স্মৃতি…

স্মৃতিগুনে কৌটোখালি,
দেউলে হয়েছে সময়,
ঝাপসা হয়নি চোখের আলো, আনন্দের ঝিকিমিকিতে
কাঁদেনি শব্দমালা তার আশপাশের চোরা সরুগলিতে।
আজ আর কোন অভিযোগ নেই,
ভুলে যেওনা, আমি এখনো পারি
সরু সূচে গেঁথে নিতে একটা একটা স্মৃতিমালা।
তোমার সাথে আজীবনের দ্বন্দ্বের আজ ইতি,
ভেবে নাও যা খুশি,
এ তোমার জন্য আমার ভালোবাসা, নাকি
নতুন শত্রুতা ?

মোট পড়েছেনঃ ৭৭৫জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. এ দেখছি দারুণ দ্বন্দ্ব শত্রু শত্রু বন্ধু বন্ধু ভালোবাসার ।
    সূচাগ্রে গাঁথা মালা চুপিসারে আঁচলে লুকিয়ে হলেও আমাদেরও দেখার সাধ হয় ।

    1. দ্বন্দ্বের বানান নিয়ে দ্বন্দ্বে ছিলাম, আপনার জন্য তা কেটে গেলো।। অনেক অনেক স্মৃতি জমাতে হবে যে, মেমোরি আজ বড়ই দুর্বল কিংবা তেমন স্মৃতির আর সাজসয্যা নেই তেমন …

      1. স্মৃতির সাজসজ্জা যেটুকু আছে অবশেষ তাতেই কেটে যাবে অনেকটা সময় ;
        দেখাতে দেখাতে , দেখতে দেখতে ও ।

        লিখে লিখে জমিয়ে রাখেন বুঝি ?
        দেখবেন দণ্ডকারণ্যে আটকে পড়তে না হয় ।

        1. জমিয়ে রেখে ভার বাড়িয়ে লাভ কি বলুন? টেনেটুনে আলোর মুখ দেখাতে পারিনা তারে, আর আপনি বলছেন আটকে রেখেছি?

        2. কিচ্ছু নেই, যা আছে তার সবটুকু হাজির হুজুর…
          মুভির নাম দিন, আজ half full হয়ে যাবে।।

        3. অনেক ধন্যবাদ ভাইয়া, মুভিটা দেখা হয়নি, এবার দেখে ফেলবো ।
          না চাইলেও দিয়ে দিতে ইচ্ছে করে, সত্যি আমি ঠকাতে জানিনা।
          রহস্যে কি কিছু বাকি রইলো?

    1. বয়স হলে নাকি সবাই পুরনো স্মৃতি মনে করে, আমিও সেরকম, কিন্তু খুঁজতে গিয়ে দেখি আমার তেমন মনে করার মতো কোন সুন্দর স্মৃতিই নেই, নিজেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বললাম আমি এখনো পারি সুন্দর কোন স্মৃতি তৈরি করতে, হাবিজাবি সব কথা বার্তা ।। ফাক ফোঁকরে আমাদের কথা মনে করছেন দেখে ভালো লাগলো।।

  2. এতো সুন্দর লেখা পড়েতো মন্তব্য করতে আসতেই ভয় লাগছে। ^:^

    সে তার খুশি মতই ভেবে নিবে তবে আপনার তরফ থেকে কিন্তু সঠিকটাই প্রদান করতে হবে। কারো সাথে শত্রুতা করে লাভ কি বলুন তার চেয়ে বরং তাকে ভালবাসাই দিন। সে যদি ভালোবাসাকে শত্রুতা মনে করে তাহলে হয়তো সেটা আপনার দেখার বিষয় না’ও হতে পারে। গায়ে পরে শত্রুতা করতে যাবেন না। আবার অনেকে কিন্তু শত্রুতার জন্য প্রার্থনা করে থাকে যেমন:

    হে ঈশ্বর, আমার কোন শত্রু নেই!
    কিন্তু আমার একজন শত্রু থাকা দরকার,
    যার শক্তি হবে আমারই সমান,
    সত্যই যেন হয় একমাত্র বিজয়ী।

    এমন শত্রু হলে কিন্তু আবার খারাপ না। আর ছবির কথা আমি কি বলবো? ছবির সম্পর্কে কি আমি কিছু বুঝি?

    1. ধুর মশাই, আপনার লেখার কাছে কিচ্ছুই না। নিজেই নিজের শত্রু হলে আর কিছু লাগে?
      আপনি আবার শত্রু খুঁজতে যেয়েন না কিন্তু ।। ছবি আমিও কিছু বুঝিনা, দেখতে ভালো লাগলেই সেটা আমার কাছে ছবি।। এতো নিয়ম কানুন মানতে আর ভালো লাগেনা, বয়স হইছে না 🙂

মন্তব্য করুন