স্বপ্ন-জাগরণে মুক্তি

 

বিবর্ণের বিপন্ন উৎসবের অহো রাত্রিতে আজ বড়ই একা,
ক্ষণে-ক্ষণে মুহূর্ত-ছলনার বিস্বাদ-বিষাক্ততা সময়ের সঙ্কীর্ণ কুটিরে
ক্ষণভঙ্গুরতায় বিক্ষিপ্ত-উদ্ধত-দুর্বৃত্ত কূটাবেশে কুড়ে কুড়ে খাচ্ছে।

হে বিধাতা,
প্রাণ-যন্ত্রণার অনন্ত কালস্রোত -বিভীষিকার উল্লাস-উচ্ছ্বাসের
ধূম্রজাল ছিন্ন করে কায়ক্লেশে-এনে দাও কবিতাময় কালঘুম!

অটল বিশ্বাসের মৌনলোকে এই-ই মিনতি, আজ্ঞাবাহী দাসের;
সম্ভোগ-রাত্রি নির্বিকার-নির্বিবাদ বিষ ছড়ায়েছে আজ হৃদয় জুড়ে,
প্রাণ যাত্রার অনিঃশেষ ঘুমের নির্ঘুমতা থেকে মুক্তি দাও, স্বপ্ন-জাগরণে;

মোট পড়েছেনঃ ৭৩৭জন আজ পড়েছেনঃ ১জন

২০টি মন্তব্য

  1. কার বিরহে বিরহী হয়ে এমন কান্না-কাটি করছেন মহারাজ? বিশ্বাসের শেকল ছিঁড়ে পরীর দল কি পালিয়েছে?

    ” ক্ষণভঙ্গুরতায় বিক্ষিপ্ত-উদ্ধত-দুর্বৃত্ত কূটাবেশে কড়ে কুড়ে খাচ্ছে। “,,,,,, কড়ে কুড়ে হবে নাকি কুড়ে কুড়ে হবে বুঝলাম না 🙁

    1. কেউ একজন অন্ধকার থেকে আলোর পথে এনেছে তাঁকে অবশ্যই ধন্যবাদ।
      ভুল ঠিক করে নিয়েছি, ভুল করেই ভুল লিখে ফেলেছি, শকুন-চোখ চালু রাখুন প্লিজ।

      ভাল লিখি-না বলে পড়বেন না, এমনটি কিন্তু ঠিক না। সিরিজের এটি শেষ লেখা! তাই কান্নাকাটি/কাঁদাকাটা
      চোখে লাগছে, বৈকালিক আত্মহত্যা ও নির্বাণ প্রত্যাশা এ লেখা দু’টি পড়লে উৎকট কান্না দেখতে পাবেন না।
      পড়ুন এবং পড়ুন।
      পরী/ডাইনি আছে তো, সিরিজটি শেষ করবো বলে সে লেখা দেইনি।
      পাবেন পাবেন। তারা আপনাদের/আমাদের পাশে পাশে আছে/থাকে।

      1. এই তিনটি মিলিয়ে একটি সিরিজ শেষ হলো, এবারে অন্য কিছু লিখব।
        পরী/ডাইনিদের নিয়ে, তেমন ভাবনাতেই আছি।
        পাঠক লক্ষ্মী! বিরক্ত কেন হবো!

  2. হে প্রভু, তুমি সকল বিষন্নতা ছিন্ন করে শ্রদ্ধেয় কবির মনে শান্তির পায়রা উড়িয়ে দাও! মনে হয় কবি আজ বিষাদে আছন্ন হয়ে পড়েছে। দয়া কর হে প্রভু!

  3. ইশশ কেউ যদি ইট্টুখানি আবৃত্তি করে শোনাতো-

    তৌহিদ ভাই ঘুমায়, আর আমি জেগে জেগে হেলাল ভাইয়ের কবিতা মুখস্ত করি।

    হিংসা আর হিংসা-
    সেদিন ত্রিশ কিলো দুরে হিংসার পলিথিন ভুলে ফেলে আসছি,
    এখন দেখি হিংসার শেকড় থেকেও হিংসা খুড়ি মেলে।

    কবে যে এমন করে লিখবো।

    1. এই আবজাব লেখার পেছেনে কেউ সময় নষ্ট করছেনা দেখতে ভালই লাগে।
      আপনি এর থেকে ঢের ঢের ভাল লেখা আপনার চারপাশে ছড়িয়ে /জড়িয়ে আছে দেখতে পাবেন/পাচ্ছেন।
      অতএব বুঝতেই পারছেন!!
      আমাকেই সামান্য হিংসা দিয়েন, একা খেলে পিলে হবে!

  4. ছবির চোখ দুটো দেইখ্যাই তো ঘুম উড়ে গ্যাছে আমার। এমন চক্ষু কই পাইলেন?
    একা থাকলে কেমনে এমন লেখা বের হয়?
    সাথে দূরে কেউ তো আছেই 🙂

মন্তব্য করুন