখুন, আপনি কারো মা, কারো বাবা, কারো সহযোদ্ধা তথাপি মানুষ কিন্তু একজনই। দিনশেষে কেউ কারো না, আপনি একা। জন্মেছেন ১ জন হয়ে, মরবেন ও ১ জন হয়েই।

এই যে আমাদের জীবন, এত সাধের জীবন। তাও কিন্তু একটাই। একটাই শৈশব, একটাই কৈশর, একটাই বার্ধক্য। এটাও একাধিকবার আসবে না।

প্রিয় জিনিস অনেক থাকবে, তার মধ্যে ১ টা জিনিস সবচেয়ে প্রিয় থাকবে। সেই ১ টা প্রিয় জিনিসের প্রতি যদি ঘেন্না চলে আসে কোন কারনে, তখন অন্য সব প্রিয় জিনিসগুলোর ওপর থেকেও মন উঠে যাবে। আর কখনো ঐ প্রিয় জিনিসে মুখ ফেরাতে ইচ্ছে করবে না। “নিজের প্রিয় জিনিসের ওপর যখন ঘেন্না ধরে যায়, তখন সেটা যে কী পরিমান ঘেন্না, তা ভাষায় প্রকাশ করার মত না।”

কখনো আবার কারো জীবন ধ্বংস করার জন্য ১ টি ভুলই যথেষ্ট। কাওকে পোড়াতে একজন মানুষই যথেষ্ট।

মানুষের মন থাকে ১ টি, এই একটির যন্ত্রনাতেই আমরা অতিষ্ঠ। ১ বার বলে এদিক চলো, আরেকবার বলে ওদিক। এদিক ওদিক করে করে আমাদের জীবন দিগ্বিদিক! কীয়েক্টাবস্থা!

অনেক তো হলো সিরিয়াস কথপোকথন এই ১ নিয়ে। খেয়াল করেছেন, এই লেখাটি যখন আপনি পড়ছেন, তখন আসেপাশের সবাই যার যার মত ব্যস্ত, আপনি ১আ (একা) বলেই আমার এ বাচালপনা মনযোগ সহকারে পড়ছেন!

আজকের তারিখটিও কিন্তু ১, ১লা, একলা, পহেলা। বছর শুরু হয় ১ তারিখ দিয়ে।
আমি ১ জন মানুষ, আপনাদেরকে জানাই ১টি মন থেকে নববর্ষের ১ বস্তা শুভেচ্ছা।

♥♥♥ নাহ, এক বস্তা কম হয়ে যায়, ১ আকাশ শুভেচ্ছা। ♥♥♥

শেষ হলো আমার লেখা
১ এর ১ টি রচনা।
শুভ কামনা,
১লা বৈশাখ, ১৪২৬।

মোট পড়েছেনঃ ২,৫৩০জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. ১ নিয়ে এতকিছু!! এভাবে আসলেও ভাবিনি কোনদিন। ধন্যবাদ এমন সুন্দরভাবে ১ কে উপস্থাপন করার জন্য।

    নববর্ষের শুভেচ্ছা জানবেন।

  2. ১ নিয়ে দারুন এক ভবনা এই একবার ই এখানে নিয়ে এসেছেন।
    বেশ ভাল লাগল, কত সহজে সুন্দর করেই উপস্থাপন করলেন।
    শুভেচ্ছা নূতনের।

  3. ১ জন মানুষ, ১ টাই মন, জন্ম ১ বার, মৃত্যু একটা। শুরু হয় ১ থেকে ০ পরে আবার গুনতে চাইলে শুরু করতে হয় ১ দিয়ে। কত বিচিত্র-বৈচিত্রময় !! ১ নিয়ে অভিনব এক লেখা দিয়েছো নীরা।

    নববর্ষের শুভেচ্ছা তোমাকেও। ঘুরে-ফিরে বারবার জীবনে বৈশাখ আসুক কাঙ্খিত আনন্দ-সুখ নিয়ে। শুভকামনা+ভালোবাসা ❤❤

  4. অসাধারণ লিখেছো।
    একটাই জীবন।
    এক জীবনে একজনই যথেষ্ট কস্ট ও সুখ দিতে। একটা ভুলই যথেস্ট একটা জীবন নষ্ট করতে৷
    চমৎকার ভাবনা নীরা।

মন্তব্য করুন